ছোট ছোট দ্বীপ মিলে দুটো রিং তৈরী করেছে
৭০০ মিটার লম্বা আর ৪০০ মিটার চওড়া ইধাফুশী আইল্যান্ডে প্রায় ৩০০০ লোকের বসবাস। হাসপাতাল, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, সিনেমা হল, পোষ্ট অফিস, থানা সবই আছে এই ইধাফুশীতে। পুরো আইল্যান্ডে কোন পাকা রাস্তা নেই, সবখানেই বালু। ছোট্ট এই দ্বীপে যানবাহন হিসেবে ৪-৫টি প্রাইভেট কার, ৫০-৬০টি বাইক, একটি অ্যাম্বুলেন্স, একটি পুলিশের ভ্যান আর ৩টি মালবাহী মিনিট্রাক রয়েছে। প্রায় সব বাসাই একতালা, ৩-৪টা বহুতল ভবন রয়েছে।
এই পোষ্টে শুধু ইধাফুশীর ভিতরের ছবিগুলো দিলাম। চারপাশের ছবি পরে দিব
জেটী
জেটীতে নৌকা
জেটীর পাশেই একটি সরকারী ভবন
এটিও কোন অফিস-টফিস হবে
বালুর রাস্তা
বাচ্চাদের স্কুল
রাস্তাঘাট
নির্মাধীন বাড়ী
দ্বীপের মাঝ বরাবর অবস্থিত মেইন রোড থেকেই সাগর দেখা যায়
সাগর তীরে মেরামতের অপেক্ষায় ধুনী (বিশেষ মালবাহী নৌকা)
এই বিশেষ ধরণের চেয়ার গুলো আইল্যান্ডে ব্যাপক প্রচলিত। এতই আরামদায়ক যে বসলেই ঘুম চলে আসে
কোন অফিস-টফিস হবে
মসজিদের মিনার দেখা যায়
এটি মেইন মসজিদ(সবচেয়ে বড়)। আরও ৩টি মসজিদ দেখেছি। একটিতে পুরুষরা নামাজ পড়ে আর বাকী দুটোতে মহিলারা।
বৃষ্টির পানি সংরক্ষণের জন্য নির্মিত ট্যাংকী। আইল্যান্ডের মানুষ বৃষ্টির পানি পান করে
কোথাও কোথাও এরকম নারিকেল বাগান সুন্দর ছায়া প্রদান করে
কোরাল দিয়ে নির্মিত বাড়ীর দেয়াল
সাগরের পাশে বড় নৌকা বানানো হচ্ছে
রাস্তার ঐপাশেই সাগরের নীল পানি
অলিগলি
নির্মাণাধীন চারতলা ভবন থেকে তোলা ধিরাগু মোবাইল কোম্পানীর টাওয়ার
আপাতত এই পর্যন্তই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


