আমার প্রিয় পোস্ট

আমার ওয়ার্ডপ্রেস ব্লগ: http://bit.ly/gaWV2X

অতি সহজে সামু ব্রাউজ করার পদ্ধতি : যারা আগে ব্যবহার করেন নি তাদের জন্য।

২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৭

শেয়ারঃ
0 0 0

এ কথা অনেকেই স্বীকার করবেন ব্লগে সবচেয়ে বিরক্তিকর কাজগুলোর একটা হচ্ছে নতুন পোস্ট দেখার জন্যে পেজ বাই পেজ ব্রাউজ করা। এ বিরক্তিকর কাজ থেকে মুক্তি পাওয়ার খুব সহজ একটা উপায় আছে। আর সেটি হচ্ছে গুগল রিডার। এর মাধ্যমে আপনি একটিমাত্র পেজে ব্লগে সব পোস্ট দেখতে পারবেন। এটি ব্যবহার করা খুবই সহজ। এজন্য আপনার কেবলমাত্র একটে জিমেইল একাউন্ট থাকলেই হবে।

এখন আসুন দেখা যাক গুগল রিডার আপনি কিভাবে ব্যবহার করবেন। প্রথমেই চলে যান গুগল রিডার এর পেজ এ। সেখানে লগ ইন করুন।





লগ ইন করার পর যে পেজটি আসবে সেটি খালি থাকার কথা। কেননা আপনি এখনো কোন পেজের জন্য সাবস্ক্রাইব করেন নি। সাবস্ক্রাইব করার জন্য উপরের ডান দিকের Add a subscription বাটনে ক্লিক করুন।





ক্লিক করার পর আসা ফরমটিতে সামুর ঠিকানাটি দিয়ে দিন। হয়ে গেল আপনার কাজ।





এখন দেখা যাক এটি কাজ করে কিভাবে। সাবস্ক্রাইব করার পর বামদিকের সাবস্ক্রিপশন মেনুতে দেখুন সামুর নাম চলে এসেছে।





সামুর নামে ক্লিক করলেই দেখবেন সব পোস্ট এক পেজে চলে এসেছে!!! এখন আপনি মাউস দিয়ে নিচে যেতে থাকলেই পোস্টগুলো আপডেট হতে থাকবে। যে পোস্টটি আপনি পড়তে চান, সেটি্র নামে ক্লিক করলেই সেটি চলে আসবে। যেমনটি আসবে-





গুগল রিডার ব্যবহারের বড় সুবিধা হচ্ছে যে পোস্টগুলো আপনি একবার দেখবেন, সেগুলো পড়া হয়ে গিয়েছে হিসেবে মার্ক হয়ে যায়। সুতরা আপনি আগে কোন পোস্টটি পড়েছেন বা পড়েন নি তা সহজেই বুঝতে পারবেন

গুগল রিডার দিয়ে চাইলে আপনি পছন্দের পোস্ট Starred করে রাখতে পারেন। তাহলে আপনি সে পোস্টগু্লো সহজেই Starred items থেকে খুঁজে পেতে পারেন।

এছাড়া পেজ বারবার রিফ্রেশ করারও কোন দরকার নেই। পোস্টগুলো নিজে নিজেই রিফ্রেশ হয়। তাছাড়া আপনি চাইলে পেজে থাকা রিফ্রেশ বাটনে ক্লিক করেও রিফ্রেশ করতে পারেন।

গুগল রিডারের আরো একটি সুবিধা হচ্ছে আপনি চাইলে নির্দিষ্ট কোন ব্লগারের পেজও ফলো করতে পারেন। সেই ব্লগার নতুন কোন পোস্ট দিলে সেটি হাইলাইট হয়ে থাকবে। এজন্য যা করতে হবে তা খুবই সহজ। Add a subscription বাটনে প্রেস করার পর সেই ব্লগারের ব্লগ এড্রেস দিলেই হয়ে গেল। ধরা যাক আপনি আমার পোস্টগুলো ফলো করতে চান, ;) সেক্ষেত্রে আমার ব্লগের ঠিকানা http://www.somewhereinblog.net/blog/ptk দিয়ে সাবস্ক্রাইব করলেই হয়ে গেল!

