somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিদি, আমার বিশাল মনের মানুষ...

০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিদি, শেষ পর্যন্ত আপনি আসলেন না! আপনার জন্য কিছু ইলিশ পাঠিয়েছি। আশা করি গ্রহণ করে এদেশের আমাদেরকে ধন্য করবেন। ওহ, হ্যাঁ দিদি, সাথে দেয়া রেসিপি অনুযায়ী ইলিশ রান্না করে দেয়ার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী শ্রীঘ্রই আপনার কাছে যাবে! রান্না নিয়ে আপনি টেনশন করবেন না দিদি!

ধন্যবাদ দিদি। গতবার তাঁর কাছ থেকে কয়েকটি রেসিপি পেয়েছিলাম। কিন্তু তিনি দেখিয়ে না দেয়ায় রান্না করা সম্ভব হয়নি। আর দিদি, আশা করি আপনি আমাদের প্রধানমন্ত্রীর সফর উপভোগ করেছেন।

অবশ্যই দিদি। তিনি এক বিশাল মনের মানুষ। দয়া করে আমাদেরকে পদধুলি দিতে এসেছেন। তাতে আমি খুব ধন্য। দিদি জানেন! তিনি আমাদের ইলিশ পেয়ে দীর্ঘদিনের অভ্যাস ছেড়ে আমিষ গ্রহণ করেছেন। এর মাধ্যমে তিনি বিশাল সম্মান আমাকে দিয়েছেন!

কি বলেন দিদি! তিনি আমিষ গ্রহণ করেছেন! বলেছিলাম না দিদি, তিনি আপনাকে খুব পছন্দ করেন! আরেকটি বিষয় দিদি, আপনি পদধুলি পেয়ে খুশি হবেন জেনেই আমি তিস্তার জল ভাগাভাগি বাতিল করে দিয়েছি। দিদি আমার বিশাল মনের মানুষ। নদীতে জল না থাকলেও আপনার মনে ঠিকই বন্ধুত্বের জোয়ার বইবে।

লজ্বা দিবেন না, দিদি। আপনারাই তো আমার সব। এদেশে আমার কে আছে? সুখে-দুঃখে আপনারাই সব, ক্ষমতায় আসার জন্য সবসময় তো আপনাদের সহযোগীতা পেয়ে থাকি। তাই পানির কি প্রয়োজন? আপনাদের বন্ধুত্বের শেকলে আবদ্ধ থাকতে পারলেই আমি ধন্য!

দিদি, শুনলাম, করিডোর চুক্তি নাকি স্বাক্ষর করা হয়নি। এটা তো ঠিক হয়নি। সামনের নির্বাচনে বুঝি আপনার টাকা-পয়সা লাগবেনা?

ও কথা বলবেন না দিদি। আপনাদের দয়া ছাড়া আমি কিভাবে নির্বাচন করব!? আর দিদি, করিডোরের চুক্তি স্বাক্ষর করা হয়নি আপনাকে কে বলেছে? আসলে ভেতো বাঙ্গালীদের সাথে একটু ট্রিক্স খেলেছি দিদি। এই ট্রিক্স বুঝার জন্যই তো এবার দাদার সাথে প্রায় দেড় ঘন্টা দু'বার একান্তে বৈঠক করেছি।

বুঝিনি দিদি। একটু খোলাসা করবেন?

দিদি, ট্রানজিট-করিডোর তো দেয়াই আছে। আশুগঞ্জ দিয়ে অনেক আগেই শুরু হয়েছে। নৌ-ট্রানজিটও দেয়া আছে। আর বাকী, নিজ দেশ মনে করে গাড়ি চালিয়ে দিবেন। জনক যেখানে ৭২ সালে সব দিয়ে দিয়েছে, সেখানে আবার নতুন চুক্তির দরকার কি? ভেতো বাঙ্গালীদের চোখে মেসিকে দিয়ে প্রথম ধুলো দিয়েছি, এরপর "তিস্তা না হলে ট্রানজিট হবে না" বলে চুড়ান্ত ধুলো দিয়েছি। দিদি, বাকী সব আমার উপদেষ্টা গিয়ে বুঝিয়ে বলবেন।

দিদি, আপনি আসলেই গ্রেট। এজন্যই আমাদের সবাই আপনাকে খুব ভালবাসে। আপনাকে দিয়ে হবে জেনেই বস্তা ভর্তি টাকা পাঠানো হয়েছিল গত নির্বাচনের আগে।

দিদি, আপনাকেও আমি খুব আপন মনে করি। তাই আপনি নির্বাচিত হওয়ার পরপরই অভিনন্দন জানিয়েছি। রাষ্ট্রীয় প্রটোকল না মেনে সরাসরি আপনাকে ফোন করেছি। কিছু লাগলে নিজ দেশ মনে করে শুধু হুকুম দিবেন। কোন চিন্তা করবেন না দিদি!
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১২ দুপুর ২:৫৩
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×