আগে মনে করতাম লোকজন এত দুর্নীতির কথা বলে না জানি কি রকম জমকালো তারেক রহমানের শোয়ার ঘর

২২ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩২

শেয়ারঃ
0 0 0

খাঁ খাঁ করছে শহীদ মইনুল রোডের বাড়িটি

দোতলায় তারেক রহমানের শোয়ার ঘরে একটি সাধারণ খাট, একটি সিঙ্গেল সোফা ও একটি টেবিল ল্যাম্প। সামনে ড্রয়িং রুমে এলোমেলো একসেট সোফা ও কিছু চেয়ার। সিঁড়ির একপাশে কিছু হ্যান্ডিক্রাফটস। মাঝারি মানের ওইসব ফার্নিচারে সাধারণভাবে সাজানো তারেক রহমানের শোয়ার ঘর দেখে তার সঙ্গে সাক্ষাৎকারী নেতাকর্মীদের বিভিন্ন মন্তব্য করতে দেখা যায়। যুবদলের এক নেতা বলেন, আগে মনে করতাম লোকজন এত দুর্নীতির কথা বলেÑ না জানি কি রকম জমকালো তারেক রহমানের শোয়ার ঘর। লোকজন বলাবলি করে তিনি দুর্নীতি করে টাকার পাহাড় জমিয়েছেন আর আয়েশি জীবনযাপন করেছেন। তবে ভেতরের অবস্থা দেখে আজ আমার মনের ভুল ভেঙেছে। আমাদের অনেক মাঝারি মানের নেতার বাড়িঘরও এর চেয়ে জমকালো। তারেক রহমানের শোয়ার ঘর, ড্রয়িং রুমসহ পাশের দু’টি কক্ষের ফার্নিচার রুচিসম্মত হলেও খুব বেশি দামি নয়। তবে দোতলায় তার কক্ষে ওঠার সিঁড়ির পাশে সাজানো বিভিন্ন শিল্পকর্ম দেখে যে কারও চোখ আটকে থাকবে।

বাড়ির মধ্যের অংশে খালেদা জিয়ার শোয়ার ঘরের সামনেই একটি লম্বা ড্রয়িং রুম। সেখানে একসেট সোফা ও তিনটি গোল টেবিলে বসে থাকতে দেখা যায় সাবেক মহিলা এমপি ও তাদের পরিবারের মহিলা সদস্যদের। ড্রয়িং রুমের রঙিন টেলিভিশনের কাচেও ধুলোর আস্তর। এ ঘরের ফার্নিচারও খুব বেশি দামি নয়। বাড়ির রান্নাঘরও সাধারণ মানের। শুধু খালেদা জিয়াকে যে ড্রয়িং রুমে বসানো হয় সেটি খুবই সাজানো-গোছানো এবং পরিষ্কার। খালেদা জিয়ার মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তির খবরে দলের মহিলা নেতাকর্মীরা সেখানে ভিড় করেন। তাদের অনেকেই দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর ঘরের অবস্থা দেখে অবাক। কয়েকজনকে এ ব্যাপারে মন্তব্য করতেও দেখা যায়। বাড়ির একজন মহিলা কেয়ারটেকার বলেন, ম্যাডাম ও দুই ভাইকে গ্রেপ্তারের পর এ ঘরের নিত্যদিনের চিত্র পাল্টে গেছে। আমাদের বেশির ভাগ সময় নিঃসঙ্গ কাটে। বাড়িতে আগের মতো কাজের চাপ নেই। এমনিতেই ক্যান্টনমেন্টের এ বাসায় লোকজনের আনাগোনা কম। তার ওপর ম্যাডামকে গ্রেপ্তারের পর খাঁ খাঁ করছে পুরো বাড়ি। আজ কয়েক ঘণ্টার জন্য তাদের আগমনে একটি সুনসান ভূতের বাড়ি যেন কিছুটা প্রাণ পেয়েছে।

বিস্তারিত: খাঁ খাঁ করছে শহীদ মইনুল রোডের বাড়িটি

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪২
কিরিটি রায় বলেছেন: আব্বে হেভি পয়েন্ট, নোটেড।

নেক্সটে কাজে আসবে.... ইটটু ভিডিও ফুটেজ রাখবার পাললে.. মগর বহুত কামে আইব...
২২ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: কি করবেন ফুটেজ দিয়া?

