somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ভোট দিন :: ভোট দিন :: ভোট দিন সেরা বাংলা ব্লগকে পুরস্কার দেবে ডয়চে ভেলে; সহযোগী সামহোয়্যার ইন ব্লগ " এই পোস্টের মাধ্যমে ব্লগ নির্বাচনের ঘোষণা সম্পর্কে অবগত। নির্বাচিত কিছু ব্লগারদের থেকে সেরা বাংলা ব্লগকে পুরস্কার দেবে ডয়চে ভেলে। পুরস্কাররে জন্য নির্বাচিত করুন আপনার প্রিয় ব্লগারদের।

যেভাবে ভোট করবেন:
১. প্রথমে http://www.thebobs.com/index.php এইখানে যান
২. সিলেক্ট “Cast your vote!”
৩. স্ক্রল ডাউন করে একটু নিচে আসুন যেখানে লেখা আছে “Best Weblog Bengali” [8th in the left row]
৪. নির্বাচন করুন “আপনার প্রিয় মানুষের Blog” ডান পাশের “The contenders” থেকে
৫. ক্লিকান “Vote for this Blog!”
৬. স্ক্রল করে একদম নিচে চলে আসুন এবং “Name” বক্স এ আপনার নাম লিখুন
৭. “E-mail” এ আপনার ইমেইল ঠিকানা প্রদান করুন
৮. ক্লিকান “I've read the fine print”
৯. “Please enter code here” নির্দিষ্ট বক্সে সিকিউরিটি কোড লিখুন এবং
১০. সর্বশেষে “Send” চাপুন

স্ক্রিনেই একটা কনফার্মেশন মাসেজ পাবেন... শেষ <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/29120747 http://www.somewhereinblog.net/blog/prottublog/29120747 2010-03-21 14:01:48
আড্ডা!!! আড্ড‍!!! আড্ডা!!! .. <img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> " style="border:0;" /> ... আহা ... আবার আগের লাহান <img src=" style="border:0;" /> ...

পুরাতন লুক্জন্রে নেট এ দেক্তাছি.... মেলাদিন সাক্ষাত নাই... কিরম আছেন বেবাক্তে? বউর ফুন আসার আগেই চলেন আড্ডাই : <img src=" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/29039517 http://www.somewhereinblog.net/blog/prottublog/29039517 2009-11-07 23:04:20
পদ্মা রিসোর্ট :: বেড়ানো
ঢাকা থেকে মাওয়া ফেরীঘাটকে ডানে রেখে মুন্সিগঞ্জ জেলা লৌহজং থানার ঠিক উল্টা পাশে... মানে নদীর অপর তীরে অনেক গুলো মনোরম কটেজের সমারোহ হলো পদ্মা রিসোর্ট। যদিও অপর পারের লোকজনের কাছে রং মহল হিসেবেই পরিচিত <img src=" style="border:0;" />

কিছু ফটুক শেয়ার যোগ করলাম

কটেজ গুলোর নাম বারো মাসের নামে রাখা


ডাইনিং স্পেস এর সামনে


বিকেলের আলোতে


সুয্যি মামার পশ্চিমাকাশে হেলে পরা...


দ্বিতল কটেজের সামনের দিকে


কটেজ


পদ্মা নদী


পদ্মা রিসোর্ট


রিসোর্টের অফিস কক্ষ


চারিদিকে কাশফুলের সমারোহ


রিসোর্টের ফ্রন্ট সাইড


বর্ষায় আসলে চারিদিকে থৈ থৈ পানি দেখা যেত


সূর্যাস্ত





]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/29036390 http://www.somewhereinblog.net/blog/prottublog/29036390 2009-11-02 15:02:33
বেড়ানো ব্লগ :: নীলগিরি রাশি রাশি মেঘ এসে আমায় ভিজিয়ে দিয়ে যায়
অথবা
দুহাত ভরে মুঠো মুঠো মেঘ ধরার অনুভূতি...

এরম অনেক গল্প আমরা অনেক শুনি <img src=" style="border:0;" /> .. কিন্তু সেটা যে আমার দেশেই দেখা সম্ভব তা আগে জানা ছিল না... শহরের যান্ত্রিকতায় বোর হতে হতে রোবোটিক জীবনের ছন্দ পতন কিন্তু ভালই লাগে <img src=" style="border:0;" />... আর যদি সুযোগ মতো এক্টা লম্বা ছুটি হাতের কাছে চলে আসে...

আগস্ট ৩ দিনের ছুটি ... তার মানে ঈদ <img src=" style="border:0;" />... এখন অবশ্য চাইলেই হুট্‌ হাট্‌ ছোটা যায় না ... উইপ আছে <img src=" style="border:0;" /> ... টোনাটুনির পরামর্শ <img src=" style="border:0;" /> ... বান্দরবন... যদিও আগে একবার ঘুরে আসছিলাম বগা লেক পর্যন্ত... তখন উইপ বিহীন ছিলাম ... দোস্ত বন্ধুরা মিলে আর কি... বন্ধুদের সাথে এডভেঞ্চারের মজা আসলে কোথাও পাওয়া যায় না..

দূরের ভ্রমনগুলোতে রাত্রিকালিন ভ্রমণেই আগ্রহ আমার ... অহেতুক একটা দিন অপচয়ের হাত থেকে বাঁচানো.. সৌদিয়া পরিবহনে সকালে বান্দরবন... ফ্রেস হয়েই সকালের নাস্তা করতে করতে কথা সারলাম জীপ চালকের সাথে ... সময়ের সবটুকুই সদ্ধব্যবহার করা... সিজন ভেদে সমদূরত্বের পথের ভাড়া আপডাউন লক্ষণীয় ... আপনাদের জন্য: বান্দরবন হিলবার্ডের সামনে থেকেই নীলগিরির গাড়ি ভাড়া পাওয়া যায়।

প্রাতরাশ সেরেই বেরিয়ে পরলাম নীলগিরির পথে।



শহরের আকিবুকি পথ পেরোতে না পেরোতেই পরবে বান্দরবনের সৌন্দর্যমন্ডিত শৈলপ্রপাত... সাথেই আদিবাসীদের কিছু দোকান... চাইলেই একটু চা খেয়েও নেয়া যায়...


এরপর পাহাড়ী আঁকা বাঁকা পথে যেতে যেতে পথেই পরে চিম্বুক পাহাড়। চিম্বুকে টিএন্ডটির বিশাল টাওয়ার, একটি সদ্য তৈরি রেস্ট হাউস এবং সড়ক ও জনপথ বিভাগের পুরনো একটি রেস্ট হাউস।

চিম্বুক থেকে বের হওয়ার একটু দূরেই সেনাবাহিনী পরিচালিত ক্যান্টিন রয়েছে। যারা নীলগিরিতে আগেই খাবারের অর্ডার না দিয়ে যাবেন .. তাদের অবশ্যই এখান থেকে খাওয়া দাওয়া করে যাওয়া উচিত হবে... নাইলে আবার উপোস থাকার সম্ভাবনা থাকে ...



নীলগিরি... বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্ববধানে পরিচালিত... নীলগিরি জেলা সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। দুর্গম অঞ্চল হওয়া যাতায়াতে বেশ কিছুটা সময় চলে যায়। যদিও চারিদিকের অপরূপ দৃশ্যে একধরনের মুগ্ধতা কাজ করে। নীলগিরিতে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে আকাশ নীলা, মেঘদূত, নীলাঞ্জনা নামে সকল সুবিধা সম্বলিত কটেজ। জেনারেটরের সাহায্যে ৩ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে... রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত। কেউ চাইলে বাড়তি টাকা পরিশোধে জেনারেটর সুবিধা গ্রহণ করতে পারবে। তবে সোলার বাতি থাকছে সব সময়। খাওয়া-দাওয়ার জন্য রয়েছে একটি চমৎকার রেস্টুরেন্ট। পাহাড়ী পথ পেরিয়ে নীলগিরিতে পৌঁছেই রেস্টুরেন্টে খেতে পারা যায়... আগেই খাবারের অর্ডার দিয়ে না রাখলে রান্না হয় না <img src=" style="border:0;" />।

নীলগিরিতে গিয়ে প্রথম টের পেলাম ক্যামেরা এবং মানুষের চোখের পার্থক্য কি বিশাল পার্থক্য... খালি চোখে যে বিস্তৃত সৌন্দর্য অবলোকন করা যায় ... অত্যাধুনিক ছবি তোলার যন্ত্রে তা আটকানো সম্ভব হয়ে ওঠে না.. ওই দূর পাহাড়ে ছোপ ছোপ মেঘ ... পাহাড়ের চূড়া গুলোকে দখল করতেছে... নিচে বয়ে চলেছে সাঙ্গু নদী.. মাঝে মাঝে মনে হয় পাহাড় ফুঁড়ে মেঘ বের হচ্ছে...



নীলগিরিতে তৈরী করা হয়েছে পাহাড়ের উপরে ফুলের বাগান... এক কথায় চমৎকার।

তবে কটেজ বুকিং এর জন্য আগে থেকেই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।





প্রকৃতির অনন্য দান নীলগিরি। মাঝে মাঝেই মেঘ ছুঁয়ে ছুঁয়ে যায়... মেঘগুলোর পাহাড় টপকানো ঘোর লাগা এক ভাললাগায় শিহরিত হই। রাতের বেলায় ক্যামন অদ্ভুত একটা ভালোলাগায় ঘিরে ধরে... আবহাওয়া একটু ঠাণ্ডা ঠাণ্ডা লাগে ... চারদিকে সুনশান নীরবতা মাঝে মাঝে হরিণ, শিয়ালসহ বন্য প্রাণীর ডাক ...










বেশ কয়েকটি ম্রো উপজাতি নীলগিরির কাছাকাছিতেই রয়েছে... সময় থাকলে ঘুরে আসা যায়... তাছাড়া কাছাকাছি রামু... সেটাও আরেক সৌন্দর্যের জায়গা...

শিশুকাল পেরিয়ে বাল্য কালে আমরা প্রচণ্ড ব্যস্ত স্কুল নিয়ে... তারুণ্য কাটে কলেজ জীবনে... যখন আমি যুবক তখন আমার ব্যস্ততা কর্মক্ষেত্রে... পরের সময়টা পেরিয়ে যায় বিয়ে, বউ, বাচ্চা... বাচ্চার লালন পালন... গুটি গুটি পায়ে চলে আসে অবসরের সময়... বৃদ্ধ বয়সে এসে আমরা বুঝতে পারি I forgot to live

সো বন্ধুরা... বর্তমান অবস্থানে থেকেই জীবনকে উপভোগ করুন

To make money we lose our health
And then to restore our health we lose our money…
We live as if we are never going to die,
And we die as if we never lived….


]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/29029069 http://www.somewhereinblog.net/blog/prottublog/29029069 2009-10-20 17:53:25
আইচ্ছা পোস্ট ক্যাম্নে ল্যাখে? " style="border:0;" />

পোষ্ট লেখা শিক্তে চাই ... F1]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/29015984 http://www.somewhereinblog.net/blog/prottublog/29015984 2009-09-26 14:59:21
জন্মদিনের পোস্টে আজ ব্লগ সায়লাব :: কিন্তু???? " style="border:0;" /> ... কালের অতল গহব্বরে হারিয়ে যায় আরো একটি বছর... বার বার মনে হয় সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে... মনটা খারাপ হয় ... কিছুই করা হলোনা .. অথচ কত কিছু্ইনা করার ছিল ...

আজ আমাদের সামহোয়ারইন বল্গের বিশেষ ব্লগার ... আমাদের সহব্লগার জানা আপার জন্মদিন। কেউ যদি শুভ জন্মদিন বলে ... ভালই লাগে কিন্তু<img src=" style="border:0;" />... শুভ জন্মদিন জানাপা। এখনো কিন্তু দাওয়াত পাইলাম না <img src=" style="border:0;" /> ... জানাপাকে শুভেচ্ছা জানিয়ে স্বপ্নজয়ের পোস্ট ব্লগ বুড়ী জানা আফা'র হ্যাপ্পি বাড্ডে

মেসবাহ য়াযাদ আমাদের সহ ব্লগার ... অনেক আড্ডাইছি তার সাথে... আজ তারও জন্মদিন ... শুভ জন্মদিন মেসবাহ ভাই... রায়হান ভাইয়ের পোস্ট... মেসবাহ য়াযাদের জন্ম দিন / ঘরে ঘরে মিলাদ দিন এবং অন্যরকমের পোস্ট আজকে মেসবাহ য়াযাদ ভাইয়ের জন্মদিন!!!!!! <img src=" style="border:0;" />

দুজন প্রিয় মানুষের জন্মদিনের পার্টিকে সামনে রেখেও খুশি হতে পারছি না ... জন্মদিন অনেকেরি মনে কোন খুশির সংবাদ বয়ে আনেনা... তাদেরি একজন শাশ্বত সত্য... আজ বার বার মনে পরছে শাশ্বত সত্যর কথা। আমদের শাশ্বত সত্যর জন্মদিন আজ। কি করছে শাশ্বত এখন? ও কি কেক কাটতে পারছে? কখনো কি আমাদের মতো দাড়েয়ে হৈচৈ করতে পারবে?

শাশ্বত হয়তো হাসপাতালের বেডে শুয়ে নিজের জীবনের দুর্ভোগের কথাই ভাবছে। এতটা অসুস্থতা নিয়ে আর যাই হোক আনন্দ করা হয় না <img src=" style="border:0;" /> ... ছেলেটা কোথায় আছে .. কিভাবে আছে ... কিছুই জানা হলো না আজ... ফোন করতেও ইচ্ছা করে না আজ কাল ... লজ্জায় <img src=" style="border:0;" /> ... ওকে সান্তনা দেয়ার মতো কিছু বলারতো নেই <img src=" style="border:0;" /> ... শাশ্বত ব্লগিং করতে চেয়েছিল... ওকে একটা আইডি বানিয়ে দিতে বলেছিল... কিছুই করা হয়নি ...


শাশ্বত ভালো হয়ে ওঠো আমার ভাই ... এই ব্লগের পক্ষ থেকে তোমাকে জানাই অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা... এই ব্লগবাসির ভালবাসায় তুমি নিশ্চয় আবার ফিরে আসবে আমাদের মাঝে... সেই আসায় বসে আছি

আমরা তোমাকে অনেক ভালবাসি ]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/29011553 http://www.somewhereinblog.net/blog/prottublog/29011553 2009-09-16 16:30:25
ই-বুক সংকলন :: ব্লগারদের তৈরী ই-বুকগুলো প্রথম পাতায় জায়গা দেয়া আহ্বান
এমন সীমাবদ্ধতা এবং আরো অনেক সুবিধাদি থাকায় ই-বুক ধারনাটি ব্লগারদের কাছে গ্রহণ যোগ্য বেশী হওয়ারই কথা। কিন্তু সেই তুলনায় সামহোয়ারইনব্লগে ই-বুক সংকলন অনেক কম। চোখের সামনে যদি ঝুলানো থাকতো ব্লগাদের তৈরীকৃত ই-বুক গুলো তাহলে হয়তো নতুন ব্লগাররাও উৎসাহিত হতো আরো নতুন নতুন ই-বুক তৈরীতে...

সামহোয়ারইনব্লগে প্রথম ই-বুকটি তৈরী হয় এটিমের ব্যানারে - যার নাম ছিল মুক্তলেখা। এরপর ব্লগারদের একটা অসাধারণ কাজ “ফিরে দেখা একাত্তর”। স্বাভাবিক ভাবেই বিষয়ের কারণে এই ই-বুকটার প্রতি আমার অনেক বেশী পক্ষপাতিত্ব... হয়তো ব্লগারদেরও। এই ই-বুকটার বহুল প্রচার প্রয়োজন ছিল... এখনো। সবশেষ যেই ই-বুকটা নিয়ে কাজ হয়েছে সেটা ছিল স্বপ্নজয়ের “মা দিবস ব্লগ সঙ্কলন – ২০০৯”। ই-বুকগুলো প্রথম পাতায় টানানো থাকলে নতুন ব্লগাররা সংগ্রহ করে পড়তে পারতো।

আমাদের প্রিয় সামহোয়ারইনব্লগের ব্লগারদের স্বতস্ফুর্ততায় তৈরীকৃত ই-বুক গুলো হারিয়ে যেতে বসেছে। প্রতিদিন নতুন নতুন পোস্টের ভীরে হারিয়ে যায় পুরাতন পোস্ট... এটাই স্বাভাবিক। তবে তার মাঝ থেকে কিছু বিষয় সামনে রাখা উচিত। যেটা ব্লগারদের অনেক ভালো লাগার হয়ে থাকবে।

প্রথম ধারনাটা পাই অক্ষর (এই পোস্টে ) এর কাছ থেকে। এর পর সত্যি বিষয়টা ভুলে গেছিলাম। স্বপ্নজয়ের মা বিষয়ক সংকলনের পর কতৃপক্ষের সাথে কথা হয় ই-বুক গুলো প্রথম পাতায় জায়গা দেয়ার।

ই-বুকগুলে যেহেতু ব্লগারদেরই লেখা নিয়েই সেহেতু কারো কোন আপত্তি থাকবেনা বলে আশা করছি। ই-বুক গুলো প্রথম পাতায় জায়গা দেয়ার জন্য ব্লগাররাও আমার সাথে গলা মেলাবেন।

ইবুক মুক্তলেখা ১৪১৫ প্রকাশিত হয়েছে - Click This Link
প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - Click This Link
মা দিবস ব্লগ সঙ্কলন – ২০০৯ Click This Link

আরো একটা দাবী জানিয়ে যাই... এ পর্যন্ত পাবলিশডকৃত অপারবাস্তব কি ই-বুক হিসেবে দেয়া যায়? অপারবাস্তবের সম্পাদকদের দৃষ্টিও আকর্ষণ করলাম।


]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/29003504 http://www.somewhereinblog.net/blog/prottublog/29003504 2009-09-02 14:35:41
বৃষ্টি দূর্গত ব্লগার আইরিন সুলতানা পাশে দাড়ান <img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_15.gif" width="23" height="22" alt=":(" style="border:0;" />
আছ-ছালাতু-খাইরুম্মিনান্নাউম... মসজীদে মসজীদে আজানের সুরেলা সুর ভেসে আসে... অনেকদিন পর তার ভোরের আজান শোনা। যদি কোন ভাবেই তার ঘড় পানিতে সায়লাব হয়ে যায় তাহলে তার পিসির সিপিউতে পানি ঢুকবে... আর সিপিউ যদি পানিতে তলিয়ে যায় তাহলে তার ব্লগানোকে শাষরোধ করার সমতুল্য <img src=" style="border:0;" /> ... আম্রা একটি সিপিউকে বাচবো বলে বালতি ধরি... (ব্যাকগ্রাউন্ড মিউজিক)

যেই হাত তার থাকার কথা কি-বোর্ডে ... সেই হাতে আজ তার বালতি<img src=" style="border:0;" />... কে তাকে হাতে বালতি ধরাইয়া দিলো? কার এত বড় সাহস? না ... এরম দু:সাহস একমাত্র প্রকৃতির। আম্রা আম ব্লগার প্রচণ্ড ক্রদ্ধ হয়েও চিকনে কুল হৈয়া গেছি... কারণ প্রকৃতি আম্রারেও সাইজ কৈরা দিতারে <img src=" style="border:0;" />। আম্রা ভুই পাই <img src=" style="border:0;" />

বন্ধুরা... একজন মুমুর্ষ ব্লগারকে উদ্ধারে সর্বশক্তি নিয়ে ঝাপিয়ে পরুন।
প্রথমেই যেটা প্রয়োজন - বিষুদ্ধ খাবার পানি (কোক এর বড় বোতল)
কিছুক্ষন পর যেটা প্রয়োজন পরবে - শুকনো খাবার (মুড়ি, নাড়ু, চকলেট, বার্গার, চিকেন ব্রোস্ট, পিজা)
এরপর প্রয়োজন হবে একটা ল্যাপির

আম্রা এখনি ওয়ার্ল্ড ব্যাংক সহ বিভিন্ন দাতা সংস্থার কাছে আবেদন জানাই। একজন দুর্গত ব্লগারকে সহায়তায় এগিয়ে আসুন।

দুপুরে আমাদের জয়ীতা লঙ্গরখানা খুলতেছে... সকল দূর্গত ব্লগারদের খিচুরি বিতরনে একরামুল হক শামীম... কিন্তু শোনা যাচ্ছে আইরিন নাকি এখনি প্লেট নিয়ে বসে আছে <img src=" style="border:0;" /> ...

মাশরুর কনফিউজড কিছুটা... দুর্গত জিএপের জন্য গিফট কি হৈতারে?

মানুষ তার জিএপের জন্য নৌকা বুকিং দেছে বৈলা বাতাসে...

বিমাতো দ্যাশেই চইলা আইছে জিএপের টেক কেয়ারের জন্য... সে ৪মাস স্বেচ্ছাশ্রম দিবে <img src=" style="border:0;" />

ছালু উইপের অর্ডারে বাজারে ঘুর্তাছে... কাচামরিচের জইন্ন <img src=" style="border:0;" />

আউলা স্ক্রিপ্ট ভিজ্জা যাওয়াতে চুলার উপ্রে শুকাইতে দেছে

আর জেবীন? খালি ঘুমায় <img src=" style="border:0;" />
(আর যাহারা যাহা কর্তাছেন... তালিকা এডান)

সবশেষে এক্টা সংগীত হয়ে যাক... তাও মানুর আদর্শের কবি হেমো এর্শাদের...
"তোমাদের পাশে এসে, বিপদের সাথি হতে, আজকের চেষ্টা আমার..
তোমাদের সাথে মিশে, সব ব্যাথা ভুলে গিয়ে, আমিওযে হব একাকার... "
]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28985041 http://www.somewhereinblog.net/blog/prottublog/28985041 2009-07-28 13:27:05
সংবিধিবদ্ধ সতর্কীকরণ :: কখনো আপনার গার্লফ্রেন্ডকে বাসায় আনবেন না ... " style="border:0;" />... আবার নাঈম এবং মানুষ... এই দুইজনের উপ্রে যে পরীর আছর করছে .... তা তাদের স্ট্যাটাস দেখলেই বোঝা যায়<img src=" style="border:0;" />...

ফেসবুক মানে খোমাখাতা বিহীন নেট মনে অনেকেই কল্পনা করতে পারেনা... সময়ের সবকিছুই শেয়ার হয় খোমাখাতার স্ট্যাটাসে... বন্ধুদের মধ্যে অনেকে আছে যাদের খোমাখাতার স্ট্যাটাস দেখেই তার... অবস্থান/অবস্থা... অবগত হওয়া যায়। এখন বন্ধুরা মেইল বাদ দিয়ে খোমাখাতায় লিখে। ইনবক্স এখন মেইল বক্সের জায়গা দখল নিচ্ছে... আবার অন্য অনেক বিষয়ের মত অনেক ফানি ভিডিও/সিরিকাস ভিডিও ও খোমাখাতায় পাই... তেমনি একটা ভিড্যু গতকাল দেখলাম।



যেটা বলতে চাই.... :: সংবিধিবদ্ধ সতর্কীকরণ
ঘটনা হৈলো এইযে পুলাপাইন গুলা মানে অবিবাহিত ছেলেপুলে গুলা... এদের বয়সটা মারাত্মক সিরিকাস... বান্ধবীর লগে বাইরে ডেটিং করতে যাইতেই পারে... দোষের কিছু না... কিন্তু জিএপ যেন বাসায় না আনে... কারন্টা না হয় ভিড্যুতে দেখেন... এরপর আপ্নারাই কন <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28982408 http://www.somewhereinblog.net/blog/prottublog/28982408 2009-07-23 11:45:00
সুর্য গ্রহণ :: শেষ পর্যন্ত লীগের পুলাপাইন ঘড়ে ফিরা গেল.... =)) " style="border:0;" /> ... লীগের পুলাপাইন এই কামডা কর্তে পার্লো?

ছি! ছি! ছি! ছি!

আমাদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নেত্রীর নির্দেশে শেষ পর্যন্ত লীগের পুলাপাইন ঘড়ে ফিরা গেছে ... <img src=" style="border:0;" /> আম্রার ম্যাঙ্গো পিপল হাফ ছেড়ে বাঁচলাম <img src=" style="border:0;" /> ...

ঘটনার যেভাবে শুরু...
গত কালের সিদ্ধান্ত মোতাবেক আজ সকালেই উঠলাম ঘুম থেকে উঠে ছুটলাম ছাদে... চউখে ণুঢ়াবাঈয়ের রোদ চশমা... উর্পে চাই.. নাই <img src=" style="border:0;" /> ... কাচের মধ্যে কালি দিয়া সূর্য খুঁজি... নাই <img src=" style="border:0;" /> .. হৃদয়ের এক্সরে দিয়া খুঁজি ... নাই <img src=" style="border:0;" /> ... নাই <img src=" style="border:0;" /> ... তো নাই <img src=" style="border:0;" />
হায়!
একি হলো? সূর্য কৈ? লোকজন বলাবলি করতেছে যে, মইনুদ্দিন মাইরা দিছে...
বিশ্বাস হলো না... এখনতো জলপাই ক্ষমতায় নাই.. ক্যাম্নে কি?
কেউ কৈলো আরে না... প্রথম আলোর উপ্রেইতো সূর্য আছিলো... সোবহান সাহেব ওইটা ভাগাইয়া লৈয়া গেছে ... কালের কন্ঠে লাগাইপে... আবার কেউ কৈতাছে ... আকামডা বাবুল সাহেবের.. নাইলে এফ রহমানের...
খোঁজ লাগাইলাম চারিদিকে...

বন্ধু সূর্য পাইনা... তুই দেখছত? ... বেচারা ঘুমের মধ্যে বিরক্ত হৈয়া কয় "আরে, আমি ক্যাম্নে কই? এইডা আমার কাম না" <img src=" style="border:0;" />

বস... সূর্য নাই <img src=" style="border:0;" /> ... নাই মানে? করছো কি? আইজকা অফিসে আহো... তোমার একদিন কি আমার একদিন <img src=" style="border:0;" />

লীগের নেতারে ফোনাইলাম... ভাই সূর্য নাই.... কইলো শ্যামলী এলাকার লীগের পোলাপাইন আমার এন্টি গ্রুপ ... কিছু কর্তার্মুনা <img src=" style="border:0;" /> ...

ডিজিএফআই ও কনফার্ম কর্তে পার্লো না <img src=" style="border:0;" /> ... বিশ্বস্ত সূত্রে শুন্লাম খবরটা নেত্রীর কানেও গেছে... শান্তি পাইলাম... নেত্রী নিশ্চয় আমাগো চিন্তা মুক্ত কর্পে? ...

ঘন্টা খানেক পর

আহা কি আনন্দ আকাশে বাতাসে <img src=" style="border:0;" /> ... সূর্যর দেখা পাইলাম <img src=" style="border:0;" /> ... তিনি স্বরূপে আবির্ভাব হৈছেন <img src=" style="border:0;" /> ... আম্রা খুশ .. জনতা খুশ... যদিও আবহাওয়াবিদ্রা কৈছে আগামী ১০০ বছরেও আর কেউ সূর্যের দখল নেতে পার্পে না ... তারপরেও কিঞ্চিৎ শঙ্কা... বিরোধী পাট্টি ক্ষমতায় আইলে ভাইয়া যদি সূর্যের মালিকানা দাবি করে? তাইলে? <img src=" style="border:0;" /> ... আম্রার যাওয়ার জায়গা আসলে কুতাও নাইরে <img src=" style="border:0;" />

বিশ্বস্ত সূত্রে জান্লাম নেত্রী লীগের পুলাপাইন্রে ডাইকা ধমক লাগাইছে... আর তাতেই কাম হৈছে <img src=" style="border:0;" /> ... আসলে নেত্রীর কাছে খপর পৌঁছলে আম্রার জন্য ভালো হয় এরম সবটুকুই তিনি কর্পেন... হগ্গল্তে যদি মারার ধান্দায় থাকে ... তার একলার পক্ষে কি পুরা দেশ পাহারা দেয়া সম্ভেপ? <img src=" style="border:0;" />





এইডা এক্টা ফান্পুস্ট <img src=" style="border:0;" /> ]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28981932 http://www.somewhereinblog.net/blog/prottublog/28981932 2009-07-22 10:29:35
বুফে ডিনার কত পরবে? :: অনুরোধ বুফে ডিনার কত পরবে? আপনাদের সহযোগীতা কাম্য

EFES
ফ্লামবি
লেক শোর
ইমানুয়েলস
সামারখন্দ
ব্যাটন রুজ
টপকাপি
ডেজা ভ্যু
ডিস এন্ড ডের্জাট
কাসাব্লাঙ্কা
সী শেল
আরো কোন তথ্য থাকলে....

