দুঃখিত প্রিয় সামহোয়ার ইন ব্লগ. নেট !!
৩০ শে জুন, ২০০৯ সকাল ১০:৫৭
আমি পুষ্পিতা।
সামহোয়ারইনব্লগ এর নতুন একজন মেম্বার এবং আনফরচুনেটলি একজন মেয়ে ব্লগার.....
আসলে এতদিন যখন শুধুই ভিজিটর হিসাবে এই ব্লগসাইটের বিভিন্ন পোস্টে দিগ্বিদিক ঘুরে বেড়াতাম তখন গোটা ব্যাপারটা ছিলো একরকম। এরপর যখন সিদ্ধান্ত নিয়ে ফেললাম আর রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম, তখনো অনেক স্বপ্ন, উৎকন্ঠা। অতঃপর অপেক্ষা .......
আর তারপর গত ২৭ জুন ২০০৯, আমার নবজাতক নিক নিয়ে দুরুদুরু বুকে লগ ইন করলাম সা.ইনে এবং দেখলাম - 'আপনার জন্য ২ টি নতুন নোটিশ রয়েছে' দ্রুত ক্লিক করলাম এবং জানলাম ২৪ তারিখে আমাকে ফ্রন্ট পেজ একসেস দেয়া হয়েছে। আমি অসম্ভব খুশি হলাম। কেননা এতদিন ভিজিট করে করে এটুকু জানা হয়ে গিয়েছিলো যে, এখানে রেজিস্ট্রেশন করলেও ফ্রন্ট পেজ একসেস পাওয়া কম ঝক্কির বিষয় নয়। যাই হোক, তার মানে তো আর আমি বিশেষজ্ঞ নই। বুঝে না বুঝে একটা পোস্ট দিলাম। Click This Link
এবং সাথে সাথে আবিষ্কার করলাম যে, না আমাকে প্রথম পাতায় এখনো আসার সুযোগ দেয়া হয়নি। খুব মন খারাপ হলো। আমি নিজেই নিজের পোস্টে কমেন্ট করলাম ২/১ টা । এরপর দেখি একে একে কমেন্ট আসতে শুরু করলো। 'লুল' বিষয়টা বুঝতে পারলাম। আরো ধারনা নিলাম অনেক পুরান কিছু পোস্ট পড়ে। এমন নয় যে, আমি সা.ইনে একেবারেই নতুন, তাই আমিও আসলে একধরনের মজাই পেতে শুরু করলাম। শ্রাবনের ফুল, রাতমজুর, বুলবুল আহমেদ পান্না, নাজমুল আহমেদ, রোহান, অন্যরকম সহ আরো অনেক নিয়মিত ব্লগাররাই অনেক অনেক কমেন্ট করলেন। থতমত ভাবটা আস্তে আস্তে কেটে গেল। মজা পেলাম আর একটু ভাব নিতেও ইচ্ছা হলো। কিন্তু বিষয়টা চলতে চলতে ..... চলতেই থাকলো, শাখা প্রশাখা গজালো, আরো কত কি। লেবু বেশি চিপলে তবু তেতো বলে একটা স্বাদ হয়, কিন্তু চুইংগাম বেশি চিবোলে একসময় বিস্বাদ হয়ে যায়। আমার নিজেকে মনে হচ্ছে বিস্বাদ চুইংগাম এর মতো। সা.ইনে আসার আগে যে ব্লগিং নিয়ে আমার যৎসামান্য কিছু থিংকিং ছিলো সেগুলো বিশ্বাস করুন, গত ২ দিনে আমি বেমালুম ভুলে গেছি।
অবাক লাগে যখন আবিস্কার করি যে ঘটনাটা ঘটলো শুধুই আমি একজন মেয়ে ব্লগার (যদিও নিকনেম আর প্রোফাইলের ছবিটা ছাড়া আর তো কোন চিহ্ন নাই) বলে। কি অদ্ভুত.....!!!! তাইনা? এটুকুও বুঝি যে, আমি যদি আমার নামটা বদলে অন্য কোন একটা প্রোফাইল ইমেজ নিয়ে রেজিঃ করতাম তাহলে হয়ত ব্যাপারটা এমন হতোনা। একটা মেয়ে নিক আর মেয়ের ছবির যে এতো বিক্রিয়া হতে পারে সা.ইনে না আসলে হয়ত আমি নিজেই কোনদিনও বুঝতাম না। হয়ত এটুকুর প্রয়োজনও ছিলো। অতএব লজ্জা ও দুঃখ প্রকাশ পূর্বক প্রোফাইল পিক বদলিয়ে দিলাম।
যাই হোক, আজকে দেখলাম আমার ব্লগার স্ট্যাটাস 'জেনারেল'। যতদূর বুঝতে পারছি এই পোস্ট টা প্রথম পাতায় (ক্রমানুসারে) আসবে। বিশ্বাস করুন, আমি কোন অভিযোগ করে এই পোস্ট দিচ্ছিনা, শুধুই দুঃখ প্রকাশ করছি সবার কাছে, প্রিয় সা.ইন এর কাছে এবং নিজের কাছেও......
