একজন বিরাট ধনী তাঁর বাগান-বাড়ির পেছনে পুকুরে কুমির পুষতেন। একদিন তিনি বিশাল একটা পর্টি দিলেন। নানান জায়গা থেকে বহু লোক এলো সেই পার্টিতে। প্রচুর মদ্যপান আর খাওয়া দাওয়ার পরে ধনীলোকটি পুরাকালের রাজামহারাজাদের স্টাইলে ঘোষণা করলেন যে, সাহস করে কুমির ভর্তি পুকুর সাঁতারে পার হতে পারবে, তাকে হয় তিনি এক কোটি টাকা দেবেন, নয় তার হাতে সুন্দরী কন্যাকে সমর্পন করবেন।
কথা শেষ হতে না হতেই ঝপাং করে একটা শব্দ। দেখা গেল একজন লোক প্রাণপণ সাঁতরাচ্ছে আর তার পেছনে তিনটে কুমির তাড়া করছে। সবাই পার থেকে লোকটিকে অজস্র উৎসাহ জুগিয়ে চলল। লোকটি অবশ্য ভালোই সাঁতার কাটে- তার উপর প্রাণের মায়া। কোন মতে হাঁপাতে হাঁপাতে অন্যপারে অত অবস্থাতেই উঠলো।
ধনী এগিয়ে এসে লোকটির হাত ধরে বললেন, আমি বিশ্বাস করতে পারিনি এতো সাহস আর এতো মতা কারোর থাকতে পারে। ইয়ং ম্যান, তুমি কি চাও, আমার কণ্যা- না এক কোটি টাকা?
লোকটি তখনো হাঁপাচ্ছে। বলল, আমি আপনার কণ্যাকেও চাইনা, এক কোটি টাকাও চাইনা। আমি শুধু সেই শুয়োরের বাচ্ছাটাকে একবার হাতের কাছে পেতে চাই- যে ব্যাটা আমাকে দাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