নিচের তথ্যগুলো বিবেচনায় রাখার জন্য অনুরোধকৃত

১. খাবারের স্বাদ এবং মান কোন রেস্টুরেন্টে কেমন।
২. মেন্যুর সংখ্যা কোন রেস্টুরেন্টে কয়টা (ডিনার)।
৩. খরচাপাতি কোথায় কীরকম পড়বে (ডিনার)।
৪. অন্য কোনো সাজেশন।

ধন্যবাদ।]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28974413 http://www.somewhereinblog.net/blog/prottublog/28974413 2009-07-06 20:57:24
মাইকেল জ্যাকসন দ্যা কিং অব পপ :: আপনাদের প্রিয় গানগুলোর লিংকু যোগ করুন কৈশোরের প্রিয় তারকা মাইকেল জ্যাকসনের কালজয়ী গানগুলো একত্রিত করতে চাই... ডাউনলোড লিং প্রয়োজন... আপনারা আপনাদের প্রিয় গানগুলোর লিংক এড করুন... বানিয়ে ফেলি প্রিয় শিল্পীর একটা সংকলন...

মাইকেল যোশেপ জ্যাকসন (জন্ম ২৯শে আগষ্ট, ১৯৫৮)
আমেরিকার বিনোদন জগতের সবচাইতে সফল এই ক্ষণজন্মা সংগীত শিল্পী ... যিনিকিনা প্রায় সিকি শতাব্দী দাপটের সাথে পপ গানের রাজত্ব করে গেছেন। করে গেছেন নিজস্ব একটা স্টাইল। ছেলে বুড়ো প্রায় সকলের কাছেই ছিলেন সমান জনপ্রিয়। অন্যান্য সেলিব্রেটিদের মতো তার্ও বিতর্কের কমতি ছিলনা... পিছু্ও ছাড়েনি... তারপরেও তার গেয়ে যাওয়া গান সংগীত জগতকে সমৃদ্ধ করেছে।

সাত বছর বয়সেই লিড সিংগার হিসেবে সংগীত জীবন পথচলা।
জ্যাকসন পরিবারের ৭ম সন্তান মাইকেল মাত্র ১১ বছর বয়সে পেশাদার সঙ্গীত শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। তিনি তখন জ্যাকসন ফাইভ নামের সঙ্গীত গোষ্ঠীর সদস্য হিসাবে গান গাইতেন। ১৯৭১ সাল থেকে মাইকেল একক শিল্পী হিসাবে গান গাইতে শুরু করেন। মাইকেলের গাওয়া ৫টি সঙ্গীত অ্যালবাম বিশ্বের সর্বাধিক বিক্রিত রেকর্ডের মধ্যে রয়েছে - অফ দ্য ওয়াল (১৯৭৯), থ্রিলার (১৯৮২), ব্যাড (১৯৮৭), ডেঞ্জারাস (১৯৯১) এবং হিস্টরি (১৯৯৫)। মাইকেলকে পপ সঙ্গীতের রাজা বলা হয়ে থাকে।

১৯৮০র দশকে মাইকেল পপ সঙ্গীত শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌছান। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন সঙ্গীতশিল্পী যিনি এমটিভিতে এতো জনপ্রিয়তা পান। বলা হয়, তাঁর গাওয়া গানের ভিডিওর মাধ্যমেই এমটিভির প্রসার ঘটেছিলো। গানের তালে তালে মাইকেলের নাচের কৌশলগুলোও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মাইকেলের জনপ্রিয় নাচের মধ্যে রবোট, ও মুনওয়াক (চাঁদে হাঁটা) রয়েছে।

মাইকেল জ্যাকসন ২ বার রক অ্যান্ড রোল হল অফ ফেইমে নির্বাচিত হন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে মাইকেল সর্বকালের সবচেয়ে সফল শিল্পী -- ১৩টি গ্র্যামি পুরষ্কার, ১৩টি ১নম্বর একক সঙ্গীত, এবং ৭৫ কোটি অ্যালবাম বেচার রেকর্ড মাইকেলের রয়েছে। শিল্পী হিসেবে পুরো বিশ্বে তাঁর খ্যাতি ছিলো। ব্যক্তিগত জীবনে তিনি নানা কেলেংকারিতে জড়ালেও প্রায় ৪০ বছর ধরে সারা বিশ্বে বিখ্যাত হয়ে ছিলেন।

(উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে)

তার সম্পর্কে আরো লেখা :: Click This Link Click This Link Click This Link

Michael Jackson's album

OFF THE WALL
Don't Stop 'Til You Get Enough
Rock With You
Working Day And Night
Get On the Floor
Off The Wall
Girlfriend
She's Out Of My Life
I Can't Help It
It's The Falling In Love
Burn This Disco Out

THRILLER

Wanna Be Startin' Somethin'
Baby Be Mine
The Girl Is Mine
Thriller
Beat It
Billie Jean
Human Nature
P.Y.T. (Pretty Young Thing)
The Lady In My Life


BAD
The Way You Make Me Feel
Speed Demon
Liberian Girl
Just Good Friends
Another Part Of Me
Man In The Mirror
I Just Can't Stop Loving You
Dirty Diana
Smooth Criminal
Leave Me Alone

Bad - Special Edition Extra Tracks
Street Walker
Todo Mi Amor Eres Tu (I Just Can't Stop Loving You - In Spanish)
Fly Away


DANGEROUS

Jam
Why You Wanna Trip On Me
In The Closet
She Drives Me Wild
Remember The Time
Can't Let Her Get Away
Heal The World
Black Or White
Who Is It
Give In To Me
Will You Be There
Keep The Faith
Gone Too Soon
Dangerous

HIStory - Past, Present And Future

Scream
They Don't Care About Us
Stranger In Moscow
This Time Around
Earth Song
D.S.
Money
Come Together
You Are Not Alone
Childhood
Tabloid Junkie
2 Bad
HIStory
Little Susie
Smile

Blood On The Dance Floor - HIStory In The Mix

Blood On The Dance Floor
Morphine
Superfly Sister
Ghosts
Is It Scary?

Invincible

Unbreakable
Heartbreaker
Invincible
Break Of Dawn
Heaven Can Wait
You Rock My World
Butterflies
Speechless
2000 Watts
You Are My Life
Don't Walk Away
Privacy
Cry
The Lost Children
Whatever Happens
Threatened

Ultimate Collection Only the Previously Unreleased songs.

Ease On Down The Road (From The Wiz)
You Can't Win (From The Wiz)
Sunset Driver (Demo)
Scared Of The Moon (Demo)
We Are The World (Solo Demo Version)
We Are Here To Change The World (From Captain Eo)
Cheater
Monkey Business
Someone Put Your Hand Out
On The Line (Ghosts Video Box Set)
Fall Again (Demo)
In The Back (Demo)
Beautiful Girl (Demo)
The Way You Love Me
We've Had Enough


Unreleased Songs:
For All Time
If You Dont Love Me Dangerous Era
Love Never Felt So Good Thriller Era
Niteline
Serious Effect
Xscape
There Must Be More To Life Than This (Duet with Freddie Mercury)
Trouble
Whatzupwitu (Duet with Eddie Murphy)

সূত্র: Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28971635 http://www.somewhereinblog.net/blog/prottublog/28971635 2009-06-30 12:54:08
বিবাহ বার্ষিকী :: যেদিন মাসুম ভাই এবং ভাবীর বিবাহ হৈছিলো <img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_09.gif" width="23" height="22" alt=";)" style="border:0;" /> " style="border:0;" />... যত্তোসব। আজকে সকালেও আরেক প্রস্থ ঝগড়া... উফফ।

সকালেই ফোনে কথা বলতে ছিলাম মাসুম ভাইয়ের সাথে ..

মাসুম ভাই:
শোনেন টুটুল... স্ত্রীর কাছে পরাজয়টা স্পের্টিংলি নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমাদের বিবাহিত জীবন খুব সুখের। আপনার ভাবী মাঝে-মধ্যে আমার দিকে খাবার প্লেট কিংবা গ্লাস ছুড়ে মারে- আমার গায়ে লাগলে তিনি খুশি, না লাগলে আমি খুশি। বিয়াতো বস আমরাও কারছি? কৈ আমাগো তো এরম হয় না ... আশ্চর্য!!!

জিজ্ঞেস করলাম... বস ... গত রাতে যে ভাবীর সাথে ঝগড়া করেছিলেন তার মিটমাট করলেন ক্যাম্নে?

মাসুম ভাই: কিভাবে আর হবে, মাসুম ভাই হেসে জবাব দিলেন... শেষমেশ আপনার ভাবীকে আমার কাছে হামাগুড়ি দিয়েই আসতে হলো...

আমি কিছুই বুঝতে পারছিলাম না... এত ঝগড়া কৈরা কিনা ভাবী হামাগুড়ি দিয়া আসলো? ঘটনা কি মাসুম ভাই? ক্যাম্নে কি? খুইলা কইবেন?

মাসুম ভাই: আরে শোনে আগে... আপনার ভাবী আমাদের খাটের কাছে এসে হামাগুড়ি দিয়ে বললেন - খাটের নিচ থেকে বেরিয়ে এসো মুখপোড়া। একগাল হেসে নিয়ে মাসুম ভাই জবাব দিলেন। <img src=" style="border:0;" />

আর শোনেন, যে বিবাহিত দম্পতি দাবি করেন যে তাদের বিবাহিত জীবনে কোনও তর্কাতর্কি বা ঝগড়াঝাটি হয়নি, হয় তাদের স্মৃতিশক্তি দুর্বল না হয় তারা খুব একঘেয়ে জীবনযাপন করছেন। বুঝছেন? .... আমার তো মাথা আউলাইতেছে ... কিছুই বুঝতেছিনা ... ইনসোমিয়ায় ধর্লো নাকি?

মাসুম ভাই: আপনারে একটা গল্প শুনাই.... এক অশীতিপর বৃদ্ধ যিনি তার দীর্ঘজীবন লাভের কারণ বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, “আমার বিয়ে হয়েছিল ২৫ বছর বয়সে এবং বাসর রাতেই বউয়ের সঙ্গে আমার বোঝাপড়া হয়েছিল এই মর্মে- তর্কাতর্কি তো লাগবেই, যিনি হারবেন তিনি বাড়ির বাইরের মাঠে মুক্ত বাতাস খেতে বেরিয়ে যাবেন। আমার মনে হয়, আমি যে বিগত বছরগুলোতে বাইরে বেরিয়ে মুক্ত বাতাস সেবন করেছি সে জন্য আমার আয়ু বেড়ে গেছে।“

আর অন্যদিকে? ভাবীতো মহা খুশি ... আজ থেকে সে স্বাধীনতা লাভ করেছে... ভাবীর সাথে কথা বলতেই শোনালো অন্য কাহিনি...

আমি :: ভাবী বিবাহ বার্ষকির শুভেচ্ছা... জীবনের অনেকটা সময় একত্রে পার করলেন... বাকিটাও পার করার দোয়া এবং শুভ কামনা।

ভাবী:: ধন্যবাদ টুটুল ভাই... আপনারা আছেন ক্যামন?
আমি:: আমরা ভাল আছি...
ভাবী:: ভালো বলেছেন। আমিও আমার জামাইরে কৈয়া দিছি .. কেউ যদি ক্যামন আছো/আছেন জিজ্ঞাসা করে তাহলে যেন অবশ্যই আপনার মতো করে বলে “আমরা ভাল আছি”। আরে ... বউর বকা খাইয়া মুখ গোমড়া কইরা রাখারতো কোন মানে নাই... তাইনা? আচ্ছা বলেন বকা দিবইনা ক্যান? ওইদিন আপনার মাসুম ভাইরে লৈয়া ডাক্তারের কাছে গেছি... এই ডাক্তারের কাছে গেলেই রিসিপশনের মেয়টারে সাথে নিয়া ঢুকতে হয় ...
আমি:: ক্যান ডাক্তার বেটায় কি বদ নাকি? তাহলে এই ডাক্তার ছাড়ান দেন ভাবী... দুনিয়াতে ম্যালা ডাক্তার আছে।
ভাবী:: আরে ধুর .. ঘটনাতো এইটা না... ডাক্তার ঠিকি আছে... কিন্তু এরম সুন্দরী রিসিপশনিস্টের সামনে তারে বসাইয়া রাখার কোন ভরসা পাওয়া যায় না আসলে।

আজ সেই দিন... যেদিন আম্রার মাসুমভাই তার স্বাধীনতা হারায় ... আর আমাদের ভাবী স্বাধীনতা পায়... শুধু কি তাই? বড় বড় বিষয় গুলো দেখার জন্য ভাবী একজন বড় মনের মানুষও পায় <img src=" style="border:0;" /> ।

আজ তাদের দুই জনেরি বিবাহ হয়েছিল। অনেক সুখি এই দম্পতিকে অনেক অনেক শুভেচ্ছা।

সুখে কাটুক জীবনের বাকিটা সময়...





বি:দ্র: পোস্ট টা কালকের জন্য তৈরী করা হয়েছিল... মাসুম ভাই সিক থাকায় দেয়া হয়নি <img src=" style="border:0;" />]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28969459 http://www.somewhereinblog.net/blog/prottublog/28969459 2009-06-25 17:44:59
নাহিদার ক্যাম্পেইনে কিছুটা সময় :: কর্মসূচীর অগ্রগতী " style="border:0;" /> ... আজকাল অল্পেই ভয় পাই... বুড়িয়ে যাচ্ছি? নাকি অভিজ্ঞতা?

