এইসব করি Smack Down VS Raw 2009 গেমটাতে। আমার মোবাইলে ইন্সটল করা প্রথম গেম। যদিও সীমিত সংখ্যক রেসলার বিদ্যমান তারপরও মোবাইল গেম হিসেবে রেসলারদের চেহাড়া মুবারক আর মুভমেন্ট খুবই চমৎকার। আর তাছাড়া ক্যারিয়ার মুড তো আছেই, যেখানে নিজের মন মত করে প্লেয়ার বানিয়ে নিয়ে খেলা যায়।
*********************
আমি একজন বিশ্ববিখ্যাত বাইক রাইডার। রেসিং ট্র্যাকে সুজুকি, হোন্ডা, ইয়ামাহা, কাওয়াসাকি চালিয়ে প্রতিপক্ষের বাইক গুলোকে সাঁই করে পাশ কাটিয়ে ট্রফি জয়লাভ করি।
মোবাইলে সাধারণত রেসিং গেম তেমন খেলতামনা। কিন্তু MotoGP 09 গেমটাতে সিজন খেলতে দারুন লাগে। তবে গেমটার প্রধান আকর্ষণ হল, খেলতে খেলতে বেশ কিছু অ্যাওয়ার্ড অর্জন করা। যেমন, বাইকে সর্বোচ্চ গতি তোলা, একেবারে শেষ মুহূর্তে ওভারটেক করে রেস জেতা, তিনবার উষ্টা খেয়েও প্রথম স্থান অর্জন করা
*********************
আমি একজন চাষার পোলা। আমাকে একটা আগুনের গোলা থেকে নিক্ষেপ করলে আমি উড়তে শুরু করি। উড়তে উড়তে কখনও বজ্রাঘাত প্রাপ্ত হই, কখনও শকুন আমাকে ধরে আরও উপরে উঠিয়ে দেয় আবার কখনও প্লেনের সাথে, কাকের সাথে বাড়ি খাই। আবার কখনও ঘূর্ণিঝড়ের কবলে পড়ি। উড়তে উড়তে আমার শক্তি ফুরিয়ে গেলে নীচে পড়ে যেতে থাকি। তখন যদি দূর্ভাগ্যক্রমে কোন ক্যাকটাসের সাথে বাড়ি খাই, একটা বেরসিক কাক সৌভাগ্যক্রমেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার উপরে ইয়ে ( :-< ) ত্যাগ করে
এইভাবে উড়ে বেড়াই, আমার অনেক অনেক প্রিয় Johny Crash does Texas গেমে। গেমটার বাড়তি আকর্ষণ হল, অনেক গুরুত্বপূর্ণ কিছু জব করতে হয়। যেমন, ট্রাউজার চুরি করা, শকুন সাহেবের সাথে মোলাকাত, পিক আপের উপরে আছড়ে পড়া আর যেই ভদ্রলোক তেলের খনির মালিক তাকে দৌড়ানি দেয়া
*********************
আমি একজন সুদ্ক্ষ নৌযুদ্ধ পরিচালক
BATTLE SHIPS sea on fire গেমটাতে ক্যাম্পেইন মুডও আছে। ক্যাম্পেইন মুড শেষ করতে করতে আমার ক্যাপ্টেন, কমান্ডার, লেফটেন্যান্ট, ... ইত্যাদি পদোন্নতি হয়
*******************
এবার আমি একজন সম্মুখ যোদ্ধা। গুলি করে করে আমার দিকে অগ্রসরমান শত্রুপক্ষকে মাটিতে শুইয়ে দেই। অনেক শত্রুই আমাকে গ্রেনেড ছুড়ে মারে। আমি ঐ গ্রেনেডটা পাল্টা ছুড়ে মারি
আমার এই যুদ্ধ বিগ্রহ হল DOD defend or die গেমটাতে।
******************
আমি একজন ভয়ংকর গরিলা
Gorilla Rampage গেমটার শেষ লেভেল পর্যন্ত এখনও যেতে পারিনি। আদৌ পারবো কিনা , জানিনা।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


