আমার প্রিয় পোস্ট

বাসা বদলাইছি :: http://www.somewhereinblog.net/blog/prottublog

আজ বিশ্ব নারী দিবস

০৭ ই মার্চ, ২০০৭ রাত ১১:২২

শেয়ার করুন:                   Facebook

আজ আনত্দর্জাতিক নারী দিবস।
বরাাবরের মতো এবারো ব্যাপক উৎসাহ উদ্দিপনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।
প্রথম আলো: এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'নারী ও কন্যা শিশুদের নির্যাতনকারীদের আর ক্ষমা করা নয়'
যুগান্তর লিখেছে: এ বছর নারী দিবসের প্রতিপাদ্য_ 'ধর্ম নিয়ে রাজনীতি চলবে না'।
আমাদের সময় লিখেছে: এবারের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, 'নারী ও নারী শিশুর ওপর সহিংসতার দায়মুক্তির সমাপ্তি'।
বিভিন্ন পত্রিকায় বিভিন্ন প্রতিপাদ্যের কথা বলেছে। আসলে প্রতিপাদ্য দিয়ে কি নারীদের অধিকার নির্ধারণ করা যায়। এটাও কি একধরনের শৃঙ্খলা নয়?

আমাদের এই বিশ্ব ব্রহ্মান্ডের জনসংখ্যার অর্ধেকই নারী। জীবনের সবকিছুতেই কি তারা এই অধিকারটুকু অর্জন করতে পেরেছে? দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও নারী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ-মিছিল ও আলোচনা সভা। দিবসটি উপলক্ষ্যে জাতীয় পর্যায়ের বিভিন্ন নেত্রীবৃন্দ চমৎকার সব বানী দিবেন। আমরা পুলকিত হবো। আশায় বুক বাধব। আর বছরের বাকি দিনগুলো বানী কপচিয়ে পার করে দিব। বিদেশ থেকে ফান্ড আসবে... দামি গাড়ি হাকিয়ে দিন-রাত্রি ঘাম ঝরানো, অভাবক্লিস্ট, নিপীড়িত নারীদের কাছে যাব। বিভিন্ন চ্যানেলে ক্যামেরা আসবে। কঠিন কঠিন সব কথা আওড়াবো... সন্ধ্যায় বিভিন্ন গোল/চ্যাপ্টা টেবিল আলোচনায় ঝড় তুলবো...

প্লিজ ... প্লিজ ... প্লিজ ... আপনাদের সকলের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি... নারী আমার প্রেয়সী... নারী আমার বোন... নারী আমার মমতাময়ী মা, আমার গর্ভধারিনি মা... যিনি না থাকলে এই পৃথিবীর আলো দেখতাম না। এই সামহোয়ারইনব্লগ এ লেখা হতো না... তাকে নিয়ে/তাদের নিয়ে রসিকতা করবেন না... যদি সৎভাবে কিছু করতে চান... এগিয়ে আসুন... আমি থাকবো আপনার সাথে...

 

 

  • ১২ টি মন্তব্য
  • ৫১৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৮ ই মার্চ, ২০০৭ ভোর ৬:২৪
comment by: রাগ ইমন বলেছেন: পাশে থাকার সদিচ্ছা চালু থাকুক।
২. ০৮ ই মার্চ, ২০০৭ ভোর ৬:২৮
comment by: রাগ ইমন বলেছেন: আচ্ছা ভালো কথা । নারীদের (???) পাশে থাকার জন্য , সৎ ভাবে রান্না করা শিখবেন কবে?
নাকি সৎভাবে লেখালেখি করেই দায়িত্ব শেষ করবেন?

কিছু করার ইচ্ছাটা "চ্যারিটির মত " বাড়ি থেকেই শুরু হোক।

দোষ তো সব "ওরা" আর "তারা" করে না, করি আসলে ''আমরা'', নিজের ঘরেই।
৩. ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৪২
comment by: অতিথি বলেছেন: যখন আমি একজন উন্নয়ন কমর্ী তখন কিন্তু আমি নারী জাগরনের সাথেই থাকি... লক্ষ লক্ষ দরিদ্র মহিলাদের নিয়ে কাজ করতেছি... তাদের সচেতন করার চেষ্টা করছি... আজ নারী জাগরণের যতটুকু অর্জন তার সবটুকুই আমাদের হাত ধরে... নারী নেত্রীদের হাত দিয়ে নয়।

কোন কাজ আমি কখনো ছেলে মেয়েতে ভাগকরি না... সেটা রান্না হোক আর যাই হোক।

ইমনীয় রান্নার বইটা কবে বের হবে?
৪. ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৫৪
comment by: রাগ ইমন বলেছেন: কথা প্যাঁচাও ক্যালা?

নারীদের হাত ধরতে কারোরই খারাপ লাগার কথা না .......

কিন্তু নারীর জন্য রান্না করবেন কিনা ......সেই টা হইলো প্রশ্ন !

এ্যাটিচুডটা বোঝার চেষ্টা করছি।
৫. ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:০৪
comment by: রঙহীন বলেছেন: ভালো লাগলো, প্রতু্য।
৬. ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:০৬
comment by: শাওন বলেছেন: চমৎকার লাগলো । :)
৭. ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৮:৫৮
comment by: অতিথি বলেছেন: শাওন ও রঙহীন... ধন্যবাদ আপনাদের
৮. ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:০১
comment by: অতিথি বলেছেন: ইমন
আমি পেচাইলাম কই... জীবনকে আমি সোজা ভাবে দেখি... সো আমার কাছে সব সোজা...

আপনের বইটা বের হইলেই ওইটার রেসিপি মোতাবেক রান্না কইরা আপনারে খাওয়ামনে
৯. ০৮ ই মার্চ, ২০০৭ সকাল ৯:০৮
comment by: মাহবুব সুমন বলেছেন: আমি তো রান্না করি , সেইটা বউ আসলেও করবো।

ইমন খবর কি আপনের? মাথায় পানি দ্যান.........নাইলে বরফ..........
১০. ০৮ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৬:১৯
comment by: অতিথি বলেছেন: ইমনের আবার কি হইলো? মাথায় বরফ/পানি.... ... ... ঘটনা কি?
১১. ০৯ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:৫৩
comment by: অতিথি বলেছেন: হুমম.. ভাল লিখেছেন...
১২. ০৯ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:১০
comment by: অতিথি বলেছেন: ধন্যবাদ ত্রিভুজ

 

 


পৃথিবীর সবচাইতে ভালো মানুষটি হলাম আমি.... আরো কোন প্রশ্ন আছে????
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৪৬২৭