ঝাড়া ৩০ মিনিট যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে থেকে কিঞ্চিৎ ভিজে ঢুকলাম ঢাকা মেডিকেলে। ফোন দিলাম ০১৯১১ ৫২৩৮৯২.. বন্ধ... আশ্চর্য!!! আবার রিং করলাম ০১৬৭৪ ১৭৫০৪৫ এবার কথা বললাম... দেখা হলো ... অনেক আলাপ... অগ্রগতি... কর্মসূচী.. ব্যাংক একাউন্ট.. সব...

ওরা যা করতেছে:
# ঢাকার বিভিন্ন স্থানে ... প্রাইভেট ভার্সিটিগুলো এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পোস্টারিং এবং লিফলেট বিতরণ চলছে
# দেশের সকল মেডিকেলে সহায়তার আহ্বান সম্বলিত পোস্টার প্রেরণ
# বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্রিকাগুলোতে সাহায্যের অনুরোধ ... ইতিমধ্যে চ্যানেল আই, আর টিভি, ইটিভিসহ কয়েকটা চ্যানেলে সহায়তার আহ্বান জানানো হয়েছে... এবং দুটো পত্রিকায়ও সংবাদ ছাপা হয়েছে।
# নাহিদার ক্যাম্পাসে কাজ করতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে রাজনৈতিক দলের লেজুরবৃত্তীয় রাজনীতির কারণে। আশা করছি সময়ের সাথে সাথে এই অবস্থা কেটে যাবে। আমরা আসলেই দলমতের ঊর্ধ্বে উঠতে পারিনা ... <img src=" style="border:0;" />
# শিক্ষকদের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের গ্রুপ করে বিভিন্ন মেডিসিনের কোম্পানীতে সহায়তার অনুরোধ;
# বিভিন্ন চ্যারিটি ফার্মের সাথে যোগাযোগ
# দেশ বিদেশ থেকে সরাসরি সহায়তা নাহিদার মায়ের ব্যাংক একাউন্টে পৌঁছানো শুরু হয়েছে... যেটা প্রতিদিনই বাড়ছে ... আশা করছি নাহিদার চিকিৎসা দ্রুতই শুরু করা যাবে..

যারা ওয়েস্টার্ন ইউনিয়েনের মাধ্যমে অথবা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠাতে চান :

MD SHAHIDULLAH
Cell: 01911523892 / 01674175045

নাহিদার বড় ভাইকে এড্রেস করে সংযুক্ত মোবাইল নম্বরে পিন কোডটা এসএমএস করে দিতে পারেন। যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টাকা পাঠাতে চান ... তারা সরাসরি সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে উল্লেখিত ব্যাংক একাউন্টে পাঠাতে পারেন...

নুর জাহান বেগম
সঞ্চয়ী হিসাব নং: ১২১০০৪০৭০০৬
সোনালী ব্যাংক লি:, ঢাবি শাখা।
Swift code: BSONBDDH


যুক্তরাষ্ট্র বা কানাডায় বসবাসরতরা সোনালী ব্যাঙ্কের অঙ্গ প্রতিষ্ঠান সোনালী এক্সচেন্জও ব্যবহার করতে পারেন। তাদের ট্রান্সফার ফি কম এবং সরাসরি ব্যাংক একাউন্ট পাঠিয়ে দেবে।

Sonali Exchange নামে চেক লিখতে হবে। আলাদা কাগজে নাহিদের মায়ের ব্যাংক একাউন্ট এবং আপনার আপনার পূর্ণ নাম লিখে নিচের ঠিকানায় পাঠিয়ে দিন । এতে সবমিলিয়ে ৫/৬ দিন লাগবে। চেকের বদলে পোষ্ট অফিস থেকে মনি অর্ডার দিলে ব্যাংকের ২/৩ দিন ট্র্যান্সফার সময় বেঁচে যাবে।

Sonali Exchange, Manhattan Branch
211 East 43 rd Street,
Suite # 1503,
New York,
NY 10017

Tel: (212) 808-0790, (212) 808-4085
http://www.sonaliexchange.com/

এছাড়াও ব্লগার জ্বীনের বাদশা পে-পাল একাউন্ট এড করার আপ্রান চেষ্টায় আছে... আশা করছি শীঘ্রই পেপালের লিংক সংযুক্ত করা যাবে... যার মাধ্যমে প্রবাসী ব্লগারগন ঝামেলা বিহীনভাবে অর্থ প্রেরণ করতে পারবেন।

"আমার মনে হয় যে মারফতে যিনি টাকা পাঠাতে স্বাচ্ছন্দ বোধ করেন সেই রকম সব রাস্তা খোলা রাখা উচিত। এখন প্রতিটা পয়সাই দামী।"
ফ্রুলিংক্সের এই কথাটা খুব ইম্পর্টেন্ট!! ... আমরা সম্ভব সব উপায় তৈরী করি ... বন্ধুবান্ধবদেরকে এগিয়ে আসতে আহবান জানাই ... যে যতটুকু পারি


পোস্টে এবং মেডিকেলে লাগানো পোস্টারে উল্লিখিত একটা সেল নম্বরে না পাওয়া হেতু নাহিদার বড় ভাইকে জিজ্ঞাসায় জানা গেল... মেডিকেল কলেজের ভিতরে বাংলা লিংকের নেটওয়ার্ক পাওয়া যায়না ঠিকমতো... আর তাই ০১৯১১৫২৩৮৯২ নম্বরে কথা কেটে কেটে যায়... নাহিদার ভাই মোবাইল নিয়ে প্রায় সময় বাইরে বসে থাকে চাতক পাখির মতো.. কেউ হয়তো সাহায্যের জন্য একটা ফোন করতে পারে... প্রত্যেকটা কল এখন তাদের কাছে সুসংবাদ বয়ে আনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। খুউব কষ্ট লাগে মানুষের এতসব দুর্ভোগ দেখে <img src=" style="border:0;" /> ... এবং নিজের সীমাবদ্ধতার জন্য <img src=" style="border:0;" />

]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28961386 http://www.somewhereinblog.net/blog/prottublog/28961386 2009-06-07 16:13:16
নাহিদা বোন আমার ::: আসুন না কিছু করি মেয়েটার জন্য, প্লিজ
মাঝে মাঝে বুঝতে পারি না... নাকি বুঝতে চাই না? সকালেই শামীমের কাছ থেকে লিংক পেলাম... “টুটুল ভাই কিছু কি করা যায়?” ছেলেটা প্রায়ই এই কাজটা করে। পোস্টে ঢুকেই তব্দা খাই... সদ্য কৈশোর পেরোনো আমারই এক বোন ... ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে চোখের জল মুছছে <img src=" style="border:0;" /> ... গা শির শির করে ওঠে... আমি নিজেকে ধরে রাখতে পারি না... নিজেকে অপরাধী মনে হয়... নিজের অক্ষমতায় কুঁকড়ে যাই <img src=" style="border:0;" /> ...

নাহিদা... বিশাল এক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিল মেডিকেলে... লক্ষ্য তার মানবতার পুজো করা। সে পথেই পা বাড়ানোর প্রথম পর্যায়... ভর্তি হয় ডাক্তার হওয়ার পথে... মানুষের সেবা করবে... সারিয়ে তুলবে কঠিন ব্যাধি... মুখে হাসি ফোটাবে মৃত্যুপথযাত্রীর। মানুষকে নতুন জীবন দান করবে।

হায়!! মানুষ ভাবে এক আর হয় আরেক। যেখানে নাহিদা নিজেকে প্রস্তুত করবে অন্যের জীবন দানের... অথচ সেখানে আজ তার নিজের জীবনই বিপন্ন। তার শরীরে বাসা বেধেছে ক্রনিক মাইলোয়েড লিওকোমিয়া নামের ক্যানসার।

চিকিৎসকরা জানিয়েছেন ৬ মাসের মধ্যে বোনম্যারো ট্রান্সফার করতে জরুরী। কিন্তু এর জন্য প্রয়োজন দেশ ভেদে সর্বনিম্ন ৫০ থেকে ৭৫ লাখ টাকা। স্বল্প বিত্তের কোন পরিবারের পক্ষেই এত টাকা একত্রিত করা সম্ভব নয়। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে পড়ায় মৃত্যু আরো দ্রুত তুলে নিতে আসছে। নাহিদার স্বপ্নভরা চোখ ঝাপসা করে ফেলছে ঘিরে আসা অশ্রু।

ওরা ২ ভাই। বাবা স্বল্প বেতনের সরকারী চাকরী করেন। এত টাকা যোগাড় তার জন্য দুঃস্বপ্ন। নাহিদের ভাই ও তার বন্ধুরা প্রয়োজনীয় টাকা যোগাড় করা যায় কিনা চিকিৎসার জন্য তার উপায় খুঁজছে । অন্ততঃ ভারতের চিকিৎসাসেবা নিয়ে হলেও বাঁচানোর চেষ্টা করা যেতে পারে।

নাম্বার দুটো নাহিদের ভাই আর মায়ের। ০১৯১১-৫২৩৮৯২ ও ০১৬৭৪-১৭৫০৪৫ । প্রতিদিন ব্যয় হয়ে যাচ্ছে অনেক টাকার... যার সংস্থার করা পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে... তাছাড়া সময়ও দ্রুত ফুরিয়ে আসতেছে... আর তাই ডাক্তাররা আকারে ইঙ্গিতে নাহিদের বাবা মাকে তাগাদা দেন, কিছু করার থাকলে তাড়াতাড়ি করেন। সময় কমে আসছে দ্রুত!

নাহিদাকে সাহায্যের ঠিকানা:
নুর জাহান বেগম
সঞ্চয়ী হিসাব নং: ১২১০০৪০৭০০৬ ।
সোনালী ব্যাংক, ঢাবি শাখা।

ওর অসুখ নিয়ে চিকিৎসকের একটা বক্তব্য এই কাগজ থেকে পাওয়া যাবে।


আমরা যারা সারাদিন ব্লগাই... আপনাদের কাছে বিনীত অনুরোধ... আসুননা আমরা আমাদের এই বোনটার জন্য... এই বন্ধুটার জন্য কিছু করি?


আসুন এই পোস্টে নাম লেখাই...
১. ................................
২. ................................
৩. ................................

খুব বেশী না তবে কিছুটা অবশ্যই... আপনাদের কাছ থেকে... প্রতিদিন উড়িয়ে দেয়া ব্যানসনের প্যাকেট ... অথবা বান্ধবির সাথে সারারাতে উড়িয়ে দেয়া কার্ডের অধবা একটা দিনের ডেটিংয়ের খরচা থেকে কিছুটা... আপনার এই ছোট্ট বন্ধুটার জন্য জমা দিতে পারবেন না?

আসুন না আমরা সকলে মিলে নাহিদাকে বাচিয়ে তুলি... প্লিজ
]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28959624 http://www.somewhereinblog.net/blog/prottublog/28959624 2009-06-03 15:54:14
উড়ে যাচ্ছে সময় ::: আসেন প্রতুল আংকেলের একটা গান শুনি ভেঙ্গে যাচ্ছে সময়....
দুঃখের রোদে কিংবা সুখের আমেজে
সিগারেটে শেষ টান.... দিতে দিতে
উড়ে যাচ্ছে সময়
ছেঁড়া গেঞ্জি
ফেলে দেওয়া এক পাটি জুতো
রঙ জ্বলা নাইলনের মশারি
দেয়ালের কোনে ঝুল দেখে শুনি বিষন্নপাই
চলে যাচ্ছে সময়
এই সব
ভেঙে যাওয়া
উড়ে যাওয়া
চলে যাওয়া
সময়ের ভারে
নিজস্ব সুখ দু:খে চাপা পরে যেতে যেতে
নিজের ভেতরে শুনি নিজের কণ্ঠ স্বর
উঠো হে ... উঠো হে
দরজা জানালা খুলে
সময়ের ঝুটিটা এই বেলা
শক্ত মুঠোয় ধরো

Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28954940 http://www.somewhereinblog.net/blog/prottublog/28954940 2009-05-24 11:45:51
মা তোমার জন্য ভালবাসা :: প্রতিদিন



মা দিবসে মায়ের জন্য প্রাতরাশ বানাতে গিয়ে ২ শিশু তাদের রান্না ঘড়ে আগুন লাগিয়ে দিয়েছে।

ঠিক সকালের দিকে মা বিছানায় থাকা অবস্থায় একটা শব্দে জেগে উঠ'ল... শব্দের উৎপত্তি স্থল ছিল কিচেন... যেখান তার দুই সন্তান প্রাতরাশের আয়োজনে ব্যস্ত মায়ের অগোচরেই... মা দিবসে মাকে আসলে আজকে সারপ্রাইজ করার জন্য তাদের একটা প্লান ছিল এটা। ঘটনাটি ছিল অস্ট্রেলিয়ার Lower Templestowe এ।

ঘটনাটা ঘটেছিল যেভাবে... বাচ্চারা ফ্লাশ পেনে ব্রেকফাস্ট বানাতে ছিল ... হঠাৎ ফ্লাশ পেনের উপর আগুন উঠে যায়.. যেখান থেকে আগুন ছড়ায় কাপবোর্ডে... মায়ের কান হয়ে দ্রুত আগুনের সংবাদ অগ্নি নির্বাপক দলের কাছে পৌঁছায়। দ্রুত ঘটনাস্থলে অগ্নি নির্বাপক দল ঘটনস্থলে পৌঁছলে আগুন নিয়ন্ত্রণ সহজ হয়। বাবা অগ্নিদগ্ধ হয় এবং মেয়েরা ধোয়ায় আচ্ছন্ন হয়ে অসুস্থ হয়ে পরে। বাবা এবং তাদের দু'সন্তান এখন হসপিটালাইজড।


সংবাদটা পড়েই ভাল লাগল একটা জায়গায় ... মায়ের জন্য ভালবাসা। মায়ের প্রতিদিনের কষ্ট কিছুটা হলেও লাঘবের আপ্রাণ চেষ্টা ছিল এই দিনটাতে ... যেখানে দুর্ঘটনা ঘটতে পারে এমন কোন চিন্তা ওই ছোট্ট শিশু দুটার মাথায় ছিল না। দুই সন্তান তার মাকে একটা সারপ্রাইজ দেয়ার জন্য কিচেনে ঢুকে প্রাতরাশ তৈরি করছে... মা ঘুম থেকে জাগলে তার বেডের সামনে নিয়ে মাকে বলবে "মা তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি..." বিষয়টা আসলেই অনেক সুইট ছিল ... ভাবতেই চোখে পানি চলে আসে...

গতকাল ছোট ভাই শাতীল একটা লিংকু পাঠালো ম্যাসেঞ্জারে... সাথে এটাও বললো "যাইয়া একটা চড় মাইরা আসেন"... পড়লাম... চড় মারার কথা মাথায় এলো না... ভাবলাম আমরাতো এইটুকুও করি না... ওদের যেই ভাবনাটি ছিল ... আমারা বড়রা তো সেভাবে ভাবি না <img src=" style="border:0;" />



একটা চেইন মেইল ... যার বক্তব্য এরম...

কোন এক বাদল দিনে... বাইরে প্রচণ্ড বৃষ্টি... কাক ভেজা হয়ে বাসায় ফিরছি... ছোট ভাইটা দেইখাই কইলো সকালে বের হওয়ার সময় ছাতাটা সাথে নিলে তো এরম ভিজন লাগতো না... বোনটা উপদেশ ঝাড়ল “বৃষ্টি থামার পর বাসায় আসলে তো এরম কাক ভেজা হতে হতো না”। আর ওইদিকে বাপজান রাইগা আমারে কতক্ষণ ধমকাইয়া কইলো যে, “যখন জ্বর-জারি আইবো তখন বুঝবা ঠেলা”।

কিন্তু আমার মা জননী? কোন কথাই বললো না... দ্রুত কাছে এসে আঁচলটা দিয়ে মাথাটা মুছে দিচ্ছিল আর বলতে ছিলা হারামজাদা বৃষ্টি... একটু পরে আসলে কি হৈত? আমার বাবাটা বাসায় পৌঁছার পর আসলে কি খুব সমস্যা হতো?

এটাই হলো আমাদের মা




ঠিক সকাল ৯টার মধ্যেই যেভাবেই হোক অফিসের দরজায় কড়া নাড়তে হবেই। ক্ষমাহীন পাষণ্ড কর্মস্থলের কর্পোরেটীয় আচরণ। প্রস্তুতির জন্য নীদ্রাদেবীর সাথে বিমাতীয় ব্যবহার। মায়ের ঘড়ের বাতাস ভারী... সিলিং ফ্যানের যাত্রা বিরতি... কারণ? আমার প্রিয় মা জননীর শরীর ভালো নেই... কোথায় মুড়ান মা আমার শয্যাশায়ী ... কপাল উত্তপ্ত...জেগে উঠেই বললেন “কিছু হয় নাই”... তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে... <img src=" style="border:0;" /> ... কি বলি... এই মায়ের মিথ্যার সাথে আমি পরিচিত... প্রচণ্ড জ্বর নিয়েও বলবে তার কিছুই হয়নি ... আমরা হুদাই চিন্তা করি <img src=" style="border:0;" />

মা আমার জন্য প্রতিদিন... মা আমরা তোমার জন্য প্রতিদিন... বিশেষ একটি দিনে তুমি আবদ্ধ নও...
]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28949236 http://www.somewhereinblog.net/blog/prottublog/28949236 2009-05-11 12:57:58
সোনালী অতীত ৮০-৯০+ :: নষ্টালজিয়া - ২
এমনিতে স্কুলের সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দুপুরে খাওয়া শেষে আম্মা যখন কানে ধরে বিছানায় পাঠাত ... মন খারাপ করে বিছানায় এপাশ ওপাশ... কখন আম্মার চোখটা বন্ধ হবে... আর ছুটবো টিভির দিকে.... বেলা তিনটার চল্লিশ (সম্ভবত) এ শুরু হতো টারজান। সাউন্ড কমিয়ে বোবা ছবি দেখতাম... প্রতিটা ঘটনা... পরের ঘটনা... গাছের ডালে দরি ঝুলিয়ে টারজান হওয়ার আপ্রাণ চেষ্টা ... পুকুরের ঘাটলা থেকে টারজানের চিৎকার দিয়ে জাম্প দিয়ে পড়া ... সব কিছুই অনুকরণের চেষ্টা চলত।

পরবর্তী সময়ের আরো কিছু কার্টুন জনপ্রিয় ছিল। থান্ডার ক্যাটস, নিনজা টার্টেল স্পেল বাইন্ডার, থ্রি স্টুজেস, গার্ল ফ্রম টুমোরো, কজবি শো, সহ বেশি কিছু কিডজ শো।

সেই আমলে বাড়ির বড়দের মুখে মুখে আলোচিত হতো সকাল সন্ধ্যা এবং ঢাকায় থাকি সিরিয়াল।

সকাল সন্ধ্যা একটি বাংলা ধারাবাহিক নাটকের নাম। ১৯৮০-র দশকের শুরুতে এটি বিটিভি-তে সম্প্রচার হয়। প্রধান চরিত্রে ছিলেন পীযুষ বন্দোপাধ্যায় এবং আফরোজা বানু । তৎকালীন সময়ের সবচেয়ে জনপ্রিয় নাটক। - বাংলা ইউকিপিডিয়া

এর পরের সময়গুলোতে আরো অনেক নাটক বিপুল জনপ্রিয়তা পেয়ে ছিল ... বহুব্রীহি, সংশপ্তক, এই সব দিনরাত্রি, কোথাও কেউ নেই, বারো রকমের মানুষ, ইত্যাদি। প্রায় ঈদেই আমজাদ হোসেনের ফানি নাটক জব্বর আলি সিরিজ পাওয়া যেত (সব ঈদে নয়)। আনন্দমেলা ছিল ঈদের প্রধান আকর্ষণ এবং যথারীতি নিরানন্দের। তখন এক একটা নাটক ছিল প্রায় এক ঘন্টার আর প্রতি সপ্তাহে নাটক ছিল মাত্র দুটা। আর তাই ভাল ভাল নাটকের প্রতিযোগিতা চলত সেই সময়ে। বর্তমান প্রজন্মের জন্য মায়াই লাগে... তাদের কপালে এইসব আর জুটবে না।


সংশপ্তক নাটকে হুমায়ুন ফরিদির এবং ফেরদৌসি মজুমদারের দুর্দান্ত অভিনয়


কোথাও কেউ নেই নাটকে আসাদুজ্জামান নুর সে সময় একটা স্টাইল ক্রিয়েট করেছিলেন... বাইকের চাবিটা একটা চেন এর মাথায় লাগিয়ে হাতের আঙ্গুলে ঘুরানো... যেটা ঢাকার রাস্তায় অনেক কেই দেখা যেত। আবার নাটকের শেষ দৃশ্যে তার মৃত্যুর জন্য তো ঢাকা রিতিমত মিছিল। এখনো বাকের ভাইয়ের জন্য পুরানা ঢাকায় কুলখানি হয়।


আজ রোববার হুমায়ুন আহমেদের আরেকটি ক্রিয়েশন। যেখানে তিতলি ভাইয়া, কংকা ভাইয়া... বড় চাচা না কফিনের মধ্যে শুয়ে আছে। ফানি সব ক্যারেক্টার। বহুব্রীহি নাটকটি্ও ফানি নাটক।

অয়োময়ের জনপ্রিয়তা আলাদা করে বলার মত। আসাদুজ্জামানের অভিনয়ের তুলনা শুধু তিনিই ছিলেন।


পরের সময়টায় ... আমরা ছোট পর্দার নায়িকা হিসেবে পাই বিপশা হায়াত.... সমী কায়সার... আর আফসানা মিমিকে। বিশেষ করে সমীর ভক্ত ছিলাম <img src=" style="border:0;" /> ... পরে সমী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ব্যাপক কষ্ট পাই <img src=" style="border:0;" /> ... বিপাশার একটা ইনোসেন্ট লুক ছিল ... সমীর অভিনয় ছিল দুর্দান্ত ... আর আফসানা মিমি? তাকে দেখলেই মনে হতো স্কুল থেকে ফির'ল মাত্র <img src=" style="border:0;" />। এদের সমসাময়িক ছিলেন বিজরি বরকতুল্লাহ।

বিটিভির দাপুটে অভিনেতাদের মধ্যে প্রথমেই আফজালের ক্রেজ ছিল মেয়ে মহলে <img src=" style="border:0;" />... হুমায়ুন আহমেদের দুর্দান্ত অভিনয়ের মাঝেও আসাদুজ্জামান নুরের অবস্থান ছিল স্ব-মহিমায় উদ্ভাসিত। তখন মেঘনা নামের একজন টিভি নায়িকা ছিল। যিনি এখন আর টিভিতে আসেন না। আর বিশেষ ভাবে ছিলেন সুবর্না মুস্তাফা। আলি যাকের .. সারা যাকের... আবুল হায়াত... আবুল খায়ের... পীযুষ... আসাদ ... খালেদ খানদের অভিনয় ছিল সত্যি দেখার মত।

এর পর আসে তৌকির একটা এডিক্টেড নাটকের নায়ক হওয়ার সুবাদে তাকে সব সময় তাই মনে হত। জাহিদ হাসানতো পুরা মফিজ টাইপ <img src=" style="border:0;" /> (এটাও নাটকের সুবাদে), আজিজুল হাকিম ছিলেন চিরসবুজ... তার আরো একটি নাম ছিল .. প্যাকেজুল হাকিম <img src=" style="border:0;" />, শহীদুজ্জামান সেলিমদের যুগ।

(চলবে)]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28944142 http://www.somewhereinblog.net/blog/prottublog/28944142 2009-04-29 16:46:03
সোনালী অতীত ৮০-৯০ :: নষ্টালজিয়া - ১ " style="border:0;" /> ... বাকিটা বাচ্চারা নিজেই করতে পারে... বন্ধুবর মোরশেদ তার একমাত্র ছেলে মুগ্ধকে নিয়ে শিশু মেলায় এসেই ফোন... চলে আসো দোস্ত একটু আড্ডাই। শ্যামলীর শিশুমেলাটা বেশী কাছে হওয়ার সুবাদে আসলে কখনো আসা হয়নি। তাছাড়া আমাদের জন্যও এটা না <img src=" style="border:0;" />...

ঢুকেই যে গানটা প্রথম কানে বাজল ...
আমাদের দেশটা স্বপ্নপুরি
সাথী মোদের ফুলপরী
ফুলপরী লাল পরী লাল পরী নীল পরী
সবার সাথে ভাব করি

এইখানে মিথ্যা কথা কেউ বলেনা
এইখানে অসৎ পথে কেউ চলেনা
লেখার সময় লেখা পড়া
খেলার সময় খেলা করা
কাজের সময় কাজ করি
আমাদের দেশটা স্বপ্ন পুরি!

http://www.youtube.com/watch?v=aDYcCbML724

নস্টালজিয়ায় পেয়ে বসে... সে একটা সময় ছিল আমাদের... স্মৃতী হাতরাই... চারিদিকে ছুটির ঘন্টা সিনেমার জয় জয়কার ... ছায়াছন্দের সুবাদে গানটার ভিডিও ভার্ষন আগেই দেখা হয়ে গিয়েছিল। একটা মর্মান্তিক সত্য ঘটনা নিয়ে সিনেমাটা তৈরী। খুব কষ্টের একটা সিনেমা ছিল <img src=" style="border:0;" />। আর তখন আমরা ছোট হওয়াতে সিনেমা হলে আমাদের যাওয়ার কিছুটা বিধি নিষেধ ... আম্মা ফুপুরা মিলে দল বেধে সিনেমা দেখে <img src=" style="border:0;" /> ... আমদের ভরসাই ছিল বিটিভি। কোন একটা দিবসের সুবাদে ছুটির ঘন্টা তখন বিটিভিতে প্রচার পায়... আহা কি আনন্দ আকাশে বাতাসে <img src=" style="border:0;" /> ... কিন্তু সিনেমা দেখার পর সে কি কান্না <img src=" style="border:0;" />... ওই দিন খাওয়াই হয়নি আর <img src=" style="border:0;" />। আরো একটা গান এখনো মনে গুন গুন করি.... “চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা ...” সিনেমার নামটা মনে নেই ...


সেই আমলে... মানে আমাদের সময়ে বিনোদনের আরোকটা মাধ্যম ছিল। তা হলো ... ভিসিআর (ভিডিও ক্যাসেট রেকর্ডার)। তবে ভিসিআরের একটু দাম বেশী থাকাতে ভিসিপি (ভিডিও ক্যাসেট প্লেয়ার)এর জনপ্রিয়তা বেশী ছিল। ফুনাইয়ের ভিসিপিতো জাতীয় ভিসিপি হয়ে গেছিল প্রায়।


ভিসিআর/ভিসিপির বদৌলতে সেই সময়টায়... মানে একাশির দিকে... সিলসিলার ‘কাভি কাভি মেরে দিলমে... ’ অথবা... “দেখা এক খাওয়াব... ” দেখে হৃদয়ের সেকি উথাল পাথাল <img src=" style="border:0;" />... আহা কি প্রেম... <img src=" style="border:0;" /> ..

(চলবে)

কৃতজ্ঞতা : ফেসবুকের 80s গ্রুপ।]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28941249 http://www.somewhereinblog.net/blog/prottublog/28941249 2009-04-22 15:55:39
গরমে নাভিশ্বাস :: মাহবুব সুমনের জন্মদিন " style="border:0;" /> ... যথাসময়ে উপস্থিত... রসনা বিলাসের চূড়ান্ত <img src=" style="border:0;" /> ... সঠিক সময়ে বিদ্যুত বিভাগের ষড়যন্ত্র... বিকল্প ব্যবস্থার ভজঘট <img src=" style="border:0;" /> ... ফলাফল ... স্ত্রীসহ আরো একজনের অসুস্থতা <img src=" style="border:0;" />

ঘটনা ২:: কর্মক্ষেত্রে বেতন হালাল হেতু ব্যস্ততা... তড়িৎ ব্যবস্থার অব্যবস্থা... যাওয়া আসার লুকোচুরি খেলা... শীতাতপ যন্ত্রের সুযোগ না পাওয়া... ফলাফল .. বয়েল হওয়া... ইশশ একটু মশলা দিলেই রান্নাটা যা হৈত না <img src=" style="border:0;" />

ঘটনা ৩:: রৌদ্রের দুর্দান্ত পার্ফমেন্স... পুরা ভাজাভাজা... পুরা ফ্রেন্স ফ্রাই <img src=" style="border:0;" /> ... চিকেন ব্রোস্ট <img src=" style="border:0;" /> ... চিকেন উইংস... আরো কত্ত কি ...

