আমার সাথে এরকমই হয়...
১২ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:২২
কিছু মানুষ থাকে না যারা রাস্তায় বের হলেই হয় মাথায় পানি পরবে কিংবা পায়ের নিচে ময়লা। আমি সেই দলের লোক।
তখন ইউনিভারসিটি তে মাত্র যাওয়া আসা শুরু করেছি, আমার চেয়ে দু বছরের সিনিয়র এক ভাইয়া খুব খাতির জমানোর চেস্টা করছে। আমিও যে খুব পাত্তা দিচ্ছি না তেমন না। ছেলে ছাত্র ভাল, দেখতে শুনতেও ভাল আবার গান টানও গায়।
একবার হাটতে হাটতে পাশের এক শপিং মলে গেছি, সংগে উনি। বেরুবার সময় আমার এক হাতে কোকের ক্যান আরেক হাতে মোবাইল ফোন, বেশ ভাব নিয়ে হাটছি। হঠাত্ শুকনো খটখটে মেঝেতে ভিষন একটা আছাড় খেলাম। মেঝেতে শুয়ে শুয়ে দেখলাম ভাইজান আশে পাশে নাই। বেশ বেকায়দা ব্যাথা পেয়েছি তাও হাসি হাসি মুখ করে উঠে দাড়ঁালাম। কানে আশ পাশ থেকে হাসির শব্দ পাচ্ছি এর মধ্যে দেখলাম উনি দুর থেকে আমাকে ইশারা করে ডাকছেন। বুঝলাম আমি আছাড় খাওয়া মাত্রই উনি আমাকে না চেনার ভান করে এগিয়ে গেছেন।
এরপর অনেক দিন ঐ মলে আর যাইনি। গেলেই মনে হত সবাই আমাকে দেখে হাসছে।
আর সেই সিনিয়র ভাই! সে আর এক কাহিনী।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
যাই হোক এরপর শপিং মলে গেলে আমাকে নিয়েন সাথে।
গোপাল ভাঁড় বলেছেন:
ব্যাপার না...
অন্যরকম বলেছেন:
শুকনো খটখটে মেঝেতে ঠিক কি কারণে আছাড় খেলেন!মানে সমস্যাটা ঠিক কি বা কোথায় হয়েছিল? মেঝে ত শুকনাইয় ছিল!
নরাধম বলেছেন:
অচু, ব্যাপার সেপার ভাল ঠেকতাছেনা কিন্তুক।
আমি আবার মেয়েদের কষ্ট সহ্য করতারিনা।
একটা মেয়ে শুকনায় আছাড় খাইয়া পরতেছে আর বর্বর গদ্ধপটা দুরে গিয়া তামাশা দেখে। সহ্য হয় এইসব?
অন্যরকম বলেছেন:
অচু... খিয়াল কইরা! আগে ভাল মত জাইনা লও আছাড় সে ঠিক কি কারণে খাইছিল!!! মানে তার কুন জায়গায় চমচ্যা!
খোলাচিঠি বলেছেন:
আমি বিশ্বাস করছি কারন আমি এরকম মানুষের সাথে পরিচিত। khikz
সবচেয়ে বরোকথা আমার সাথেও এমন হয়।
আছার টাছার খাইনি এখোন কিন্তু প্রচন্ড জোর খাটিয়ে পাব্লিকের লগে ধাক্কা খাই প্রায়ই।
আমি অপর্ণা... বলেছেন:
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। @অন্যরকম - ঐ যে বল্লাম না, আমার টাইপটাই এরকম। শুকনো জায়গাতেও কোন কারন ছাড়াই আমি আছাড় খেতে পারি।
রাতুল" বলেছেন:
অচেনা বাঙালি বলেছেন :২০০৭-১২-১২ ১১:৫৬:৩৫
মাইন্ড খাইয়ো না নরু।
আমি আবার মেয়েদের কষ্ট সহ্য করতারিনা।
একটা মেয়ে শুকনায় আছাড় খাইয়া পরতেছে আর বর্বর গদ্ধপটা দুরে গিয়া তামাশা দেখে। সহ্য হয় এইসব?
----------------------------
ঐডা মনে লয় নুরা গদ্ধপ সিলো।
অরুনাভ বলেছেন:
বেচারা.....
কালপুরুষ বলেছেন:
হায়রে মল,এ কোন ছল!
ফেলে দিলি আমায় মাটিতে।
পড়ে পেলাম,
লজ্জা পেলাম,
আর যাবনা মলে হাঁটিতে।
মৈথুনানন্দ বলেছেন:
উনি উনি আবার কি? জাস্ট সে ও!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















