somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাগো বাহে... কোনঠে সবাই :: সমাবেশ!!! প্রতিবাদ সমাবেশ!!!

২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক.
হোক তবে এক চৈনিক রূপকথা ।
এক পথিক যাচ্ছিলেন পথ দিয়ে , আর পথের পাশে এক চড়ুই পাখি পা দুটো উঁচু করে শুয়েছিল।
পথিক বললেন - কী করো চড়ুই ?
চড়ুই জবাব দেয় - শুনেছি আজ আঁকাশ ভেঙ্গে পড়বে পৃথিবীর বুকে । আমি তাই দুই পা উঁচু করে আছি, আঁকাশ আটকাব ।
পথিক হাসে । বোকা চড়ুই , তুমি কি এই ছোট্ট দুই পায়ে আঁকাশকে বাধা দিতে পারবে ?
চড়ুইয়ের অন্তর্গত আত্মবিশ্বাস ধ্বনিত হয় - হয়তো পারব , হয়তো না । তবু এই শান্তনা নিয়ে যেতে চাই - আমি চেষ্টা করেছিলাম কিছু একটা করতে ।
(আরিফ জেবতিক)

দুই.
স্কুল জীবনের সবচেয়ে আনন্দের সময় ছিলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিন। সে এক দারুন আনন্দময় দিন।

আর স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় একটা দারুণ আইটেম ছিলো যেমন খুশি তেমন সাজো। সেখানে কেউ সাজতো কৃষক, কেউ জামাই বউ, কেউ বিদেশী মেমসাহেব, কেউ গ্রামের মোড়ল... এইসব হাবিজাবি... তবে সবচেয়ে জনপ্রিয় ছিলো ভাষ্কর্য সাজা। এবং অবধারিতভাবে তা মুক্তিযুদ্ধের ভাষ্কর্য। লুঙ্গি কাছা দিয়ে খালি গায়ে, সারা গায়ে কাদামাটি মেখে হাতে রাইফেল সদৃশ কাঠ নিয়ে বিপ্লবী ভঙ্গিতে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা। আর তিনজনে জুটতে পারলে অপরাজেয় বাংলা... ।

যেমন খুশি তেমন সাজোর যে কোনো একটা পুরষ্কার ভাষ্কর্যের জন্য বরাদ্ধই ছিলো। আমি অন্তত কোনোবার মিস হইতে দেখি নাই (এই দেশে তো ভাষ্কর্য মানুষের অন্তরে অন্তরে বিরাজ করে, অন্তরে বিরাজ করে মুক্তিযুদ্ধ)।

আজকে বিকালে খুব করে মনে আসন গাড়তেছে সেই সব ছোটবেলার কথা... সেইসব কাদামাটি মাখা জীবন্ত ভাষ্কর্যর কথা। সেইসব অন্তরে মুক্তিযুদ্ধ ধারণ করা বালকদের কথা।
সেই বালকরা তো এখনো দেশেই আছে। তারা কি ভুলে গেছে মুক্তিযোদ্ধা সাজতে?

খুব ইচ্ছা করতেছে বিমানবন্দর চত্বরে সেই বালকবেলার মতো মূর্তি সেজে দাঁড়িয়ে থাকতে। একতারা হাতে...
(নজরুল ইসলাম)

তিন.

জাগো বাহে... কোনঠে সবাই...
এই দেশটা আমার ... এই সংস্কৃতি আমার... যেই ভাই যুদ্ধ করেছিল এই সংস্কৃতির জন্য তার জন্য এইটুকু আমরা কি পারবোনা? বাবা, মা, ভাই, বোনের রক্তে পাওয়া এই দেশ... কোন দায়বদ্ধতা নেই আমার তাদের প্রতি? কোথায় সেই টগবগে তারুণ্য?

আজকের আহ্বান... চলেন সবাই লালনের একতারা হাতে দাড়াই সেই উলঙ্গ চত্বরে...
এইটুকু প্রতিবাদ নিশ্চয় আমরা করতে পারি। আগামী শনিবার বিকাল তিনটায় ব্লগারর্স কমিউনিটি দাড়াব এয়াপোর্টের সামনে ভাঙা মুর্তির পাদদেশে। শান্তিপূর্ণ প্রতিবাদ। “আমরা যদি না জাগি মা ক্যামনে সকাল হবে”... আমাদেরকেই জাগতে হবে...

আমরা কিছু বন্ধু বিমানবন্দর চত্বরে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ প্রকাশ করতে চাইছি।
তারিখ: ২৫ অক্টোবর ২০০৮, শনিবার
সময়: বিকেল ৩টা
যারা যারা শামিল হতে চান, তাদেরকে স্বাগতম।

আমি আকাশ ঠেকাতে চড়ুই হবো... হয়তো পারব, হয়তো না। তবু এই শান্তনা নিয়ে যেতে চাই - আমি চেষ্টা করেছিলাম কিছু একটা করতে। তবু সান্তনা নিয়ে যাই , এই প্রিয় জন্মভূমিকে হায়েনার থাবা থেকে বাঁচাতে আমিও ক্ষুদ্র এক চড়ুই ছিলাম।

কৃতজ্ঞতা স্বীকার:
১. আরিফ জেবতিক
২. নজরুল ইসলাম
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১
২৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×