অদ্ভুত সব স্বপ্ন....আজগুবি সব খেয়াল....বড় হওয়ার বাকি...নাকি আমি এমনি ....পুসকি

একটা অসুন্দর মুখ চাই...............

২৭ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০১

শেয়ারঃ
0 0 0

একটা অসুন্দর মুখ চাই,
বিধাতা যার অন্তরটায়
ভরে দিয়েছে পৃথীবির সমস্ত রূপ লাবণ্য
পৃথিবীর যত পবিত্রতা,তার শেষ কণাটুকুও।

একটা অসুন্দর মুখ চাই,
যার চোখে অনুভূতি গুলো
মেঘের রঙ হয়ে খেলা করে।
রঙের খেলা দেখতে দেখতে
মত্ত আমি, পাগল আমি
নতুন নতুন করে পড়ব তার প্রেমে।

একটা অসুন্দর মুখ চাই,
যার বুকে অগাধ ভালবাসা
সিন্ধু গড়ে তুলেছে
শুধুই আমার জন্য।

একটা অসুন্দর মুখ চাই,
ভালবাসব শুধু যার আত্মাটাকে
আর আত্মার ভালবাসায়
সৌন্দর্য দিয়ে কী বা আসে যায়?

আসলে তোমাকে ভালবাসতে চাই
আমার হৃদয়টা উজাড় করে
কোন মিথ্যে সৌন্দর্যের দোহাই দিয়ে নয়।

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৮ সকাল ১০:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৮
ছায়ার আলো বলেছেন: দারুন!
এই পোস্ট টা প্রথম পাতায় এ্যাক্সেস পাওয়ার পরে এরেকবার পোস্ট করবেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ ছায়ার আলো:)

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: ভাইয়া........
আরেকবার তো পোস্ট করতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের এতো সুন্দর সুন্দর কমেন্ট গুলো সব মুছে যাবে, এই মনে করে আর পোস্ট করতে ইচ্ছা করছে না।:(

০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:০২

লেখক বলেছেন: থ্যন্কু দিদিভাই......................:)

৫. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:১৬
েজবীন বলেছেন: পুসকি তো বড়ই সৌন্দর কবিতা লেখসে !!!:) :)

দারুন...
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ জেবীন আপু.............:)

৬. ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:৫৯
নিহন বলেছেন: '' একটা অসুন্দর মুখ চাই,
যার চোখে অনুভূতি গুলো
মেঘের রঙ হয়ে খেলা করে।
রঙের খেলা দেখতে দেখতে
মত্ত আমি, পাগল আমি
নতুন নতুন করে পড়ব তার প্রেমে ।''

+
৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৪৯
নিলু বলেছেন: একটা অসুন্দর মুখ চাই,
ভালবাসব শুধু যার আত্মাটাকে
আর আত্মার ভালবাসায়
সৌন্দর্য দিয়ে কী বা আসে যায়।

দারুন অনুভূতি।+
২২ শে ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ নিলু আপু

৯. ১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:০৯
তামিম ইরফান বলেছেন: দারুনননননননন কবিতা+++++++++++

 

লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না

মোট সময় লেগেছে ০.৯৩৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই