somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী জানুয়ারীর ৯ তারিখে

০৭ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি রাতে ছেলেগুলোকে নদীর পারে লাইন ধরে দাড় করানো হয়। রাইফেলে ট্রিগার টিপে বীভৎস উল্লাসে টার্গেট প্র্যাকটিস। করুন আর্তনাদে ভারি হয় আকাশ বাতাস। লাশগুলো ভেসে যায় নদীতে। কোন চিহ্নই আর অবশিষ্ট থাকেনা। বাংলা হারায় তার সুর্যসন্তানদের।

কোন কোন সময় হায়নাগুলো বন্দুকের গুলিও খরচ করত না... রাইফেলের বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পৈশাচিক উল্লাসে নির্মম ভাবে হত্যাযজ্ঞে মেতে উঠত। রাজাকার ক্যাম্পের চিত্রতো আরো ভয়াবহ। গ্রামের যুবক ছেলেদের মুক্তিযোদ্ধাদের না পেলে তাদের বাবাকে ধরে এনে বর্বর ভাবে মাটিতে শুইয়ে গলায় ছুড়ি চালাত।

১৯৭১ সালে ভালুকা থানা সংলগ্ন আর্মি ক্যাম্পের ঘটনা এটা। প্রায় পুরোটাই বছর জুড়েই চলে এই বীভৎস নাড়কীয়তা। পাক হানাদার বাহিনীর নির্মমতার একটি খণ্ড চিত্র এটা। কয়েক দিন আগে মামার মুখে শোনা এই কথাগুলো। সেই সময়ে এদেশের সকল মানুষের কাছে এমন দৃশ্য হরহামেশাই প্রত্যক্ষ করেছেন।

আমরা সেইসব অসভ্য র্ববর দেশীয় জানোয়ারদের বিচার চাই। এখন সময় এসেছে যুথবদ্ধ হওয়ার। বন্ধুরা... আসুন আমরা যার যার অবস্থান থেকে সর্বশক্তি দিয়ে এই সব বর্বরতার বিরুদ্ধে একত্রিত হই। কণ্ঠমেলাই... বাংলার মাটিতে যুদ্ধাপরাধীর ঠাই নাই... যুদ্ধাপরাধের বিচার আমরা করবোই। একাত্তরে মা-বোনদের সম্ভ্রম নষ্টকারী, হত্যাকারী সেইসব ঘৃণিত যুদ্ধাপরাধীদের বিচার চাই

আমরা কি করতে চাই তা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন।
ব্লগার জামাল ভাস্কর -এর পোস্ট : আসুন যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন গড়ে তুলতে একসাথে মিলিত হই

ব্লগার কৌশিক -এর পোস্ট : যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আয়োজিত ব্লগার সমাবেশে উত্থাপিত প্রস্তাব ও কর্মপন্থা

ব্লগার আইরিন সুলতানা-এর পোস্ট : গর্জে ওঠো তুমি স্বাধীনতা ...(যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর ফর্ম)

ব্লগার জামাল ভাস্কর -এর পোস্ট : পূরণ করা গণস্বাক্ষর ফর্ম পাঠানের ঠিকানা বদল:

ব্যাক্তিগত ব্যস্ততাহেতু ব্লগে অনুপস্থিত থাকায় আপনাদের মিছিল থেকে পিছিয়ে পরেছিলাম। ফিরে আসছি আপানাদের কাতারে... আপনাদের কাছে।

বন্ধুরা ... সংযুক্ত লিংকে এটাচকরা ফর্মগুলোর যে কোন একটা ডাউনলোড করো ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিন। আপনার সংগ্রহীত একটা স্বাক্ষর যুদ্ধাপরধীদের বিচারে কিছুটা হলেও ভূমিকা রাখবে আশা করছি...

মিডিয়া ফায়ার থেকে : http://www.mediafire.com/?dunzmz5nyzm
অথবা
ইস্নিপস থেকে : http://www.esnips.com/doc/a5ba3cd7-26ab-48b4-a99a-36ce4097241d/JBC_Form_PDF
অথবা
জে.পি.জি ফরম্যাট এর জন্য : Click This Link

ফর্ম পাঠানোর ঠিকানা:
কিংবদন্তী, শোরুম নং ১২৭, দোতালা, আজিজ সুপার মার্কেট-১০০০

এই ঠিকানা ব্যবহারের জন্য সহব্লগার রাহা ভাইয়ের সম্মাতি পাওয়া গেছে।

স্বাক্ষরকৃত ফর্ম আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে উপরের ঠিকানায় পৌছাইতে হইবো। এই লক্ষ্যে যারা দূরবর্তী এলাকা থেকে পাঠাবেন তাদের অবশ্যই পোস্টাল সার্ভিসের সময়সীমা মাথায় রাখতে হবে।

==========================================
আগামী জানুয়ারী ০৯, ২০০৯ইং তারিখে শুক্রবার সকাল ১০টা থেকে বানিজ্য মেলা গেটে সমবেত ভাবে স্বাক্ষর সংগ্রহ শুরু হবে। যারা সেখানে দাড়াতে ইচ্ছুক/অংশগ্রহণ করতে ইচ্ছুক... দয়া করে এখানে জানান অথবা সরাসরি চলে আসুন মেলার গেটে। আমরা মিলিত হলে সেই মিলিত শক্তি যতো বড় হয় সেটা ততো বেশী কার্য্যকর হবে।
==========================================
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০২
২৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×