আমার প্রিয় পোস্ট
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- অরু আর আমার এক জোড়া কবুতর - প্রলয় হাসান
- তারা!!!! - নিবিড় অভ্র
- বিয়ারের জগ.......ও কতিপয় মদন!!!! - নিবিড় অভ্র
- যখন সময় থমকে দাড়ায় ----- (নচিকেতা) - বিষাক্ত মানুষ
- একটি চন্দ্র বালিকার গল্প। - নাদান
- অপেক্ষা ... - বিষাক্ত মানুষ
- চলুন খুব কাছ থেকে একজন ঘাতক দেখে আসি - অমি রহমান পিয়াল
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- কে বাঁশি বাজায় রে... - মৌসুম
- ছবি চাই, ছবি। দিন না একটা ছবি। - রাগিব
- আবার এলো যে সন্ধ্যা .... (হ্যাপী আখন্দ) - বিষাক্ত মানুষ
অদ্ভুত সব স্বপ্ন....আজগুবি সব খেয়াল....বড় হওয়ার বাকি...নাকি আমি এমনি ....পুসকি

বেলী ফুলের মালা........
০৭ ই আগস্ট, ২০০৯ রাত ৮:০৩
বিজয় সরণির সিগনাল টা দিয়ে রোজ পার হই.......আর রোজ মনটা খারাপ হয়ে যায়। ব্যাপারটা নতুন কিছু না। সবাই ই খুব পরিচিত এই বিষয়টার সাথে। তবুও আজকে নতুন করে একটা প্রশ্ন দ্বন্দে ভুগছি...
সিগনালের মোড়ে ফুল হাতে নিয়ে দাড়িয়ে থাকা ছোট ছোট ছেলে মেয়ে গুলিকে রোজ দেখি। তাদের চুল আর জামাকাপড়ের মত ফুল গুলোর অবস্থাাও থাকে আরো করুণ। এই নিষ্ঠুর পৃথিবীর রূক্ষ পরিবেশের আঁচ যতখানি না তাদের উপর পড়ে.....ততটাই যেনো ওদের হাতে থাকা শুকনো গোলাপ গুলোর উপর ও এসে পড়ে.....তবুও ফুল হাতে নিয়ে নিরন্তন ছুটতে থাকা গাড়ির জানালা গুলোর সাথে সাথে। পিচ্চি মেয়ে গুলো এতো মায়া করে বলে..."আপা লন না ফুল, খালি দশ ট্যাকা!" এতো খারাপ লাগে আমার। মনে হয়..আহারে বেচারা। অনুরোধ করা ছাড়া আর কী বা করতে পারে ওরা এই দশ টা টাকা পাবার জন্য! পৃথিবীর আর কোনো কী শক্তি আছা ওদের কাছে! নিয়ে নেই ফুল গুলি। মনে মনে ভাবি...ফুল কিনছি না...একটা শিশুর জন্য কিছু তো করছি আমার সাধ্যের ভেতর। প্রায় ই কিনি টুকটাক। তাই বলে রোজ তো আর কেনা হয় না। শেষে দেখা যাবে আমার ও ওদের সাথে ফুল বিক্রী করতে হচ্ছে!
সেদিন টা ছিল তেমনি একটা দিন। বৃষ্টি মাথায় করে বাস থেকে নেমে সিগনালের সামনে দাড়িয়েছি আর পিচ্চি গুলো কে দেখছি। একজন এসে ফুল দিতে চাইল.. ছোট্ট একটা নিশ্বাস ফেলে না করে দিলাম। এমন সময় দেখি কে যেনো পেছন থেকে এসে একটা বেলী ফুলের মালা আমার গলার উপর দিয়ে খিল খিল করে হাসছে। অবাক হয়ে তাকিয়ে দেখি ওদের ই আরেক সঙ্গী..আরেকটা পিচ্চি মেয়ে, বছর দশেক হবে। হাত একদম খালি। ঐ একটাই ফুল ছিল হয়ত। আমাকে বলছে, আপা আপনার গিফট। শুনে আরও অবাক হয়ে তাকালাম। "সত্যি?"। বলল "হ্যা টাকা দেয়া লাগব না"। ব্যাগের দিকে হাত বাড়িয়েও কেনো জানি থেমে গেলাম। খুব খারাপ লাগল কেনো জানি। মনে হল আমি যদি টাকা দেই মেয়েটার এই উপহার টাকে আমি ছোটো করে ফেলব। যদিও টাকার ওদের অনেক প্রয়োজন জানি..তবুও নিজেকে কেনো জানি অনেক ছোট মনে হতে লাগল। কৃতঙ্গতা প্রকাশের সবচাইতে নিম্ন মানের মাধ্যম মনে হয় আমার এই টাকাকে। আমি ওর এই ছোট্ট উপহারের বদলে না হয় এরপর একদিন ওর কাছ থেকে সব ফুল গুলো কিনে নেব। তাই সব ভালবাসা সব উপকার আর উপহারের মূল্য টাকা দিয়ে কেনো পরিমাপ করতে হবে। কেনো জানি খুব লজ্জা লাগে নিজের কাছে। মনে হয় আমি যেনো টাকা দিয়ে সব কিনে নিতে চাইছি। আমার চিন্তাাটা আর কাজটাকি ভুল হয়েছিল?????
