somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাবেশ!!! সমাবেশ‍‍‍‍‍!!! ... আসেন উপমার জন্য একত্রিত হই

০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবিক... মানবতা... মানুষের জন্য কিছু করা... আসলে এর কোন ধরা বাধা সময় নেই... দারিদ্র পিরীতি এই দেশটায় কখন কার ঘরে কোন সমস্যা এসে হানা দেবে তারো কোন ঠিকঠিকানা নেই... সামর্থ্যের সীমাবদ্ধতায় আপ্রান চেষ্টা থাকে... অন্তরের অন্তস্থলে যে ভালবাসা লুক্কায়িত... ত হয়তো ফেলনা নয়... মানবতার জয়গান তাই জপি অবিরাম। জয় আমাদের হবেই...

সৈয়দ সাইফুল আলম এর এই পোস্ট স্টিকি করা দাবী কেন উপেক্ষিত হচ্ছে বার বার আহ্বান সম্বলিত পোস্ট ঘুরে যখন মনজুরুল হক এর জীবন আর মৃত্যুর মাঝখানে একাকী দাঁড়িয়ে মেয়েটি-উপমা! মাগো আর একটু সময় দে...... পোস্টে গিয়ে কিছুটা বিব্রত বোধকরি... শিশু একটা মেয়ে কিরম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে... মেয়েটির অসহায়ত্ব আমাকে পোড়ায়... কি মায়াভরা চাউনি... আহা.. কত আশা নিয়ে বাচ্চাটা আমাদের দিকে তাকিয়ে আছে। ভেতরটায় কি যেন মোচর দিয়ে ওঠে ... কিরম যেন একটা হাহাকার ওঠে নিজের ভেতর... এই মেয়েটা কি থাকবে না? কষ্টটা পোড়ায় আমাকে... আচ্ছা, আমরা কি পারবোনা মেয়েটাকে বাচাতে? ৩ লক্ষ টাকা কি অনেক টাকা? আমাদের সবগুলো হাত কি ওই চোখের আলোটাকে জ্বালিয়ে রাখতে পারবো না? এত প্রশ্নের উত্তর হাতরে বেড়াই নিজের কাছে... কোন সদুত্তর নেই..

প্রতিদিন কতই না টাকা হাওয়ায় উড়িয়ে দেই... তার থেকে কিছুটা কি আমরা উপমার জন্য রাখতে পারিনা? একটা বার্গার, বান্ধবীর পেছনে কোন এক বিকেলে ব্যয় অথবা রাতভর কাথায় উড়িয়ে দেয়া একটা মোবাইল ফোনের কার্ডের একটা অংশ কি আমরা উপমার জন্য ব্যয় করতে পারি? ৩০ হাজার ব্লগারের মধ্যে কি মাত্র এক হাজার ব্লগার নেই যারা ৩০০ টাকা করে দেবেন উপমার জন্য?

আগামী শুক্রবার পহেলা বসন্তের দিনে বিকেলে আমরা অনেকেই থাকবো পাবলিক লাইব্রেরী চত্বরে... আসুন একটা আড্ডা হয়ে যাক উপমাকে ঘিরে... যেখানে আমার উপমার সু চিকিৎসার কথা বলবো... মেয়েটাকে সহায়তার জন্য আমাদের সাধ্যঅনুযায়ী চেষ্টা করবো? আমরা নিজের বিবেকের কাছে এইটুকু আত্মতৃপ্তিটুকু যেন পাই ... আমার সাধ্যমত চেষ্টা আমি করেছি। কি বলেন আপনারা?

তারিখ: পহেলা বসন্ত (শুক্রবার) ... ১৩ই ফেব্রুয়ারী ২০০৯
স্থান: পাবলিক লাইব্রেরী চত্বর
সময়: বিকেল ৫ ঘটিকা


বন্ধুরা... এগিয়ে আসুন... আপনার বাড়িয়ে ধরা হাত ধরেই উপমা উড়বে প্রজাপতি হয়ে এই ধরনীতে...

বিশেষ সতর্কতা :: ছাগু এবং জামাত মনষ্ক ব্যাক্তিরা আড্ডাস্থল পরিহার করবেন।

মনজুরুল হক এর পোস্ট থেকে কিছু উদ্বৃত্তি:
একরামুল হক শামীম বলেছেন: ৩ লাখ টাকা! এই টাকার জন্য উপমাকে বাচাতে না পারলে বৃথা হবে এইসব মানবতা....

বিষাক্ত মানুষ বলেছেন: ৩০০ টাকা দেবার মত সক্ষমতা আছে এরকম ১০০০ লোক খুঁজে পাওয়া কি খুব কঠিন কাজ ? এই জীবনটাকে বাঁচাতেই হবে .... নইলে বৃথা হবে এইসব মানবতা

শওকত হোসেন মাসুম বলেছেন: মনজুরুল ভাই। সাথে আছি। ৩ লাখ টাকা সামান্য টাকা। উদ্যোগ নিলে অবশ্যই সংগ্রহ করা সম্ভব।

মনজুরুল হক বলেছেন: প্রিয় ব্লগার ভাই-বোন যারা উপমাকে সাহায্য করতে চাইছেন তাদের প্রতি অনুরোধঃ-

# ১০০ টাকার কম হলে সেটা আজিজের বক্সে ফেলুন।
# ১০০ টাকার উপরের অংক হলে বক্সে না ফেলে অগ্রনী ব্যাংকের ঠিকানায় পাঠিয়ে দিন।
# অন লাইন সুবিধার জন্য ডাচ-বাংলা ব্যাংকের যে কোন শাখায় এই এ্যাকাউন্টে জমা দিন.
এ্যাকাউন্টঃ মনজুরুল হক
এ্যাকাউন্ট নং 105 - 101- 4040

যারা ওয়েস্টার্ন ইউনিয়নে অথবা মানিগ্রাম করে টাকা পাঠাতে চান তাদের জন্য:
MONJURUL HAQUE
S/O. LATE MD. ENAMUL HAQUE

আপনার পাঠানো টাকা আমি ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট দেখিয়ে তুলে নেব। লেভী কাটার পর যা পাওয়া যাবে সেই ফিগারটা ব্লগে(পোস্টে) আপডেট হিসেবে জানিয়ে দেব।



সেই সাথে আরো এক্টা বিষয়ে আপনাদের নজরে আনতে চাই:
রিজওয়ানুল ইসলাম রুদ্র: দুই বছরের ছোট্ট শিশু মারুফকে বাঁচাতে এগিয়ে আসুন
শিশুটার নাম মারুফ। বয়স দুই বছর মাত্র। হঠাৎ করে পেটে তীব্র যন্ত্রণা শুরু হয় তার। স্থানীয় সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলেন, মারুফের পেটের নাড়িতে প্যাঁচ লেগে গেছে। সেটা সারাতে গেলে প্রয়োজন প্রায় ত্রিশ হাজার টাকা। তার বাবা বাজারের মুরগি বিক্রেতা।

সাহায্য পাঠানোর ঠিকানা :

রোজী ইসলাম
সঞ্চয়ী হিসাব নং : ৭০৯২
উত্তরা ব্যাংক লিমিটেড।
যোগাযোগ : ০১৭১০-৪৪৪১৮৭
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০২
২৪টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×