প্রন ফ্লেভার্ড স্পিনাচ উইথ পাম্পকিন
মিক্সড্ ভেজিটেবলস
যেভাবে বানালাম:
ফ্রাইং প্যানে তেল গরম করে পিয়াজ আর রসুন একটু ভেজে নিয়ে বাধা কপি, গাজর আর লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। পুরাপুরি নরম হওয়ার আগে মাশরুম আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার সবগুলো মোটামুটি হয়ে গেলে গুলমরিচের গুঢ়া, লেবুর রস একটু টেস্টিং সল্ট দিয়ে সামান্য নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম। ব্যাস...
রোস্টেড গার্লিক ফ্লেভার্ড সালাদ
যেভাবে বানালাম:
শসা, টমেটো, পিয়াজ মরিচ আর রসুন কুচি করে কেটে রাখলাম। এবার ফ্রাইং প্যানে সামান্য তেলে স্লাইস করে কাটা রসুন হালকা ভেজে নিলাম। এবার সব কিছু একসাথে মিশিয়ে লেবুর রস দিয়ে দরকার মত লবণ, গুল মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। ব্যস হয়ে গেল...
ছুটিতে দেশে গিয়ে খাওয়া দাওয়ার লাগামটা টেনে ধরা একটু কঠিন হয়ে পড়ে
(বিদ্র: রেসিপি গুলো পরে অ্যাড করলাম)
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


