somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তখন আর এখন..........

১৯ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খেলাধূলা বিশেষত ফুটবল আমার খুবই প্রিয়। ছেলেবেলা থেকেই খেলাধূলা যেমন - ফুটবল, ক্রিকেট, ভলিবল এই খেলাগুলো খেলেছি। কিন্তু আরও কিছু খেলা ছিল যেগুলো এখন আর দেখা যায় না বললেই চলে। যেমন -কবাডি(হা ডু ডু), গোল্লাছুট, খোঁ খোঁ, কিত কিত, কানামাছি, চিচিং ফাঁক, বৌ চুড়ি ইত্যাদি। পুরোপুরি দেখা যায় না বললে ভুল হবে। গ্রামে এখনো এই খেলাগুলির চল আছে কিন্তু সেইভাবে আর হয় না।
কিন্তু এখন শহরে এইসব খেলা আর দেখা যায় না। আমি লক্ষ্য করেছি যে এখন ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলাধূলা করতে আগ্রহ দেখায় না। বাবা মায়েরা তাঁদের শিশুদের মাঠে নিয়ে গেলেও শিশুরা সংগী পায় না যা আমাদের সময় ভাবাই যেত না। অনেকে ভাবতে পারেন যে আমার হয়তো অনেক বয়স কিন্তু না সবে ২৭।

আমাদের একটি ছোট শহর যা কোচবিহার জেলার অন্তর্গত। নাম মাথাভাঙ্গা। নামটা একটু অন্যরকম। যাই হোক তা ছোটোবেলায় আমরা যখন বিকেলে মাঠে খেলতে যেতাম মাঠে এতটাই ভীড় হত যে আমাদের সুযোগ পাওয়া সম্ভব হত না যদি বা সম্ভব হত তাহলে আমাদেরকে দুধভাত, মাংসভাত এভাবে নেওয়া হত। টিমে জায়গা পেলেও আমাদের কোন কাজ ছিল না শুধু বলের পেছনে দোউড়তে হত। কেউ আমাদের বল পাস দিত না। ক্রিকেটে ব্যাট করতে, খোঁ খোঁ, গোল্লাছুটে দম দিতে, ভলিবলে সার্ভিস করতে দিত না পাড়ার দাদারা। তবে তার মধ্য দিয়ে আমরা আনন্দ উপভোগ করতাম। আরেকটু বড় হয়ে আমরা বিশেষ করে আমি সুযোগ পেয়েছি এবং ধীরে ধীরে স্কুল লেভেল, মহকুমা লেভেল এবং জেলা স্তরে খেলেছি। ফুটবল খেলার সুবাদে আমি উত্তরবঙ্গের বহু জায়গায় খেলেছি।

খেলাধুলা খুব ভালবাসি বলেই এখন খুব খারাপ লাগে। কারন এখন বিকেলে মাঠের সামনে গেলে আর ছেলেদের খেলতে দেখা যায় না। মহকুমা ক্রীড়া সংস্থা অনেক চেষ্টা চালিয়েও মাঠে খেলোয়াড় আনতে ব্যর্থ হচ্ছে। ছেলেরা এখন মোবাইল এ গেম, এস এম এস, গান নিয়ে ব্যস্ত। খেলার সময় নেই তাদের কাছে। পড়াশোনার চাপ দেখে মনে হ্য় তাড়াই শুধু পড়ে। তারা এখন পিঠে ব্যাগ নিয়ে সাইকেলে/মোটর বাইকে চেপে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে অথবা বিশেষ কারো সাথে কথা বলতে বলতে প্রাইভেটে যায়। খারাপ লাগে ভাবতে যে আজ থেকে মোটামুটি পনের বছর আগেও আমরা খেলার মাঠে জায়গা পেতাম না। মাঠে প্রতিনিয়ত ৬০-৬৫ জন খেলোয়াড় উপস্থিত হত। যার ফলে চান্স পাওয়া কষ্টকর ছিল। এটা শুধু আমাদের শহরে নয় কর্মসূত্রে উত্তর দিনাজপুরে এসে এখানকার বেশ কিছু মাঠেও লক্ষ্য করেছি খেলোয়াড়দের অভাব।

আমার ধারনা আপনাদের ওখানেও একই অবস্থা! অবশ্য যারা খেলাধূলা ভালবাসেন। এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আপনাদের অভিমত জানতে চাই ।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×