somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসা.... আসলে কি? ক্যামন হওয়া উচিত..

০৫ ই মে, ২০০৮ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলেটা দ্বাহিক আর মেয়েটি নাদ্বীদ...

নাদ্বীদ : কেন তুমি আমাকে পছন্দ কর? এত ভালবাসইবা কেন?
দ্বাহিক : (একটু আমতা আমতা করতে করতে...) মানে.. আসলে... কোন কারণ তো জানা নাই... কিন্তু সত্যিই ... আমি তোমাকে প্রচণ্ড ভালবাসি
নাদ্বীদ : কি জ্বালা... বলতে পারনা কেন? তাহলে কীভাবে বল যে আমাকে ভালবাস? এ কেমন পছন্দ তোমার?
দ্বাহিক : সত্যি আমি এর কোন কারণ জানি না ... এর কোন ব্যাখ্যা নাই ... দেখো ... আমি যে তোমায় ভালবাসি সেটা প্রমাণ করে দিব
নাদ্বীদ : প্রমাণ করবে!!! হাহ্ ... কারণটাইতো বলতে পারছ না এখন পর্যন্ত... কি যে ভালবাস বুঝতেই পারছি। এই দেখো.. আমার বান্ধবীর বয়ফ্রেন্ড কিন্তু ঠিকই জানিয়ে দিয়েছে সে কেন আমার বান্ধবীকে ভালবাসে।
দ্বাহিক : ওকে... ওকে!!! ঠিক আছে... শোন তাহলে
তুমি সুন্দর...
তোমার সুরেলা কণ্ঠস্বর আমায় বিমোহিত করে...
তুমি খুউবই কেয়ারিং...
তুমি বুদ্ধিমতী...
তোমার হাসিতেই আমার মুগ্ধতা...
তোমার সকল মুভমেন্টেই আমার মোহিত হওয়া..

নাদ্বীদ আপ্লুত হয় দ্বাহিক'এর উত্তরে... হঠাৎ করে নাদ্বীদ এর কাছে পৃথিবীটা রঙিন হয়ে ধরা দেয়... মনে হয়... আনন্দ ধারা বহিছে ভূবনে...

কিছুদিন পর... দূর্ভাগ্যবশত নাদ্বীদ প্রচণ্ড একটি দূর্ঘটনায় পতিত হয়ে কোমায় চলে যায়... দ্বাহিক তার শিয়রে বসে অপেক্ষার প্রহর গুনে। কখন তার প্রেয়সী চোখ মেলবে... দ্বাহিকের সকাল দুপুর সন্ধ্যা কাটে মেয়েটির জন্য প্রার্থনায়... সুস্থ হয়ে যখন নাদ্বীদ বাসায় ফিরে তখন আর তার সেই মোহিত হাসি অবশিষ্ট নেই... নেই কণ্ঠের সেই মাদকতা...

একদিন দ্বাহিক নাদ্বীদকে কাছে বসিয়ে খুউব ধীর স্থির ভাবে কিছু কথা বলে..
জান...
যে কণ্ঠের মাদকতায় আমি পাগল ছিলাম... আজ আর তার কিছুই অবশিষ্ট নেই তোমার.. এখন আর আমি তোমাকে ভালবাসতে পারি না...
তুমি খুউব'ই কেয়ারিং ছিল... কিন্তু এখন? তুমি নিজেইতো চলতে পারছ না... সো.. এখন আর তোমাকে পছন্দের কিছুই নেই
তোমার যে হাসিতে মুক্ত ঝড়তো .. তোমার প্রতিটা মুভমেন্ট আমার ভাল লাগত... আজ তা হয়তো সবই আছে.. কিন্তু পাগল হওয়ার মতো তো কিছুই নেই...
জান... তুমি বলো .. এখন কি তোমায় ভালোবাসা উচিত? তোমাকে ভালবাসার কি কিছুই অবশিষ্ট আছে?

তুমিতো বার বার আমার কাছে কজ জানতে চাইছিলে...
জান..
আমি এখনো তোমাকেই ভালবাসি...
সেই আগের মত...
এর পেছনে কোন কজ নেই..
ভালবাসতে কোন কজ এর দরকার হয়নি জান..

জানু.. এই এখনো... তোমাকে... শুধু তোমাকেই ভালবাসি...
ভালবাসি...
ভালবাসি...
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৯
৫২টি মন্তব্য ৩৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×