somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কল সেন্টার...

১২ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কল সেন্টার কি?
টেলিকমিউনিকেশনের মাধ্যমে প্রদানকৃত সেবাই হল কল সেন্টার। কল সেন্টার মূলত একটি ‘কমপিট সলিউশন সেন্টার’। এই বিষয়ে আরিফ জেবতিক এর পোস্ট লক্ষণীয়। বর্তমান বিশ্বে কলসেন্টার ব্যবসা সাড়ে ছয়শত বিলিয়ন মার্কিন ডলারে ছারিয়ে গেছে। এর এক শতাংশও যদি বাংলাদেশ অর্জন করতে পারে, তাহলে তার পরিমাণ দাঁড়াবে প্রতি বছর ৬ বিলিয়ন মার্কিন ডলার। ৪০ হাজার কোটি টাকা :D:D:D, যা বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের চেয়েও বেশি। বাসায় ক্যালকুলেটর না থাকলে এখনি একটা ক্যালকুলেটর কিনে হিসাব করতে শুরু করে দিন। তবে শুধু লাভের হিসাব না করে শুরুতে খরচের হিসাব গুলোও করুন।

আরিফ জেবতিক এর পোস্ট:
ক. কাজ চালানোর মতো ইংরেজী জানা তরুন সমাজ যাদেরকে প্রশিক্ষিত করা সহজ ।
খ. ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারনে স্বস্তা জনশক্তি ।
গ. চাইনিজদের ইংরেজী চর্চা না থাকায় এই মার্কেটে একটা বড়ো প্রতিদ্বন্ধি না থাকা ।
ঘ. কলসেন্টারের সবচেয়ে বড়ো ব্যবসায়ী ভারতে রূপীর তেজী ভাবের কারনে তাদের খরচ বেড়ে যাওয়া ।


সম্ভবত মার্চের শেষের দিকে ইন্টেলের সাথে বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক পরিচালিত সব কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবে ইন্টেল এবং টেলিসেন্টার স্থাপনেও সহায়তা করবে। যেহেতু বাংলাদেশের একটা বিশাল বেকার জনগোষ্ঠী আছে সেহেতু এই সেক্টরে আমাদের অনেক কিছু করার আছে। এখন প্রয়োজন শুধু দক্ষ উদ্যোক্তার। দক্ষ এই সেন্স এ যে, হুজুগে না লাফিয়ে বাস্তবতা মেনে ব্যবসা শুরু করা উচিত। হয়তো ক্যালকুলেটর চেপে দেখে যাবে লাভের অংশ অনেক বড়র ;).. .. কিন্তু ভালো বায়ার না হলো পুরোটাই লস হতে পারে:((। কারণ লভ্যাংশটা দেশ থেকে নয় আসবে দেশের বাইরে থেকে। খিয়াল কৈরা... :-*

বিটিআরসি কল সেন্টারের লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে তিন ধরনের লাইসেন্স প্রদান করবে।
১. কল সেন্টার লাইসেন্স - যেসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লোকবল, যন্ত্রপাতি, নির্দিষ্ট ক্লায়েন্ট ও প্রযুক্তিগত সুবিধা থাকবে তাদের কল সেন্টার লাইসেন্স প্রদান করা হবে।
২. হোস্টেড কল সেন্টার লাইসেন্স - যাদের লোকবল ও ক্লায়েন্ট আছে কিন্তু যন্ত্রপাতি নেই তাদের হোস্টেড কল সেন্টার লাইসেন্স প্রদান করা হবে।
৩. হোস্টেড কল সেন্টার সার্ভিস প্রোভাইডার লাইসেন্স - যাদের যন্ত্রপাতি ও প্রযুক্তি থাকলেও প্রয়োজনীয় লোকবল নেই তাদের হোস্টেড কল সেন্টার সার্ভিস প্রোভাইডার লাইসেন্স প্রদান করা হবে।

প্রতিটি লাইসেন্সের মেয়াদ হবে পাঁচ বছর। লাইসেন্স গ্রহণের পর ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত কল সেন্টারগুলোকে তিন বছর এবং দেশের অন্য জেলায় অবস্থিত কল সেন্টারগুলোকে পাঁচ বছর কোন লাইসেন্স ফি প্রদান করতে হবে না। তবে এরপর ০.৫% হারে রাজস্ব প্রদান করতে হবে বিটিআরসিকে। কল সেন্টারের লাইসেন্স পেতে হলে আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স পেতে বিটিআরসি বরাবর আবেদন করতে হবে। মনোনীত হলে লাইসেন্স গ্রহণের সময় পাঁচ হাজার টাকা প্রদান করতে হবে।

আপনার যা প্রয়োজন:
# ইংরেজী জানা অথবা ইংরেজী বলতে এবং বুঝতে সক্ষম জনশক্তির তৈরী
# কম্পিউটার চালানোয় দক্ষতা বা দক্ষ করে তোলা
# আউটসোর্সিং ফার্মগুলোর সাথে ভালো যোগাযোগ... কাজের নিশ্চয়তা
# ওয়েল ইকুয়েপট সেটাপ (কম্পিউটার সহ কল মনিটরিং যন্ত্রপাতী)

কম্পিউটারের ওপর দক্ষতা এবং কাস্টমার সার্ভিসের ব্যাপারে পারদর্শীরাই এই জবের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। স্টুডেন্টদের জন্য পার্টটাই জবের ভালো সুযোগ ও তৈরী হবে। যেটা বহি:বিশ্বে লক্ষণীয়।

আর কিছু লিখার ধৈর্যে কুলাইতেছে না... :(

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
২৫টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×