গুগল রিডার দিয়ে কেবল সামু নয়, আপনি যে কোন সাইটই সাবস্ক্রাইব করতে পারেন। মূলত ব্লগ ঘরানার সাইটগুলোর জন্য গুগল রিডারের কোন বিকল্প নেই। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। ইচ্ছা থাকা সত্ত্বেও পুরো পোস্টে বাংলা ব্যবহার করতে পারিনি বলে দুঃখিত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গুগল রিডারgoogle reader ;
প্রকাশ করা হয়েছে: টেকি  বিভাগে । সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১০ সকাল ১১:২৬ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৬
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: এটায় সমস্যা হল যে লেখকের নাম দেখা যায় না। তবে এটা ছাড়া এ সুবিধা অনেক, সন্দেহ নেই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২১

লেখক বলেছেন: হম্‌ম্‌ম্‌ম্‌....

২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২২

লেখক বলেছেন: ধন্যবাদ...

:) :) :)

৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৭
জয় সরকার বলেছেন: অনেক ধন্যবাদ............কাজের জিনিস!
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

:) :) :)

৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৫
ত্রিশোনকু বলেছেন: দয়া করে লিংটা একটু চেক করবেন কি? ওখানে যাওয়া যাচ্ছে না।
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২০

লেখক বলেছেন: লিংক ঠিকই দেয়া আছে। কিন্তু সামুর কোন একটা সমস্যার কারনে রিডাইরেক্ট হচ্ছে না। তাই আলাদা করে দিয়ে দিলাম। জানানোর জন্য ধন্যবাদ।

৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৭
আমি ভাল আছি বলেছেন: আমি জানতাম। আর আমি অপেরা মিনি থেকে ফিড এর মাধ্যমে লেখা গুলো চেক করি:)
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৩

লেখক বলেছেন: হম্‌ম্‌ম্‌ম্‌....

৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৯
িঠকানা বলেছেন: ভাল জিনিস কামে দিব, ধন্যবাদ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

:) :) :)

৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৯
ত্রিশোনকু বলেছেন: পেয়েছি, গুগুলে সার্চ দিয়ে, ধন্যবাদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

:) :) :)

৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৩৩
কামরুল৯৯ বলেছেন: ভালা জিনিস দিছেন তবে আমি সরাসরি ব্রাউজে সাছন্দবোধ করি
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১২

লেখক বলেছেন: তবে তাই হোক!!!

;) ;) ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৩

লেখক বলেছেন: :):):)

১১. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫২
আতাতুর্ক বলেছেন: জানা ছিল না। তবে শুনা ছিল।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৩

লেখক বলেছেন: বেশ!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৪

লেখক বলেছেন: আপনাকেও thnx.

২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৬

লেখক বলেছেন: দেখেছি। জটিল লিখেছেন।

ধন্যবাদ।

১৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
সামিউর বলেছেন: আগেই জানতাম। তার পরও কষ্ট করার জন্য + । অন্য অকেকের কাজে লাগবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৬

লেখক বলেছেন: হমমমম...

১৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৫
বিডি আইডল বলেছেন: বিশেষ করে স্লো স্পিডের লোকদের জন্য কাজের জিনিষ
১৪ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: স্লো স্পিড না, স্লো স্পিড নেটের লোকদের জন্য... ;)

১৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৭
শয়তান বলেছেন: ফীড রিডারের কাজ করছে
২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৮

লেখক বলেছেন: ঠিক বলেছেন।

 

মোট সময় লেগেছে ১.০৩৮২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার ওয়ার্ডপ্রেস ব্লগ: http://bit.ly/gaWV2X

কোনো কিছুই সহজভাবে চিন্তা করতে পারিনা। যাই চিন্তা করতে যাই, কিভাবে যেন তা জটিল হয়ে যায়!!

আমার লেখা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