ভালো থাকুন সব্বাই।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ভাঙ্গন বলেছেন:
হুমমমম!
লেখক বলেছেন: হুমমমম!
শাওন৩৫০৪ বলেছেন:
দু:খ পাইলেন ক্যান? মজা হইছে তো পোষ্টাটাতে...এইসব ব্যাপার না...ভালো ভালো লেখেন....ভালো থাকেন...+
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।।
লেখক বলেছেন: ধন্যবাদ কাকন ভাইয়া।
না বলা কথা বলেছেন:
প্রথম পাতায় আসেনি মনে হয়।
লেখক বলেছেন: আসেনি? ক্রমানুসারে পাতাতেও আসেনি? ![]()
না বলা কথা বলেছেন:
চিনতে পারলাম, ভালোই।
লেখক বলেছেন: তার মানে?
নাজমুল আহমেদ বলেছেন:
ভালো লিখবেন,সবাই ভালো জানবে, সম্মান করবে।
ফাৎরামি করবেন
সবাই মজা নিবে।
আর এত অধৈর্য্ হলে কি হয়।
লেখক বলেছেন: আমি তো কোন ফাৎরামী করিনি।
ধন্যবাদ।
লেখক বলেছেন: আচ্ছা
অমাবশ্যার চাঁদ বলেছেন:
আপু এসব ছোটখাট বিষয় নিয়ে দুঃখ পাওয়া ঠিকনা। নতুন পোস্ট দিন। শুভকামনা রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ।
অলস ছেলে বলেছেন:
আহহারে
লেখক বলেছেন: ![]()
শ্রাবনের ফুল বলেছেন:
আপু শুনেন আপনার পোষ্ট পড়েই টের পাওয়া যাচ্ছে আপনি মনের কষ্ট নিয়েই পোষ্টটা লিখেছেন, কিন্তু এত কষ্ট পাওয়ার সত্যিকার অর্থেই কিছু নাই...আপনি অনেক ভালো, তাই ভালো ভালো পোষ্ট দিন দেখবেন সবই স্বাভাবিক আগের মতোই... আর এরকম পঁচা লেখা দিলে আপনার পুষ্টে আবার চুইংগাম, ললিপপ, লেবু সব একসাথে আইসা কচলামু, ঐ বিজলী বাত্তি নিয়াই... কষ্ট পাইলে সেটা আপনাকেই পীড়া দিবে...অফটপিক:আপনারে কি মডু প্রথম পাতায় এক্সেস দিছে?? না দিলে কন, এই বার আমরণ অনশন ডাকা হইবেক, আর এক্সেস পাইলে মিষ্টি আরেকবার খাওয়ান ঐ বার মিষ্টি বাইত নিয়া গেছিলাম তাই বেশিরভাগ মিষ্টি ভাগে পায় নাই.. মিষ্টির লাইগা কেউমেউ করছে...
ভাল থাকবেন ।
লেখক বলেছেন: হুমমম বুঝলাম।
অফটপিক: আপনার প্রোফাইলের ছবিটা কি আপনার নিজের? ![]()
জেরী বলেছেন:
আচ্ছা
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ।
সাইফুর বলেছেন:
কিছু সাইয়্যা ( মেয়ে নিক ধারী ছেলে) ব্লগার দের জন্য সত্যিই যারা মেয়ে নিক ..তাদের হয়ত কিছুটা সমস্যা হতে পারে..সময় দিন ঠিক হয়ে যাবে ..আর পোষ্টে যাদের নাম নিলেন..দেখবেন এরাই আপনার ভালো বন্ধুদের কাতারে থাকবে একসময়
লেখক বলেছেন: 'সাইয়্যা' কথাটা নতুন শিখলাম। ![]()
ধন্যবাদ
অপরিচিত_আবির বলেছেন:
সময় দিন ঠিক হয়ে যাবে ..আর পোষ্টে যাদের নাম নিলেন..দেখবেন এরাই আপনার ভালো বন্ধুদের কাতারে থাকবে একসময় ----------------------------------
এইটাই হয় - এটাই এইখানকার সংস্কৃতি, আগে পচানি পরে হাত মিলানি।
লেখক বলেছেন: হুমমম
বিডি আইডল বলেছেন:
লেখক বলেছেন:
লেখক বলেছেন: হি হি হি
ঠিক আছে মন্খারাপ্করলাম্না..... ![]()
লেখক বলেছেন: ঠিক অছে........ ঠিক আছে ![]()
অপরাজিতা ০০৭ বলেছেন:
প্রথম পাতায় স্বাগতম্।
লেখক বলেছেন: ধন্যবাদ।
শ্রাবনের ফুল বলেছেন:
আপু আপনি কি প্রথম পাতায় এক্সেস পাইছেন...তাইলে যা ইচ্ছা তাই লিখা একটা পুষ্ট মাইরা দেন...আপনার পোষ্ট প্রথম পাতায় গেলে আপনার পরে সবচেয়ে বেশী খুশি হমু আমি...কসম।লেখক বলেছেন: না.........
আগামী ৭ দিন কোন পোস্ট দিবো না
আমি এখন জেনারেল ![]()
অন্যরকম বলেছেন:
ব্যাপার্স নাহ! য়েক য়েক জনের ভাগ্য য়েক য়েক রকম! কেউ কেউ প্রথমেই বাঁশ-ডলা খায়! কেউ পরে খায়! আপনে প্রথমেই খাইছেন এই আরকি! লিখে যান!
লেখক বলেছেন: ![]()
শ্রাবনের ফুল বলেছেন:
লিখে যান মানে??? আপু এখন দুই লাইন দিয়া হইলেও একটা পুষ্ট পুষ্টান, আইজ্জা পার্টি হইব........আমার পুফাইল পিকরে নিয়া লুল ফালাইবেন না খবরদার...@কমেন্ট ১০
লেখক বলেছেন: হি হি হি..........
আপ্নের পিক নিয়ে লুল ফেলতে মন চায়..... ![]()
লেখক বলেছেন: এইসব আমার আর তার ব্যাপার.....
আপনি নাক গলাচ্ছেন কেন? ![]()
লেখক বলেছেন: সবাই যদি বাপ ভাইয়ের দোহাই দেয়, তাহলে আমাদের লুল কি বৃথা যাবে?
জাতির বিবেকের কাছে প্রশ্ন?
![]()
লেখক বলেছেন: আমি ঠিক জানিনা বেশি কিছু এই বিষয়ে।
অন্যরকম বলেছেন:
লেখক বলেছেন: এইসব আমার আর তার ব্যাপার.....হ... সেইটা তো দেখতেই পারতেছি!
আউলারে এই ব্লগের লিংকু দিতে হবে! তার নেক্সট সিনেমায় লাগাইতে পারবে!
লেখক বলেছেন: হুমমম........ ![]()
লেখক বলেছেন: থেঙ্কিউ ![]()
লেখক বলেছেন: ছিঃ....... এমন করে বলছেন কেন? ![]()
লেখক বলেছেন: ডোন্ট ওরী পান্না ভাই।
হি উইল বি ওকে
![]()
কবন্ধ বলেছেন:
আপনি নারী হওয়ার কারনে সঙ্ঘবদ্ধ পুরুষতান্ত্রিকতার শিকার হয়ে থাকলে তসলিমার লেখা আপনার পড়া উচিত বলে রেকমেন্ড করতে পারি?
লেখক বলেছেন: হুমমমম
অন্যরকম বলেছেন:
@ শ্রাবনের লুলু, তোমার নিকটা মেয়েলি আর প্রোফাইল পিকটা জিগালোর মত! কিন্তু তুমি একটা পোলা! এখন বল লোকজন তোমারে কি ভাববে? একটা "লুলী" ছাড়া আর কিছুই না! এখন আমি তোমার সম্মান রক্ষার্থে তোমার নামের হালকা একটা পরিবর্তন আনলাম যাতে লুকজন তোমারে আর ছাইয়া বইলা সন্দেহ করতে না পারে! ক্লিয়ার?
লেখক বলেছেন: ![]()
শ্রাবনের ফুল বলেছেন:
হে মৎস কন্যা...ফেলো না লুলের বন্যা..
আমি শ্রাবনের ফুল... করিও না এমন ভূল...
তুমার লুল মাখা শানিত দৃষ্টিতে শুকাই গেছে আমার লুল...
এমন তো হবার কথা নয়..
পাইচি আমি ভয়...
হে মৎস কন্যা...
ফেলো না লুলের বন্যা..
লেখক বলেছেন: হায় হায়.....
মৎস কন্যা টা আবার কে?
আমি থাকতে কন্যা ফন্যা কোথা থেকে আসলো? ![]()
লেখক বলেছেন: সির্ফ আর্শীবাদ কিজিয়ে, ভাই।
লেখক বলেছেন: থাক না.........
লোকের কথায় কান দিচ্ছেন কেন? ![]()
আহমেদ রাকিব বলেছেন:
শ্রা ফু আপ্নে শেষ পর্যন্ত চিপায় পড়লেন দেখি।তয় কবিতাটা অসাধারন হইছে। আমি হাসতেই আছি। পেডে বেদনা ধইরা গেল।
লেখক বলেছেন: পেটে বেদনা বেশি হলে কিন্তু বদনার প্রয়োজন হয়ে যাবে.......... ![]()
লেখক বলেছেন: ছিঃ..... আপনি যে কি, না? সবাইকে শুনিয়ে শুনিয়ে এসব বলতে হয়, বুঝি?
লেখক বলেছেন: খবরদার বলছি....... শ্রাবন কে চ্রাবন বলবেন না। ![]()
শ্রাবনের ফুল বলেছেন:
আমি শ্রাবনের ফুল,সামহোয়ারইনব্লগ এর একজন মেম্বার এবং আনফরচুনেটলি একজন ছেলে ব্লগার.....
কিছু দিন ব্লগে ঘুরে ফিরে 'লুল' বিষয়টা বুঝতে পারলাম। আরো ধারনা নিলাম অনেক পুরান কিছু পোস্ট পড়ে। এমন নয় যে, আমি সা.ইনে একেবারেই নতুন, তাই আমিও আসলে একধরনের মজাই পেতে শুরু করলাম। পুস্পিতা নামের একজন নতুন ব্লগারের ব্লগে আমি দু একটা কথা বলেছিলাম তিনিও আমার সাথে অনেক অনেক কমেন্ট করলেন। থতমত ভাবটা আস্তে আস্তে কেটে গেল। মজা পেলাম আর একটু ভাব নিতেও ইচ্ছা হলো। কিন্তু বিষয়টা চলতে চলতে ..... চলতেই থাকলো, শাখা প্রশাখা গজালো, আরো কত কি। লেবু বেশি চিপলে তবু তেতো বলে একটা স্বাদ হয়, কিন্তু চুইংগাম বেশি চিবোলে একসময় বিস্বাদ হয়ে যায়। আমার নিজেকে মনে হচ্ছে বিস্বাদ চুইংগাম এর মতো। সা.ইনে আসার আগে যে ব্লগিং নিয়ে আমার যৎসামান্য কিছু থিংকিং ছিলো সেগুলো বিশ্বাস করুন, গত ২ দিনে আমি বেমালুম ভুলে গেছি।
বিশ্বাস করুন, আমি কোন অভিযোগ করে এই পোস্ট দিচ্ছিনা, শুধুই দুঃখ প্রকাশ করছি সবার কাছে, প্রিয় সা.ইন এর কাছে এবং নিজের কাছেও......
ভালো থাকুন সব্বাই।
লেখক বলেছেন: থাক থাক........
আর ন্যাকামী করতে হবেনা.........![]()
লেখক বলেছেন: ইসসস............ আপনি যে কি দুষ্টুু.......
শ্রাবনের ফুল বলেছেন:
দুষ্টু বলিয়া হামাকে লজ্জা দিবেন না..... লজ্জা নিতারিনা....নিলে বেদনা করে... জানেন আপনি না অনেক মিষ্টি!!!
লেখক বলেছেন: এই.......... কি হচ্ছে এসব?????
লেখক বলেছেন: পুপা কি আপা?
লেখক বলেছেন: কিছুই বুঝলাম না ![]()
লেখক বলেছেন: ![]()
শ্রাবনের ফুল বলেছেন:
আচ্ছা আপনি সত্যি করে বলেন তো আপনি কি পুপা??
লেখক বলেছেন: না
লেখক বলেছেন: আমি পুপা নই
লেখক বলেছেন: আমার নাম পুষ্পিতা ![]()
পারভেজ বলেছেন:
স্ট্যাটাস বদলে যাবার কারণ দেখিয়ে কোন নোটিশ কি পেয়েছিলেন?
লেখক বলেছেন: না তো।
লেখক বলেছেন: ১১০%
অমাবশ্যার চাঁদ বলেছেন:
একি আপু আপনি গায়েপড়ে মহিলা লুলের খেতাবটা নিতে যাচ্ছেন কেন?শ্রাবনের ফুল সব ঠিকাছে, দেইখেন আবার ডুবে ডুবে জল খেয়েন না।
লেখক বলেছেন: মহিলা লুল জিনিসটা কি ভাইয়া?
রাতমজুর বলেছেন:
কাঁকনরে কৈলা ভাই, আমারে ডাকলা আফা, ব্যাপক পুরাতন দিনের ইয়াদ আইন্যা দিলা ভইন। যাউকগা, দিল খারাপ কৈরনা, আমরা এমনেই একটু মশকরা করি আরকি, কয়দিন গ্যালেই দ্যাকবা, বেশ মিল্যা গেছ আমাগো লগে
হেপ্পি বলগানি এ্যান্ড আগাম ঈদ মুবারক
লেখক বলেছেন: আপনাকেও হ্যাপি নিউ ইয়ার, আপি ![]()
লেখক বলেছেন: উদা ভাই কে?
লেখক বলেছেন: "ওয়াও!!!!" কেন?
লেখক বলেছেন: কি যে বলেন না ভাইয়া..... !!!!
শ্রাবনের ফুল বলেছেন:
হে হে থ্যাংকু থ্যাংকু...... তুমি হবে লুলী, আমি হব লুল....
শ্রাবন মাসে বসন্ত বাধাইয়া আইসো ভাংগি সবার ভূল..
লেখক বলেছেন: ছিঃ ![]()
শ্রাবনের ফুল বলেছেন:
রাত মজুর আর পুস্পিতা আপুর মইধ্যে কুন চিক্রেট চিক্রেট খেলা চলতাছে.... ব্যাপারটা খি ঝাতি ঝানবার চায় ...
লেখক বলেছেন: আপনার মধ্যে খালি সন্দেহ ![]()
লেখক বলেছেন: এটা কি বললেন ভাইয়া?
শান্তির দেবদূত বলেছেন:
ব্লগে স্বাগতম ..... ছেলে মেয়ে এগুলা কোন ব্যাপার না, হাত খুলে লিখে যান....পড়ার জন্য আমরা আছি..... আপনাকে আপনার লেখা/কমেন্ট দিয়েই জয় করতে হবে ......
শুভেচ্ছা রইলো .....
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সত্যিকারের একটা ভালো কমেন্টের জন্য।
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন:
এ কী দেখলুম আমি!! এই লাইগাই তো কই, আমার বন্ধুর পিরিয় পুস্টে পালিয়ে গিয়ে বিয়ে সংক্রান্ত আইনী পোস্ট! আমার বন্ধুটা তো আগে এত কবিতা লিখতোনা, অহন দি কাব্যের
বর্ষাকাল বহায় দিতেসে!!!
অন্যরকম রে জাঝা!!!হাসতেই আছি....শ্রাবণের লুল! ওহ, এডি কি কইলেন ভাইডি!
পুষ্পিতা, আপনাকে স্বাগতম ব্লগে। আশা করি অনেক ভালো ভালো পোস্ট পাবো আপনার কাছ থেকে। আর আমার ভাঙা ব্লগবাড়িতে আপনার দাওয়াত থাকল।
লেখক বলেছেন: ![]()
অমাবশ্যার চাঁদ বলেছেন:
ঝাতি ঝানবার চায়
লেখক বলেছেন: হি হি হি ........
ঝাতিকে ঝানান
অমাবশ্যার চাঁদ বলেছেন:
উদা ভাই মানে আমাদের উদাসী স্বপ্ন ভাই।
লেখক বলেছেন: উনি এখন কোথায়?
আহমেদ রাকিব বলেছেন:
শ্রাফু তার আগে ঝাতি আপ্নের উপর লুলায়িত আক্রমনের ইতিহাস ঝান্তে চায়। ঝাতিরে জানান আরেক খান কবিতা লেইখা।
লেখক বলেছেন: শ্রাবনকে নিয়ে ইয়ার্কি ফাজলামো আমার একদমই সহ্য হচ্ছেনা, কিন্তু....... ![]()
লেখক বলেছেন: শ্রাবনকে নিয়ে ইয়ার্কি ফাজলামো আমার একদমই সহ্য হচ্ছেনা, কিন্তু....... ![]()
অমাবশ্যার চাঁদ বলেছেন:
আচিরেই আমাদের উদাসী স্বপ্ন ভাইয়ের সাক্ষাৎ মিলিবে, একটু ধৈর্য্য ধরে অপেক্ষা করুন।
শ্রাবনের ফুল বলেছেন:
আমি সবটির বিরুদ্ধে মাম্লা করুম...সাদাত ভাই!!!!! আপনেও বন্ধু হইয়া আমার নাম লইয়া এরম একটা ছিনিমিনি খেলবার পারলেন!!!! অন্যরকমতো আমার লুলেষনা পার্টনার!!!পুষ্পিতা আপু তুমিই আমারে বাঁচাও...
বিষাক্ত মানুষ বলেছেন:
ব্যাপার্না
রাতমজুর বলেছেন:
এই বলগার আমার জেন্ডার চেইন্জের ধান্দায় আছে নাকি!
দলে দলে দিক্কার ঝানান!
শ্রালু' রে উয়াছে রাখলাম
মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার বলেছেন:
এই জেনারেল সেফ ইত্যাদি শ্রেনীর কারন কি ?
শ্রাবনের ফুল বলেছেন:
আমারে লুল লুল করলে কিন্তুক কেউ মজমা মারবার পারব না, মজমা দেখবার ও পারব না কইয়া রাখলাম...অতএব ছাদু ছাবধান..আমি নাফিচ ভাইয়ের কাছে কৃতজ্ঞ তার হাউ টু বি লুল কাব্য গ্রন্থের জন্যে
অন্যরকম বলেছেন:
ওকে শ্রা. লুল! তুমি তুমার কাজ কইরা যাও.... আমরা কিছু করমু না! শুধু দেখতে থাকি! আরেকটা লুলয়-টিয়া হইতেপারেনি....
আহমেদ রাকিব বলেছেন:
হে হে হে হে হে হে পান্না ভচ ভালো কথা কইছে। আরো মুভি দেখবার মঞ্চায়। শ্রাফু তুমি কুথায়?
স্বাপ্নিক প্রতিদিন বলেছেন:
হমহমহম। একটা সময়ে সব ঠিক হয়ে যাবে, দুঃখিত হওয়ার কিছু নেই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















