নিউরনগুলোর সাড়ে ৫৩ ভাগই তোমায় নিয়ে ব্যস্ত থাকত । কখনো কখনো তারা তোমায় , স্বত্বার অজানা কোনো জগতে নিয়ে যেত । এবং খুব শীঘ্রই কোনো নতুন ভাবনার ঢেউ ঐ জগত থেকে স্বপ্নের চেয়েও সুন্দর অচেনা কোনো এক নগরীর নির্জনতায় নিয়ে যেতো , তখন সুর্যটা নিভু নিভু । অনেকে সুন্দরকে স্বপ্নের সাথে তুলনা করে ; কিন্তু , কল্পনা স্বপ্নের চেয়ে ও সুন্দর । আর তুমি , ------ । সে তো অন্তত আমার কল্পনাকেও হার মানায় । ব্যকরণে , প্রিয়ংবদা বলে একটি শব্দ আছে । কিন্তু , যার সবগুলো কথাই প্রিয় মনে হয় , তাকে কি শুধু প্রিয়ংবদা বলে ? সে প্রিয়তমা , ভালবাসার পরম মানসী ...... । মহাবিশ্বের অবস্তুগত অনুভুতিগুলোর মধ্যে ভালবাসাই সব চেয়ে আর্শ্চয বস্তু । দুটি হৃদয়ের মধ্যে অনুভব, দ্বন্দ্ব, ছোয়া , স্পর্শ, টানাপোড়েন এবং তলানিতে পড়ে থাকা ভাললাগা এবং কষ্টগুলো মিলেইতো বোধহয় ভালবাসা হয় ; যার অর্ধায়ু হয় কয়েক জন্মের ও বেশী । ‘ভালবাসা’ নামক শব্দটিকে কয়েকটি লাইন দিয়ে শেকল পড়ানো যায় না।সেটা হয়তো তার স্বাতন্ত্র্যতার গুনেই। তারপর ও কিছু মৌলিকতা থাকেই। পুরুষের সংকেত (♂) এর তীর চিহ্নটি মনে হয় নারী থেকে ই আসা। সেই তীরটি হচ্ছে ভাললাগার তীর। তীরটি যার কাছ থেকে আসে , তিনিও এর শক্তি সম্পর্কে অবগত নন। তীরটির আঘাতে অনাবাদী হৃদয় যখন এফোঁড় ওফোঁড় হয়ে যায়, ঠিক তখনই হৃদ্যয়ের সংখ্যা একটি কমে যায়। আফ্রোদিতি যেন ঐ তীরের ডগায় বিষরুপে অবস্থান করেন। ঐ বিষ হৃদয়ে যে ক্ষত তৈরি করে ,তার কোন নির্বাণ নেই যতক্ষন না পরিত্রানরুপ অমৃত ঐ হৃদয়ের সন্নিকটে আসে।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।