এরম এক্টা সময়ে আম্রার স্বাতী ভাবী এখন দেশে <img src=" style="border:0;" /> উইত আম্রার চাচ্চু দিব্যবাবু... এই গড়মে কি যে হৈতাছে কে জানে <img src=" style="border:0;" /> ... তয় এতসব কিছুও কিন্তু আজকের এই দিনটার মহিমাকে ছোট কর্তে পার্বে না ...কারণ মাসু অনেক বড় <img src=" style="border:0;" /> ...

আজ আম্রার
মাহবুব সুমন'এর জন্মদিন <img src=" style="border:0;" />

শুভ হোক জন্মদিন... ভাল কাটুক... আনন্দে কাটুক বিরহের দিনগুলো <img src=" style="border:0;" />

বেবাক্তে এই গড়মে তালগাছে দুলেন <img src=" style="border:0;" />

]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28941127 http://www.somewhereinblog.net/blog/prottublog/28941127 2009-04-22 11:39:13
পাত্রী চাই <img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> ... ... ... <img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> <img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> <img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> Click This Link এই পোস্টে অনুপ্রাণিত হয়ে কিছু ব্লগার মনে মনে যেটা ভাবতেছে…

প্রিয় ব্লগারগন,

আচ্ছালামু আলাইকুম

আমরা সম্ভ্রান্ত মুসলিম/......... পরিবারের ব্লগারগণ ধীরে ধীরে বিয়ের বয়স অতিক্রম করিতেছি <img src=" style="border:0;" />। যাহা আমাদের জন্য বিশেষ চিন্তার মধ্যে ফেলে দিয়েছে <img src=" style="border:0;" />। যদিও বাবা-মা-পরিবারের সকলেই বিবাহের জন্য বিশেষ ভাবে চাপাচাপি করিতেছেন তথাপিও কর্তে ভুই পাই <img src=" style="border:0;" /> (মুখে যতই বলিনা ক্যান <img src=" style="border:0;" />)। ঝালেমা হৈল... বল মাঝ মাঠে.... নামুম কোন্দিক দিয়া?

আম্রার বিস্তারিত....
ফি মাসে যাহা আয় করি তাহাতে মাশাআল্লাহ আমার চলিয়া যাইবে। আর শ্বশুর বাড়িতো ব্যাকাপ হিসাবে থাকপেই আমার ইশতিরির জন্য। তাহদের কন্যার কষ্ট নিশ্চয় তাহার বাবা মা সহ্য করপে না। সো... কন্যার পিতা-মাতা নিশ্চিন্তে থাকিতে পারিবেন তাদের অর্থের উপর আমি প্রাথমিক ভাবে নির্ভরশীল নই। তবে ইহাকে গ্যারান্টি ভাবিলে ভুল ভাবা হইবে। সবই উপরওয়ালার হাতে। উপরওয়ালা চাইলে শ্বশুর বাড়ি নিজের বাড়ি বানাইতে কতক্ষণ। <img src=" style="border:0;" />

রাশী চক্রে একাধিক নির্দিষ্ট না থাকলে পাত্রী সুখেই থাকিবে ইনশাল্লাহ।
পড়ালেখা বেশিদূর করিতে পারি নাই। তবে শ্বশুর যদি স্পন্সর করে তাহলে পিএইচডি কর্তে বিলাত যাইতাম্ছায় <img src=" style="border:0;" />

পাত্রী বিগ-গ্যানী না হইলেই জুশ হয়... গাব কিছিমের জরুলী। আহামরি রূপের অধিকারী না হইলেও রূপবতী অবশ্যই পছন্দে অগ্রাধিকার পাইতারে। রাজত্বসহ রাজকন্যা সকল পুরুষেরি স্বপ্ন থাক্তারে... আর এইডা দুষের কিছু না ভাবা অবশ্যই অবশ্যই অন্যায়।

ভালো রান্নার হাত থাকিতে হইবে। ইহাকে সাধারণ যোগ্যতা হিসেবে বিবেচনা করা হইবে। প্রতিদিন ভিন্ন ভিন্ন ডিস রান্না করে উপস্থানটা বরং বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তবে পাত্রির ভোজন রশিক হওয়ার দর্কার নাই <img src=" style="border:0;" />

আগ্রহী পাত্রীর অভিভাবক অথবা বিবাহে উৎসুক স্বচ্ছল পাত্রীগণ স্বয়ং যোগাযোগ করিতে পারেন

দিশেহারা ওমর সোলায়মান, রাশেদ, বিমা, অক্ষর, শামীম, নাইম, রন্টি, শাতীল, কউয়া, আশরাফ, ভাঙ্গাপেন্সিল, রমজান (মানুষ), টারু ওরফে টারজান ওরফে হনলুলু, সাইফুর, আলী আরাফাত শান্ত, অরণ্যচারী (২১), বাঙ্গাল... ছাড়াও আর যারা এড হৈতে চাও নিচে নাম লেখাও <img src=" style="border:0;" />


বি.দ্র.: এইডা এক্টা ফান্পুষ্ট... কারো নাম এইখানে চৈলা আসলে যার নাম কমন পর্বে সেই দায়ী বৈলা বিবেচিত হপে। ]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28938786 http://www.somewhereinblog.net/blog/prottublog/28938786 2009-04-16 10:53:08
শিখী আমাদের বন্ধু :: দয়া করে ওকে বাঁচান আমি দাতা হাতেম তাই নই ... কিন্তু ২/৫ টাকা মাঝে মাঝে মসজীদের দান বাক্সে ফেলি পরকালের লাভের আশায় <img src=" style="border:0;" />
আবার আমার কোটি টাকাও নাই যে যখন তখন চাইলে ৫,০০০/১০,০০০ টাকা দিয়া দিমু... এবার নিশ্চয় বুঝতে পারছেন আমি আসলে অনেক কিছুই না... এত অসম্পুর্ণতার মাঝেও হুট হাট ফাষ্ট বেঞ্চিতে বসে পরি <img src=" style="border:0;" />... একেবারে সকলের সামনে ... <img src=" style="border:0;" /> ... ভালো কাপরচোপর নাই দেখে প্রথম বেঞ্চিতে বসার ইচ্ছা থাকা কি দোষের?

বন্ধুরা... এই লাস্ট বেঞ্চে থাকা আমরাই... প্রাপ্তীর জীবন বাঁচিয়ে তুলতে যুদ্ধ করেছি ... আমরা শ্বাশত সত্যর জন্য তহবিল সংগ্রহ করেছি... আমরা উপমাকে বাচিয়ে তুলতেও লড়ে গেছি... আপনাদের বাড়িয়ে দেয়া হাত ধরে এই প্রাপ্তী... শ্বাশত সত্য... উপমারা আবার নতুন করে স্বপ্ন দেখছে... এই স্বপ্ন নির্মাণ কিন্তু আপনাদের হাত ধরেই...

শিখী আমাদের আরেক বন্ধু (বিস্তারিত যীশুর পোস্টে )... ক্যান্সারে জর্জরীত... ধরা পড়ার পর একসপ্তাহের মধ্যে অপরেশন করাতে হলো। মধ্যবিত্ত পরিবার কষ্ট করে অপারেশনের টাকা জোগার করলো, অপরেশন হলো। তবে এখানেই শেষ না, এরপর আছে নিয়মিত থেরাপি নেয়া। প্রতিবার থেরাপি নিতে খরচ হচ্ছে প্রায় ৩০ হাজার টাকার মত, মাসে দুইবার। ৩টা থেরাপি নিতে পেরেছে সে, তাতেই আরও লাখ খানেক টাকা লেগেছিলো। সামনে আরও ৯টা বাকি। প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার প্রয়োজন অবস্থা যা দাড়িয়েছে, তাতে এখন সামনের থেরাপির টাকাই জোগাড় করা হয়নি।

আগামী ৩ এপ্রিল, শুক্রবার, সাড়ে ৩ টা থেকে। দুইটা ছবির প্রদর্শনি হবে, অনিমেশ আইচের 'গরমভাত অথবা নিছক ভূতের গল্প' আর অস্কার পাওয়া 'স্লামডগ মিলিয়নিয়ার'।

এখন যে জিনিসটা করা দরকার তা হলো প্রদর্শনীর টিকেট নিজে কেনা আর সম্ভব হলে বিক্রির ব্যবস্থা করা। টিকিট পাওয়া যাবে শাহবাগ আজিজ মার্কেটের কিংবদন্তিতে (৩য় তলা) ২৯, মার্চ বিকেল থেকে। আর যদি কেউ বেশি করে নিতে চান আরও অনেকের জন্য, আমাদেরি প্রিয় ব্লগার যীশুর সাথে যোগাযোগ করে নিতে পারেন (যীশুর মোবাইল- ০১৭১১৫০৪৬৭৮)। আর শো'এর আগে মিলনায়তনের সামনে তো টিকিট পাওয়া যাবেই।

শুক্রবার বিকেল ৩টায় শিখীর জন্য চলে আসুন বায়তুল মোকারমের উত্তর পাশে, মৈত্রী মিলনায়তনে (মুক্তি ভবন (৫ম তলা), ২১/২, পুরানা পল্টন, ঢাকা)।

শুক্রবার হোক ব্লগারদের আরেকটা সমাবেশের দিন। বিকেল ৩টায় শিখীর পাশে দাড়িয়ে জীবনের দাবীকে আরেকবার প্রতিষ্ঠিত করি।

প্রতিদিন কত অসহায় মানুষ দেখি আমরা? দশ? বিশ? শ? দেখি হয়তো, গুনি না। ঢাকার ভিক্ষাবৃত্তি একটা পেশা বলে ভিক্ষুকদের জন্য সহমর্মিতা থাকে না, খেটে খাচ্ছে। কিন্তু সমস্যা হয়ে দাড়ায় মধ্যবিত্তদের, নুন আনতে পান্তা ফুরানোদের। অসুস্থ্য হলে ধার করে, বাড়ী বেচে, গয়না বেচে, নিঃস্ব হয়। আমার মা বলেন, স্বর্ণ ঘরে রাখার এই সুবিধা, বিপদের সময় কাজে লাগে। বেশীরভাগ মধ্যবিত্তের সোনার অলংকার প্রীতির মূল উদ্দেশ্য ছিল আপদকালিন সেভিংস। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে অনার্স ও মাস্টার্সে ফাস্ট ক্লাস ফাস্ট শিখীর মধ্যবিত্ত পরিবারের জন্য ক্যানসার চিকিৎসার ভার বহন করা কেমন দুঃসাধ্য হতে পারে সহজেই বোঝা সম্ভব। প্রথম ধাক্কা সামলাতে সামলাতে সব সেভিংস নিশ্চিহ্ন হয়েছে, তারপরে......চিকিৎসা বাকী রেখে শিখী অভিমানী হবে ইশ্বরের সাথে, পালি ও সংস্কৃতি ভাষার শিক্ষক হবার স্বপ্ন অধরা রেখে নিজেই হয়ে যাবে অপ্রচলিত।

আমাদের চোখের ভেতরে ঢুকে বসে থাকে বুনো বুনো কালসাপ। সব নিরুদ্দেশ যাত্রায় আমরা অন্ধ, সুতীব্র অহংকারে দিকভ্রম। এসব আমাদের মনুষ্য সীমাবদ্ধতা। কিন্তু প্রিয় বন্ধুটি অসুস্থ্য হলে আমরা সহমর্মিতা চাই, নিজের বিপদে চাই অন্যের আবির্ভাব, আয়োজন, সহযোগিতা।


কৃতজ্ঞতা : ব্লগার কৌশিক ও যীশু ]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28931801 http://www.somewhereinblog.net/blog/prottublog/28931801 2009-03-31 16:56:57
আহা!!! কি মধুর ধারায় বৃষ্টি পরে পড়ে মধুর দানা...

আহা কি মধুর বৃষ্টি ... এই সিজনে এটাই প্রথম মুষল ধারে বৃষ্টি <img src=" style="border:0;" /> প্রচণ্ড গরমে এবং ধুলায় ঢাকার অবস্থা যাচ্ছেতা <img src=" style="border:0;" />... গতকাল আকাশ ভারী হয়ে ছিল... কিন্তু বৃষ্টি আর হলো না... আজ এই মুষলধারায় বৃষ্টি ... আহা... বরই সৌন্দর্য্য <img src=" style="border:0;" />

এক্টু ভিজে আসি <img src=" style="border:0;" />

থাইকেন <img src=" style="border:0;" />

নকি যাইবেন আমার লগে?]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28930953 http://www.somewhereinblog.net/blog/prottublog/28930953 2009-03-29 18:40:00
আগ পিছের দুইটা ঘটনা :: রাগিব ভাই, মাসুম ভাই ও মেসবাহ ভাইয়ের জন্মদিন <img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> " style="border:0;" />... সেই কঠিন আমলে... খৃষ্টাব্দের কোন একটা বছরের ফাস্ট কোয়ার্টার মানে মার্চ মাস আরকি <img src=" style="border:0;" /> ... তারো আবার শেষের দিকে ... মাইনে আম্রার স্যালারির টাইমে মাইনে ধরেন ২৬ এবং ২৭ তারিখে <img src=" style="border:0;" /> ... বেশ কিছু ব্যক্তি পয়দা হয় ... তো হৈছে টা কি?