২. ২২ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৩
নিঃচুপ বলেছেন: আপনার ধারনা শুনে ভাল লাগল।
কিন্তু আপনার ধারনার সাথে বাস্তবতার মিল পাবে না যারা তাকে কাছ থেকে চিনে। বিলাশিতার বণর্না শোনার জন্য তার বিশাল বন্ধুবহরের কারো সাথে যোগাযোগ করলেই হবে।
তার কথিত বন্ধুরাই পুরো দেশজুড়ে জমকালো সবকিছুর কেন্দ্র বিন্দু ছিল, আর তার কথা বলে তো লাভই নেই।
২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: আমার ধারনা কেন? আমি তো একটা রিপোর্ট্ থেকে উদ্ধৃতি দিয়েছি।

৩. ২২ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৯
সত্যদা বলেছেন: ভাইজান কি অন পেমেন্ট না সত্যঅনুসন্ধানী???


কেসতো জটিল.. হিস্ট্রি আরও জটিল...


২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: সত্যানুসন্ধানী কিনা জানিনা ।তয় অন লইনের সব পত্রিকা না পড়লে পত্রিকা পড়া পূর্ণ হয় না

৪. ২২ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫০
কিরিটি রায় বলেছেন: আব্বে এইঠা কি কইলেন... আমার ঘোড়া..(থুক্কু) মনিটরওতো ভি ছরম পাইবো...

এই জামানায় সবইতো ভিডিও ফুটেজেই খেলা...

....
না আপনেরে আর ক্লু দেওন যাইবো না...

৫. ২২ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৪
হাসিব বলেছেন:

পুরা চউক্ষে পানি আয়া পড়লো ।
৬. ২২ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৯
আজমান আন্দালিব বলেছেন: দুর্নীতি করার জন্য বেডরুমের দৃশ্য কোন অজুহাত হতে পারে না।
২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: দূর্নীতি করলে তার কিছু প্রমাণ বেড রুমেও পাওয়া যায় ।

দূর্নীতিবাজরা সাধরণ বেড রুমে থাকে না

৭. ২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০০
উম্মু আবদুল্লাহ বলেছেন: মামুনকে মৃত্যুমুখে নিয়ে গিয়েও তো কিছু পাওয়া গেল না।
৮. ২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
মিশন বলেছেন: মামুনকে মৃত্যুমুখে নিয়ে গিয়েও তো কিছু পাওয়া গেল না। আর তার চেয়ে কাছের বন্ধু কে ই বা ছিল? অতএব তার দুর্নিতি সম্বন্ধে বেশী বলা হয়েছে কি?
৯. ২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৮
তিনিই সত্য বলেছেন: জমকালো বেডরুম হলেতো ওটা দূর্নীতির সাক্ষী হতো।
ঘাগু মাল আর কাকে বলে?
১০. ২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
শয়তান বলেছেন: আমি কাইন্দা দিসি পড়তে পড়তে
১১. ২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
আউটসাইডার বলেছেন: এত্ত দূনী'তি করছে, এত টাকা বিদেশে পাঠাইছে এত্ত খারাপ কাম করছে, কিন্তু এক বছরে মামলা হইলো খালি চাঁদাবাজির আর কিছুনা। টাকা গুলা রাখছে কই তারেক মিয়া? দদক টাকার সন্ধান পায়না কেন?
শালা মামুন তারেকের নাম ভাঙায়া টাকা বানাইছে এহন সব দোষ তারেকের আরকি? ব্যাপারনা, দেশের মানুষ এহন সবই বুঝতাছে। ড্রইং রুমে বইসা আর বেডরুমে বা অফিসের কম্পিউটারে বইসা ব্লগিং কইরা কেউ কেউ ভাবে সব বুইজা ফালাইছি। কিন্তু ঘটনা তো ভিন্ন মামুরা।
১২. ২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
রুম্মান বলেছেন: হাসব নাকি কান্দব বুঝবার পারতাসি না।

আহহারে, এত সাধারন এক মহিলা আর তার পোলা দুইডারে সরকারে জেলে ঢুকাইলো!!!!!

প্রধান উপদেশ্টারে কন বাড়ির ভিতরটা দেইখা যাইতে।
১৩. ২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
শান্তির দেবদূত বলেছেন: শহীদ মইনুল রোডের বাড়িটি তো খাঁ খাঁ করবই, সব টেকাতো মালয়েশিয়া, দক্ষিন আফৃকাতে পাঠাছে !! মালয়েশিয়ার টাইম স্কোয়ার দেখলে বুঝবেন প্রিন্স সাহেব আমাগ টেকা দিয়া কি করছে।

আজাইরা কাম বাদ দিয়া গঠনমূলক কিছু লেখেন।
২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: আপনি দুদকরে এখনও জানান নাই টাইম স্কোয়ারের কথা ?

কি করছেন এইডা?

তাড়াতাড়ি দুদকরে জানান,তাড়াতাড়ি ।

১৪. ২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
বুমবুম বলেছেন: ওলে কষ্টে আমার চউক্ষে পানি ধরতাছে নারে।আমি কই যাই।আমাগো যুউবরাজ এতো কষ্টে থাকতো।যাউকগা অহন তাইলে আগের থেইকা কিছুটা আরামে আছে।
১৫. ২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
মেন্টাল বলেছেন: পুস্ট পইড়া কানতে কানতে ঘুমায়া পড়ছিলাম।
ঘুম থেইকা উইঠা কমেন্ট করতাছি।
১৭. ২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
বুমবুম বলেছেন: উনি এত তকলিফের ভিতরে আছিলেন অথচ এইটা আমগোরে বুঝবার দেন নাই!!!এই কষ্ট আমরা কই রাখি?
১৮. ২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
দিগন্ত বলেছেন: টাকা তো বিদেশে, বেডরুমে কেন থাকবে?
১৯. ২২ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
রুকনুজ্জামান বলেছেন: এই লজিকে তো ওসমান গনি সবচেয়ে বড় দুর্নীতিবাজ হবে।তার ঘরে কয়েক কোটি টাকা পাওয়া গেছে।ভাই অনেক মাদক ব্যবসায়ী আছেন যারা বস্তিতে থাকেন কিন্তু কোটি টাকার মালিক।মামুন সাহেব তারেকের নাম ভাঙানোর পর ও উনি কিছু বলেননি কেন?অন্যায় সহাও তো অপরাধ।তারেক তো আর অবলা ছেলেন না।ধন্যবাদ
২৩ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৫:২০

লেখক বলেছেন: কথাবারতা শোইনা মনে হইছিল মামুন হাজার হাজার কোটি টাকার মালিক

এখন মামলা একশ কোটি টাকার,তাও মামুন বলছে এত টাকা ওর নাই।এত টাকা পাইলে সরকারকে নিয়া নিতে বলছে ।

২০. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৭
বিকেলবেলার সপ্ন বলেছেন:
আহা তারেক কতো গরীব ছিলোরে
২১. ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৯
শয়তান বলেছেন: যুবরাজের জইন্যে রিলিফ ফান্ড তৈয়ার করা হউক

 

মোট সময় লেগেছে ১.১২২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন সাধারন বাংলাদেশী,বাংলাদেশকে ভালবাসি আর সব সাধারন বাংলাদেশীর মত । ম' আহমেদ,হোসেনদের মত বেশী না। বেশী সবকিছুই খারাপ,তাই বোধ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই