বিচিত্র দুনিয়াতে রয়েছে বিচিত্র সব তথ্য আর জানা-অজানা নানান কথা। কিছু আমাদের জানা আর বাকি কিছু অন্যদের জানা। জানা-অজানা সেই সব তথ্যের ভিন্ন রকম উপস্থাপনার ছোট্ট এই প্রচেষ্ঠা......
জানা !! আবার অজানাও হতে পারে ০৭
১। মশা

শুধু মাত্র স্ত্রী মশারাই রক্ত পান করে। অন্যদিকে পুরুষ মশাগুলি সবজি ভূক বা মধু পান করে। |
২। ভালুক

ভালুককে খুব আয়েসী প্রাণী বলা চলে, হেলেধুলে হাঁটে আর অলসও খুব। কিন্তু অলস হলে কি হবে, প্রয়োজনের সময় ভালুক প্রতি ঘণ্টায় ৪৮ কিলোমিটার বা ৩০ মাইল গতিতে দৌড়াতে পারে।
৩। সাপ

যে সমস্ত প্রাণী মাংস খায় তাদের মাংসাশী প্রাণী বলে। তবে প্রায় প্রতিটি মাংসাশী প্রাণীই কিছু না কিছু উদ্ভিদ জাতীয় খাবার খেয়ে থাকে। কিন্তু এই সাপ হচ্ছে সত্যিকারের মাংসাশী প্রাণী, এরা মাংস ছাড়া আর কোনো কিছুই খায় না।
৪। স্টার ফিশ

“মস্তিস্ক” বা “ব্রেইন” ছাড়া কোনো প্রাণী আছে, আপনার জানা? গাধা বললে হবে না, কারণ ওদের বুদ্ধি কম হলেও মস্তিস্ক কিন্তু ঠিকই আছে। সঠিক উত্তর হচ্ছে স্টার ফিশ। স্টার ফিশের কোনো মস্তিস্ক নেই, ওরা একধরনের স্নায়ুতন্ত্রের মাধ্যমেই যাবতীয় কাজ করে থাকে। আরো মজার বিষয় হচ্ছে স্টার ফিশ আসলে মাছ নয়। পানির নিচে থাকে বলেই তাদেরকে আদর করে স্টার ফিস বলে ডাকা হয়।
৫। জেব্রা

এর আগে আমি বলেছি মানুষের আঙুল আর ঠোটের ছাপ কারোটা কারো সাথে মেলেনা। এবার জেনে রাখুন জেব্রাদের গেয়ে যে কালো ডোরা কাটা দাগ থাকে তা দেখতে সবগুলির এক রকম মনে হলেও আসলে কিন্তু ওদের একজনের গায়ের দাগের সাথে অন্য জনের গায়ের দাগ মিলবেনা। আর এই দাগের পার্থক্যেই ওরা একজন আরেকজনকে আলাদা করে চিনতে পারে।
আরো দেখুন :
জানা!! আবার অজানাও হতে পারে ০১
জানা!! আবার অজানাও হতে পারে ০২
জানা!! আবার অজানাও হতে পারে ০৩
জানা!! আবার অজানাও হতে পারে ০৪
জানা!! আবার অজানাও হতে পারে ০৫
জানা!! আবার অজানাও হতে পারে ০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