আসলে কিছুইতো হওয়ার কথা না <img src=" style="border:0;" />.. তাই না?<img src=" style="border:0;" /> এরম তো কত্ত লোকই মুহুর্মুহুঃ পয়দা হৈতাছে <img src=" style="border:0;" /> ... তাতে আম্রার কি? আরে আম্রার তো অবশ্যই কিছু <img src=" style="border:0;" /> .. নাইলে হুদাইকি টাইপাইতাছি?

আসরে গত দিন গেছে রাগিব ভাই আর মাসুম ভাইয়ের জন্মদিন .. আর আইজকা মেসবাহ ভাইয়ের ব্লগীয় জন্মদিন <img src=" style="border:0;" /> ... তিনজনই স্বমহিমায় উজ্জল <img src=" style="border:0;" /> ... আমাদের প্রিয় ব্লগার ... সহব্লগার ... তাহারা সেই আমলে পয়দা হৈছিলেন <img src=" style="border:0;" /> ... যদিও তাহারা কখনো সেটা স্বীকার করবেনা... (খিয়াল কৈরেন কৈলাম <img src=" style="border:0;" />)


তিন জনের জন্যই অনেক অনেক শুভকামনা

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আশা করছি তিনজনে মিলেমিশে ললিপপ ভাগ করে খাবেন... ছোটবেলার মত ঝগড়া কাম্য নয়

মহামনীষিদের বিস্তারিত (তারা নিজেদের দোকানে যেই সাইনবোর্ড ঝুলাইছে) <img src=" style="border:0;" /> :

রাগিব হাসান:
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দেই, ও পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করি।

পেশায় ও নেশায় গণকের মিস্তিরি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গণক মিস্তিরি হিসাবে শিক্ষা পেয়ে, পরে ওখানে গণক বানানোর তরিকা নিয়ে বিদ্যাদান করেছিলাম কিছুদিন। এখন পৃথিবীর উল্টা দিকে বসে তারা দেখি।

নতুন প্রজন্মের জন্য পৃথিবীর সব জ্ঞান সহজলভ্য করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়া প্রকল্পে কাজ করছি, সেই সাথে ইংরেজি উইকিপিডিয়ার মাধ্যমে দুনিয়ার কাছে আমার প্রিয় জন্মভূমিকেও তুলে ধরার চেষ্টা করে চলেছি। বাংলাদেশের কাছে আমার অজস্র ঋণ, সারা জীবনের প্রচেষ্টাতেও তা শেষ হবে না কোনোদিনও।


শওকত হোসেন মাসুম:
যার প্রোফাইলে লেখা আছে... "লেখালেখি ছাড়া জীবনে আর কিছু শিখি নাই।"

মেসবাহ য়াযাদ :
দেশটাকে অনেক ভালবাসি আমি।
ভালবাসি বউ আর আমার ছেলে ‌‌'রোদ্দুর'কে।
ঘেন্না করি রাজাকার, কুত্তা আর সাপকে।
সারাটা জীবন ভরে যদি ঘুরতে পারতাম, আফসোস !
৬৪ জেলা ঘোরা হয়েছে আমার।
সারা বিশ্বটা ঘুরতে পারলে হতো...!
ঘোরা, আড্ডা আর বিড়ি খাওয়ায় ক্লান্তি নেই একরত্বি...


তিনজনের নামে ভিন্নতা আছে... আছে প্রফেশনের ভিন্নতা ... হয়তো অনেক ক্ষেত্রেই ভিন্নতা পাওয়া যাবে খুজলে ... কিন্তু একটা যায়গায় তাদের মিল সাংঘাতিক ভাবে ... আর তা হলো তারা তিনজনের তাদের সহধর্মীনিকে প্রচণ্ড ভয় পায <img src=" style="border:0;" /> ...]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28930508 http://www.somewhereinblog.net/blog/prottublog/28930508 2009-03-28 15:16:23
কলরব হচ্ছে না কোথাও, পায়ে পায়ে মৃত্যুর মরচে রঙ! এই সময় আমি থাকবো ভালো? ... ঢঙ! "কলরব হচ্ছে না কোথাও,
পায়ে পায়ে মৃত্যুর মরচে রঙ!
এই সময় আমি থাকবো ভালো?
.............................ঢঙ!!"

#

সময়টা ক্যান জানি বিলা হইয়া আছে... পুরা সরকারি আর বিরোধী দলীয় অবস্থা। চাওয়া পাওয়ার দ্বৈরথ। শোকার্ত মুখ গুলো বার বার সামনে আসে ... অক্ষমতায় বিরক্ত। প্রিয় বন্ধুর বিষাদে ছাওয়া মুখ ... আর কত ভাল্লাগে?

০১৮১৯..... বন্ধু.. কি অবস্থারে? কান্নার ঝড়... হতবিহ্বল আমি... শব্দ হাৎড়াই... নাই.. নাই.. কোন শব্দই বিয়োগান্ত জীবনের সান্ত্বনা হয় না। টেম্পোরারী লাইফ সাপোর্ট ক্যান পার্মানেন্ট হয় না? টেলপে ভাসে বিদায়ের সুর... শানাইয়ের করুন বিউগল... ভেতরটা মোচ্‌ড়ায়...

অনেক ভারি হয়ে ওঠে বাতাস বিহীন নি:সার দেহ... যান্ত্রিকতার ঘুণে ধরা আমরা রঙিন খোলসে আবৃত থাকি সারাটা সময়। তারপরেও... ফিরে যাই ... ফিরতে হয় মাটির কাছে... মাটির টানে... সোঁদা গন্ধ... লোবানের ঘ্রাণ ঢেকে যায়... ছায়া ঘেরা সুশীতল অন্ধকারে... পৃথিবীর ইন্দ্রিয়গ্রাহ্য সকল অনুভূতির জলাঞ্জলি... সমর্পণে? হয়তো.. হয়তো নয়..

#

আমার এই মুহূর্তে ২টি স্টেইনেলস স্টিলের হৃৎপিণ্ড চাই... যেখানে ফিল্টারিং হবে দুষনের... ভাঙবে না... ক্ষয় হবে না... সকল জটিলতার ঊর্ধ্বে রাখবে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া..

হাসি মাখা মুখের নিশ্চয়তায় জীবন বীমার কি কোন অবদান রাখার সুযোগ নেই? অনিশ্চিত জীবন ব্যবস্থায় কে দেবে এই নিশ্চয়তাটুকু? <img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />

#

তবুও জীবন যাচ্ছে কেটে... জীবনের নিয়মে... নিয়মে..

জীবনের গতীময়তায় চলছে... চলবে... থেমে থাকবেনা পরবর্তী মূহুর্তগুলো.. একটা নির্দিষ্ট সময় শেষে ... হাসি কান্নার ঊর্ধ্বে... স্মৃতি থাকবে আবছা থেকে আবছাতর হয়ে... মিলিয়ে যাবে ... মাটির ঘড়ে রেখে আসতে যাওয়া মানুষগুলো যেভাবে দূরে মিলায়..

জায়নামাযের জমিনে বসে আর্জি জানাই আল্লাহকে ... গন্তব্য জানাই আছে... ফিরতেই হবে তোমার কাছে... গেরুয়া মাটির দেহ মিশে যাওয়ার আগ পর্যন্ত ... আমাদের কষ্টহীন রেখো...
আর তো পারিছনা!!!

কবিতার এর জন্য কৃতজ্ঞতা :: েজবীন ]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28926068 http://www.somewhereinblog.net/blog/prottublog/28926068 2009-03-18 15:52:54
ফিরোজ মাহবুব কামালের একাত্তরের আত্মঘাতের ইতিহাস










এটা ফিরোজ মাহবুব কামালের একাত্মরের আত্মঘাতের ইতিহাস বইয়ের টুকরো অংশ।

তবে দেশপ্রেমিকদের জন্য এক দিনে এর বেশী প্রদান করলে সেটা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে যেতে পারে।

আপাতত একটা বিবেচনায় আসা যাক, মন্তব্য করে আমাকে জানান প্রিয় পাঠকগণ, এরপরের চুম্বক অংশগুলো আপনারা কি জানতে আগ্রহী।

কিংবা যেহেতু তিনি বাংলাদেশের নাগরিক না, তাই তারে কিছু কওয়া সম্ভব না, ইংল্যান্ডে বাসবাসরত পাব্লিকেরা যদি ফিরোজ মাহবুব কামালের সাথে একটু ঘনিষ্ট আলোচনা করেন তাহলেও খারাপ হয় না।

মূল পোস্ট: রাসেল........ ]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28922908 http://www.somewhereinblog.net/blog/prottublog/28922908 2009-03-11 16:20:53
আজ মৌসুমের জন্মদিন :: শুভ জন্মদিন <img src="http://www.somewhereinblog.net/smileys/emot-slices_03.gif" width="23" height="22" alt=":)" style="border:0;" /> " style="border:0;" /> ... আর তাই ই-স্নিপ <img src=" style="border:0;" />... ছাড়া পাইছে দেইখা (দুই পাটি) বত্রিশ খানা দাত বের হইয়া গেল <img src=" style="border:0;" />

এইটা বলার জন্য পোস্ট লিখি নাই <img src=" style="border:0;" />

আবার ...
আজ বিডিআর বিদ্রোহের পর পিলখানার ভেতর থেকে 'উদ্ধার করা' বেশ কিছু গ্রেনেড বুধবার বিস্ফোরণ ঘটানো হবে। বেলা ১১টা থেকে ১২টার মধ্যে বিস্ফোরণ ঘটানো হবে বলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান।

এই সংবাদ জানানোর জন্য পোস্ট লিখি নাই <img src=" style="border:0;" />

মূল ঘটনা হৈল ....
আজ ব্লগার মৌসুমের জন্মদিন <img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" /><img src=" style="border:0;" />
খুব ভালো একজন বন্ধুর যে কোন সুখের সময় আমাকে আলোরিত করে... ভালো লাগে ভালো কাটতে দেখে <img src=" style="border:0;" />

<img src=" style="border:0;" /> শুভ জন্মদিন মৌসুম <img src=" style="border:0;" />
অনেক অনেক শুভকামনা কামনা জানালাম তোমাকে মৌসুম...
ভালো থাক...
সুখে থাক...
আনন্দে কাটুক ...
]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28922872 http://www.somewhereinblog.net/blog/prottublog/28922872 2009-03-11 14:40:03
ভালবাসি ভালবাসি :: দিন বদলের ছোয়া
ঋতু চক্রে এখন পার হচ্ছে সন্ধিক্ষণ। সবখানেই কি দিনবদলের শ্লোগান? ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। পালা বদলের সুযোগের পুরোটাই নিচ্ছে ঋতুরাজ বসন্ত... জায়গা গ্রহণে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। ঠিক যেন ছাত্রদলের জায়গায় ছাত্রলীগ <img src=" style="border:0;" />... দলের পুরোনো কর্মীরা তেমন পাত্তা পাচ্ছেনা... নতুনদের জয়গান... পুরোনো পাতা ঝরে গিয়ে কচি পাতায় ভরে উঠছে গাছ। দখিনা বাতাসের আদুরে স্পর্শে মনটা কিরম জানি উদাস লাগে... লাইক বিরোধী দল... সদ্য ক্ষমতা থেকে বিদায় /<img src=" style="border:0;" />। প্রকৃতির এই পালাবদলে নাড়িয়ে দেয় আমাদের। কিরম জানি মোচড় দেয় ভেতরটা... ম্যাজম্যাজে একটা আমেজ কাজ করে নিজের মধ্যে। আর সেই কারণেই হয়তো আমরা শীতের রিক্ততা ঝেড়ে ফেলে মেতে উঠি বর্ণিল উৎসবে। বরণ করি ঋতুরাজকে...

প্রতিটা বছর বিরহের মাঝেই দিনাতিপাত ছিল বসন্তগুলোতে... একা একা মফিজের মত ঘুরে বেড়ানো... বন্ধুরা বলত “আর কতো”? সহকর্মীদের টিপ্পনী... আত্মীয়দের দূরত্বে থাকা... সময় বদ্‌লায়... বদ্‌লাতে হয়... কারণ যেখানে আছে বাংলা লিংক সেখানেই থাকবে দিন বদলের ছোঁয়া <img src=" style="border:0;" /> ... কোন এক চুপিসারে একাকিত্বের নির্বাসন /<img src=" style="border:0;" /> ... একজন সঙ্গী ... গ্রীষ্ম..বর্ষা.. শীত বসন্ত... সময়টা জুড়েই... আমার পাশে <img src=" style="border:0;" /> ... ভালবাসার সঙ্গী... মনেরি রঙে রাঙাবো... বনেরো ঘুম ভাঙাবো... সেই কিন্নরী কন্ঠে প্রতিটা সকাল আমার ...

সারাদিন বউটারে নিয়ে ঘুরে বেড়ালাম... সেই একাকিত্বের নির্বাসন <img src=" style="border:0;" />... ভাল লাগল অসম্ভব। ভাল লাগায় ছেয়ে থাকা দিনের পুরোটা জুড়েই ... আহা আজি এ বসন্তে ... কত ফুল ফুটে... কত পাখি ডাকে... সত্যিই তাই.. প্রকৃতির সাথে মনের রাঙিয়ে যাওয়া।



মেয়েটা তার তিনটা বাসন্তী রঙের শাড়ী নিয়ে বিছানায় বসে আছে মন খারাপ করে..
মেয়ে: বলোনা কোন শাড়ীটা পরবো
মেয়ে: ১টা মিনিট সময় দিলে কি হয়? <img src=" style="border:0;" />

ছেলেটা ব্যস্ত ইন্টারনেট নিয়ে... কিছুক্ষণ পর ছেলেটার খেয়াল হলো বউটা বসে আছে... মেয়েটা বার বার জানতে চাচ্ছিল কোন শাড়ীটা পরবে বসন্তের এই দিনে... ক্যাবলা টাইপ পোলাটার পক্ষে শাড়ির এইসব বোঝা যদিও কষ্ট তবুও অপরিপক্ব দৃষ্টিতে জানিয়ে দেয়া.. পরদিন সেই শাড়ির সাজে সারাদিন মেয়েটাকে নিয়ে টইটই করে ঘুরে বেড়ানো... <img src=" style="border:0;" />

মেয়েটার হৈচৈ’য়ে প্রচণ্ড অনীহা ... তারপরেও সকালে উঠে ছেলেটাকে নিয়ে বেড়িয়ে পরা... পাব্লিক লাইব্রেরী... চারুকলা... টি.এস.সি... শেষে বই মেলা। হাটায় ক্লন্তি এরে ভর করে... তবুও বিরামহীন পথচলা... যদি ছেলেটা কষ্ট পায়... ছেলেটার সুখেই মেয়েটার আনন্দ <img src=" style="border:0;" /> ...