আমার এক বন্ধুকে ঘটনাটা বলতেই খুব মন খারাপ করল সে। বলল "ও তো টাকা নিতে না চাইতেই পারে। তুমি ওকে জোড় করে দিলে না কেনো?" যদিও আমার চিন্তাটার কথা শুনে ও পরে সায় দেয়....... তবুও আমার খুব কষ্ট হচ্ছিল ওর কথাটা শোনার পর থেকে। অনেক কান্না পাছিল। শবে বরাতের রাতে মেয়েটার জন্য দোয়া ও করেছি অনেক। তাও মনে হচ্ছিল বারবার... আমার এই চিন্তাটা ভুল ছিল না তো ?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নীল-দর্পণ বলেছেন:
মনটা খারাপ হয়ে গেল.....লেখক বলেছেন: mon ta kharap kore debar jonno sorry vaia ![]()
ফালতু মিয়া বলেছেন:
মনটা খারাপ করে দিলেন।
লেখক বলেছেন: sorryyy.......![]()
সাইফুর বলেছেন:
অনেক সুন্দর লিখেছ
লেখক বলেছেন: thank you saifur vaia ![]()
অমিত০৯৭ বলেছেন:
অনেক সুইট আপনি। ভালো থাকবেন।
লেখক বলেছেন: হা হা হা..............![]()
অনেক ধন্যবাদ আপনাকে.....অআপনিও ভাল থাকবনে
লেখক বলেছেন: আপুনি কী করব............মনটা খুব খারাপ ছিল![]()
বারবার মনে হচ্ছিল......কাজটা ভুল করলাম না েতা...!!!
দাদাভাই এর ব্লগ বলেছেন:
খুব ভালো লেখা।মন খারাপ হয়ে গেলো পিছ্চিগুলোর জন্য।
আসলে আমরা কতটুকুই করতে পারবো ওদের জন্য???
লেখক বলেছেন: hmmm.....tobuo kichu akta krte parle monta aonek shanti pay.....![]()
dhonnobad apnake vaiya
ইমতিয়াজ জামিল বলেছেন:
আপনি যা করেছেন এর থেকে ভাল কিছু হতে পারতো না। ফুলে কিনে যেভাবে সাহায্য করা যেতে পারে আবার এতে করে সমস্যাও আছে।ছোট বাচ্চাগুলো এটাকে পারমানেন্ট পেশা হিসেবে নিবে।পড়াশুনা করবে না।মন খারাপ করার কোন দরকার নাই।আপনি টাকা দিলে মেয়েটাকে ছোট করা হত। এত সুনন্দর একটা লেখার জন্য অনেক ধন্যবাদ লেখক বলেছেন: ভাইয়া আপনার কমেন্টটা পড়ে মনটা ভাল হযে গেল![]()
ধন্যবাদ![]()
লেখক বলেছেন: হুমমমমম তারাপু![]()
শেরজা তপন বলেছেন:
অম্লমধুর ঘটনা! বর্ননা চমৎকার
লেখক বলেছেন: shundor montobbotar jonno onek dhonnobad topon vaia.......![]()
উদাসী স্বপ্ন বলেছেন:
আইজকা কি কুনো সমস্যা আছে?
লেখক বলেছেন: হুমমম আছে...........![]()
অআমাদের ক্যাম্পাসে ওয়াই ফাই কানেকশন চাই................ জলদি....![]()
তামিম ইরফান বলেছেন:
হ্যালো!!
লেখক বলেছেন: আরে তামিম ভাই.........অয়েলখাম................![]()
কী খবর........![]()
উদাসী স্বপ্ন বলেছেন:
লেখক বলেছেন: হুমমম আছে...........অআমাদের ক্যাম্পাসে ওয়াই ফাই কানেকশন চাই................ জলদি....
তুমাগো স্যারেগো জিগাও! এরা এতো ঘুমায় কেন?
আমরা তো রেডী!
লেখক বলেছেন: এইটা সেট করতেই নাকি ১ বছর লাগবে বলল.......![]()
তামিম ইরফান বলেছেন:
ভালোই............তোমার কি অবস্থা???......নেকাপড়ার কি অবস্থা!!!
লেখক বলেছেন: neka pora kore je gari ghora chore she![]()
(samur font er ei obostha kano......bijoy phonetic kichui to dekhi thik moto kaj kore na
)
লেখক বলেছেন: ওরেএএএ...............![]()
উদাসী ভাইয়া এগিয়ে চলেন......আমরা আছি আপনার পিছে........![]()
তামিম ইরফান বলেছেন:
সামুর মাথা মনে হয় বিগড়ায় গেছে আবারভালোমতো লেখাপড়া করো.......ঘোড়ারগাড়িতে চড়ো.....দোয়া থাকলো...... তয় গাড়ী চালাইতে গিয়া কারোরে চাপা দিও না......
ভালো থাকো সবসময়
লেখক বলেছেন: হেহেহে.........তার আগে নিজেই একটা চ্যাপ্টা খাই কিনা.......![]()
পড়ার যে চাপ যাচ্ছে....![]()
ধন্যবাদ ভাইয়া.....আপনিও ভাল থাকবনে![]()
শান্তির দেবদূত বলেছেন:
আপনার অনুভূতিটা ভালো লাগলো। টাকা না দিয়ে ঠিকই করেছেন। সবকিছু টাকা দিয়ে বিচার করা যায় না। ভালো থাকুন, শুভকামনা রইলো
লেখক বলেছেন: সবকিছু টাকা দিয়ে বিচার করা যায় না।.......
amio shetai mone kori.............dhonnobaad vaia....![]()
মুক্ত বয়ান বলেছেন:
একটা কথা পড়ছিলাম জাফর স্যারের একটা বইয়ে.."আমাদের আসলে ডাকটিকেট আর কেকের মধ্যে তফাৎ বুঝতে হবে। দুটোই উপহার। তবে, কেকের বিনিময়ে কিছু দিতে নেই, কিন্তু, ডাকটিকেটের বিনিময়ে কখনো অন্য কিছু দিতে হয়।"
ভালো থাকুন।
লেখক বলেছেন: মুক্ত বয়ান vaia
........
hummm......chomotkar akta kotha......khub valo laglo.....aonek dhonnobaad vaia.....apnio valo thakben![]()
লেখক বলেছেন: ধন্যবাদ আপুনি![]()
ঝুমী বলেছেন:
দুঃখিত আপনাকে তুমি সম্বোধন করায়। আসলে ব্লগার টুশকি'কে তুমি বলি। নামটা কিছুটা মিলে যাওয়ায় অভ্যাসবশে....! লেখক বলেছেন: আরে ঝুমীপু....আপনি আবার আমাকে আপনি করে বলতেন কবে!!!!.....:-O
আপনি আমার কত্ত বড় একটা আপু........আপনি তো অবশ্যই তুমি করেই বলবেন।![]()
আর........ আমি তো পুসকি.......পুসকিদের কেউ আপনি সম্বোধন করে বুঝি????![]()
লেখক বলেছেন: ভাইয়া যে কী বলেন
আমি ভাল আছি ইমন ভাইয়া..........আপনার খবর কী???![]()
জানি না........ব্লগে আসলে কেনো জানি মনটা খারাপ লাগতো........এই জন্য হয়তো![]()
অনন্ত দিগন্ত বলেছেন:
""কৃতজ্ঞতা প্রকাশের সবচাইতে নিম্ন মানের মাধ্যম মনে হয় আমার এই টাকাকে ""কথাটার সাথে ভীষনভাবে একমত পুসকি ...
লেখক বলেছেন: ধন্যবাদ অনন্ত দিগন্ত ভাইয়া![]()
নিবিড় অভ্র বলেছেন:
এ্যাইসা হি হুয়াথা ....... হামারে অর এক দোস্ত কে সাথ....... ও থা তুঝ জ্যায়সা.....
পুসকি বলেছেন:
tha na thi????:-O
লেখক বলেছেন:
![]()
খুভ সুন্দর একটা বুদ্ধি........
ধন্যবাদ পারভেজ ভাইয়া![]()
নিবিড় অভ্র বলেছেন:
ও সরি সরি...... ভুল কইরা মিশটেক হইছে তুই অনলাইনে.......
আরে/...... মিষ্টি খাওয়া ....
লেখক বলেছেন: ওরে......কত আনন্দরে।![]()
মনে হইতাছে আজকে ঈদ!!!!![]()
ঈদ মুবারক দুস্ত![]()
লেখক বলেছেন: আসবে ইনশাল্লাহ ![]()
কোজাগরী চাঁদ বলেছেন:
হুম!!!
লেখক বলেছেন: হুমম![]()
তাজা কলম বলেছেন:
সুন্দর হৃদয় ছোঁয়া লেখা। +
লেখক বলেছেন: তাজা কলম ভাইয়া অনেক ধন্যবাদ
![]()
লেখক বলেছেন: আচ্ছা, তাই নাকি!!!
ফ্রুলিংক্স বলেছেন:
হৃদয়স্পর্শী লেখা। প্রথমদিনেই পড়েছিলাম। কিন্তু মন্তব্য কি করবো বুঝতে পারিনি।ভালো থেকো।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
কোনো অসুবিধে নেই........আপনি শুধু ঐ পথশিশু গুলোর জন্য অনেক দোয়া করে দেন তাহলেই হবে![]()
আধারে অপ্সরী বলেছেন:
খুব ভালো লাগলো লেখাটা...but......পুসকি তোমার ( তুমি করে বল্লাম
পুসকি বলেছেন:
হাহাহাকোনো সমস্যা নাই আপু তুমি করে বলেন.........
আপনার প্রোফ পিকু টাও হেব্বী কিউট......
নিবিড় অভ্র বলেছেন:
বাড়িতে কেউ আছেন????
নিবিড় অভ্র বলেছেন:
চিনি আছে তোর ঘরে??
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