অদ্ভুত এক আবেশে মোহান্ধ হয়ে আছি... সর্বক্ষণ ছুঁয়ে ছুঁয়ে যায়... হৃদয় মন সারা অনুভবে... তোমারই প্রতিচ্ছায়ায় মিশে আছে – কি সে ছায়া আর মোহ, কেবলই মায়া? ভালবাসা... আহা সে এক দারুণ অনুভবের ছুটে চলা... ছেলেটার হৃদয়ের গভীরে কারা নেড়ে যায়... শুধুই ভালবাসা? লুকিয়ে লুকিয়ে বউটাকে দেখতে ভালই লাগে... মায়াবী মুখটায় তার সমস্ত ভালবাসা.. কেমন যেন একটা শিহরীত অনুভব... শুধু একদিন ভালবাসা .. মৃত্যু যে তার পর... তাও যদি হয় .. আমি তাই চাই... চাইনা বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর...

মন ছুঁয়ে ছুঁয়ে যায় যার হাসিতে ... সুর তুলে যায় বাশিতে... সে এক মোহময়তা... মেয়েটির ভুবন ভোলানো মোহনীয় এই হাসিটাই ছেলেটা এলোমেলো করে দেয় <img src=" style="border:0;" /> ... তীর্থের কাকের মত প্রতিক্ষা ... কখন একটু হাসবে... যেন স্বর্গ হাতে পাওয়া...



মূলতঃ গ্রামে বসন্তের পরিবর্তন লক্ষ করা যায়... ঝরা পাতায় পায়ে হাঁটার পথ ছেয়ে যায়... ঘাসের উপর লাল লাল ফুল পড়ে থাকে... ডালে ডালে শালিকে উৎসব... গাছে গাছে কোকিলের কুহুতান... আর চারিদিকে শন শন বাতাস... মাদকতা... আহা এরকম যদি হতো বছরের প্রতিটি সময়...

চিরকালীন প্রাকৃতিক রীতির পথ ধরে বাঙালির দরজায় আবার কড়া নাড়ছে ঋতুরাজ বসন্ত। পয়লা ফাল্গুনের ভোর থেকেই খোপায় খোপায় শোভা পাবে হলুদ গাতা-চন্দ্রমল্লিকা গোলাপ আচ্ছাদনে ভেসে উঠবে বাসন্তী রঙ। এসো মেতে উঠি নবীন প্রাণে বসন্তে।


ভেসে ভেসে হেমন্তের পর
এসেছে বসন্ত,
রঙে রঙে ভরে যায় আমার স্বদেশ
সবার কন্ঠে ছড়ায় সেই সুরের আবেশ।

পুষ্পের বাগানে চলে বিপুল সমারোহের সাজ;
বাসন্তী দিয়ে গেল ব্যাকুল বসন্তের সুরভী আজ,
কোকিল ছড়িয়ে দিয়ে গেল তার সুরের মুর্ছনার আমেজ।

ছন্দে ছন্দে দোলে মন-নাচে অন্তর,
আনন্দ ছড়িয়ে গেল সারা দেশের পথ-প্রান্তর।
আনন্দের ঝর্ণাধারা বয়ে যাক সবার জীবনে,
বসন্ত নামুক বাসন্তীর সুবাস ভরা মানুষের কল্যাণে।


কবিতার জন্য কৃতজ্ঞতা : Click This Link
]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28911132 http://www.somewhereinblog.net/blog/prottublog/28911132 2009-02-14 16:46:40
আড্ডা!! আড্ডা!! :: আসুন উপমার জন্য একত্রিত হই এক লক্ষ টাকা উপমার জন্য জমা হয়েছে।

প্রয়োজন আর মাত্র ২০০টাকা করে দিতে সক্ষম ১০০০ মানুষের হাত...

আপনাদের কাছে অনুরোধ সহায়তার আবেদন সম্বলিত আহ্বান সকলের কাছে পৌছে দিয়ে আসুন সকলে মিলে একটি মেয়েকে বাচিয়ে তুলি।।

আপনাদের সুবিধার কথা বিবেচনা করেই
# যারা দেশের বাইরে থেকে অনলাইনে টাকা জমা দিতে ইচ্ছুক তাদের জন্য আমার ব্লগে জ্বীনের বাদশা'র লেখা এই পোস্ট দেখার অনুরোধ রইলো http://amarblog.com/lubdhok/38637
# আগামী শুক্রবার পহেলা বসন্তের দিনে বিকেলে ৫টা পাবলিক লাইব্রেরীতে এসে হাতে হাতে টাকা জমা দিন এবং বিস্তারিত জানুন অথবা
# আজিজ সুপার মার্কেটে সংরক্ষিত বক্সে ফেলুন অথবা
# বইমেলায় ১৯২ নং স্টলের সামনে রাখা বক্সে ফেলুন অথবা
# যারা ব্যাংকে জমা প্রদানে আগ্রহী তারা অগ্রনী ব্যাংকের ঠিকানায় পাঠিয়ে দিন অথবা
# অন লাইন সুবিধা সম্পন্য ডাচ-বাংলা ব্যাংকের যে কোন শাখায় এই এ্যাকাউন্টে জমা দিন.
এ্যাকাউন্টঃ মনজুরুল হক
এ্যাকাউন্ট নং 105 - 101- 4040
:: অথবা ::
হিসাবঃ ইয়াসমিন Yeasmin
সঞ্চয়ী হিসাব নং ২৯৩৪৫৪২ savings A/C No.2934542
অগ্রণী ব্যাংক লিমিটেড Agrani Bank Limited
আগামসি লেন শাখা Agamosi lane Branch
ঢাকা। Dhaka

উপমার মাকে এই ফোন এ পাওয়া যাবেঃ ০১৯২৩৭৯১০৪৮

যারা ওয়েস্টার্ন ইউনিয়নে অথবা মানিগ্রাম করে টাকা পাঠাতে চান তাদের জন্য:
MONJURUL HAQUE
S/O. LATE MD. ENAMUL HAQUE

আপনার পাঠানো টাকা লেভী কাটার পর যা পাওয়া যাবে সেই ফিগারটা ব্লগে(পোস্টে) আপডেট হিসেবে জানিয়ে দেয়া হবে এই পোস্টে।

মূল পোস্ট:
মনজুরুল হক - জীবন আর মৃত্যুর মাঝখানে একাকী দাঁড়িয়ে মেয়েটি-উপমা! মাগো আর একটু সময় দে......

আরো কিছু ক্যাম্পেইন:
মাহমুদুল হাসান রুবেল গণস্বাক্ষর ও উপমা
অরণ্য আনাম - উপমা-র জন্য অর্থ সাহায্য সংগ্রহ ও গণস্বাক্ষর কর্মসূচি

বিশেষ সতর্কতা :: ছাগু এবং জামাত মনষ্ক ব্যাক্তিরা আড্ডাস্থল পরিহার করবেন। ]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28909664 http://www.somewhereinblog.net/blog/prottublog/28909664 2009-02-11 15:25:12
সমাবেশ!!! সমাবেশ‍‍‍‍‍!!! ... আসেন উপমার জন্য একত্রিত হই
সৈয়দ সাইফুল আলম এর এই পোস্ট স্টিকি করা দাবী কেন উপেক্ষিত হচ্ছে বার বার আহ্বান সম্বলিত পোস্ট ঘুরে যখন মনজুরুল হক এর জীবন আর মৃত্যুর মাঝখানে একাকী দাঁড়িয়ে মেয়েটি-উপমা! মাগো আর একটু সময় দে...... পোস্টে গিয়ে কিছুটা বিব্রত বোধকরি... শিশু একটা মেয়ে কিরম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে... মেয়েটির অসহায়ত্ব আমাকে পোড়ায়... কি মায়াভরা চাউনি... আহা.. কত আশা নিয়ে বাচ্চাটা আমাদের দিকে তাকিয়ে আছে। ভেতরটায় কি যেন মোচর দিয়ে ওঠে ... কিরম যেন একটা হাহাকার ওঠে নিজের ভেতর... এই মেয়েটা কি থাকবে না? কষ্টটা পোড়ায় আমাকে... আচ্ছা, আমরা কি পারবোনা মেয়েটাকে বাচাতে? ৩ লক্ষ টাকা কি অনেক টাকা? আমাদের সবগুলো হাত কি ওই চোখের আলোটাকে জ্বালিয়ে রাখতে পারবো না? এত প্রশ্নের উত্তর হাতরে বেড়াই নিজের কাছে... কোন সদুত্তর নেই..

প্রতিদিন কতই না টাকা হাওয়ায় উড়িয়ে দেই... তার থেকে কিছুটা কি আমরা উপমার জন্য রাখতে পারিনা? একটা বার্গার, বান্ধবীর পেছনে কোন এক বিকেলে ব্যয় অথবা রাতভর কাথায় উড়িয়ে দেয়া একটা মোবাইল ফোনের কার্ডের একটা অংশ কি আমরা উপমার জন্য ব্যয় করতে পারি? ৩০ হাজার ব্লগারের মধ্যে কি মাত্র এক হাজার ব্লগার নেই যারা ৩০০ টাকা করে দেবেন উপমার জন্য?

আগামী শুক্রবার পহেলা বসন্তের দিনে বিকেলে আমরা অনেকেই থাকবো পাবলিক লাইব্রেরী চত্বরে... আসুন একটা আড্ডা হয়ে যাক উপমাকে ঘিরে... যেখানে আমার উপমার সু চিকিৎসার কথা বলবো... মেয়েটাকে সহায়তার জন্য আমাদের সাধ্যঅনুযায়ী চেষ্টা করবো? আমরা নিজের বিবেকের কাছে এইটুকু আত্মতৃপ্তিটুকু যেন পাই ... আমার সাধ্যমত চেষ্টা আমি করেছি। কি বলেন আপনারা?

তারিখ: পহেলা বসন্ত (শুক্রবার) ... ১৩ই ফেব্রুয়ারী ২০০৯
স্থান: পাবলিক লাইব্রেরী চত্বর
সময়: বিকেল ৫ ঘটিকা


বন্ধুরা... এগিয়ে আসুন... আপনার বাড়িয়ে ধরা হাত ধরেই উপমা উড়বে প্রজাপতি হয়ে এই ধরনীতে...

বিশেষ সতর্কতা :: ছাগু এবং জামাত মনষ্ক ব্যাক্তিরা আড্ডাস্থল পরিহার করবেন।

মনজুরুল হক এর পোস্ট থেকে কিছু উদ্বৃত্তি:
একরামুল হক শামীম বলেছেন: ৩ লাখ টাকা! এই টাকার জন্য উপমাকে বাচাতে না পারলে বৃথা হবে এইসব মানবতা....

বিষাক্ত মানুষ বলেছেন: ৩০০ টাকা দেবার মত সক্ষমতা আছে এরকম ১০০০ লোক খুঁজে পাওয়া কি খুব কঠিন কাজ ? এই জীবনটাকে বাঁচাতেই হবে .... নইলে বৃথা হবে এইসব মানবতা

শওকত হোসেন মাসুম বলেছেন: মনজুরুল ভাই। সাথে আছি। ৩ লাখ টাকা সামান্য টাকা। উদ্যোগ নিলে অবশ্যই সংগ্রহ করা সম্ভব।

মনজুরুল হক বলেছেন: প্রিয় ব্লগার ভাই-বোন যারা উপমাকে সাহায্য করতে চাইছেন তাদের প্রতি অনুরোধঃ-

# ১০০ টাকার কম হলে সেটা আজিজের বক্সে ফেলুন।
# ১০০ টাকার উপরের অংক হলে বক্সে না ফেলে অগ্রনী ব্যাংকের ঠিকানায় পাঠিয়ে দিন।
# অন লাইন সুবিধার জন্য ডাচ-বাংলা ব্যাংকের যে কোন শাখায় এই এ্যাকাউন্টে জমা দিন.
এ্যাকাউন্টঃ মনজুরুল হক
এ্যাকাউন্ট নং 105 - 101- 4040

যারা ওয়েস্টার্ন ইউনিয়নে অথবা মানিগ্রাম করে টাকা পাঠাতে চান তাদের জন্য:
MONJURUL HAQUE
S/O. LATE MD. ENAMUL HAQUE

আপনার পাঠানো টাকা আমি ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট দেখিয়ে তুলে নেব। লেভী কাটার পর যা পাওয়া যাবে সেই ফিগারটা ব্লগে(পোস্টে) আপডেট হিসেবে জানিয়ে দেব।



সেই সাথে আরো এক্টা বিষয়ে আপনাদের নজরে আনতে চাই:
রিজওয়ানুল ইসলাম রুদ্র: দুই বছরের ছোট্ট শিশু মারুফকে বাঁচাতে এগিয়ে আসুন
শিশুটার নাম মারুফ। বয়স দুই বছর মাত্র। হঠাৎ করে পেটে তীব্র যন্ত্রণা শুরু হয় তার। স্থানীয় সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলেন, মারুফের পেটের নাড়িতে প্যাঁচ লেগে গেছে। সেটা সারাতে গেলে প্রয়োজন প্রায় ত্রিশ হাজার টাকা। তার বাবা বাজারের মুরগি বিক্রেতা।

সাহায্য পাঠানোর ঠিকানা :

রোজী ইসলাম
সঞ্চয়ী হিসাব নং : ৭০৯২
উত্তরা ব্যাংক লিমিটেড।
যোগাযোগ : ০১৭১০-৪৪৪১৮৭
]]>
http://www.somewhereinblog.net/blog/prottublog/28908318 http://www.somewhereinblog.net/blog/prottublog/28908318 2009-02-08 14:33:21