somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নড়ন-চড়ন সেতু ০৪

০৪ ঠা জুন, ২০১১ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সচারাচর সে সমস্ত সেতুগুলি দেখিয়া থাকি তাহারা নট নড়ন-চড়ন হইয়া স্থির পরিয়া থাকে। কিন্তুক কিছু কিছু সেতু রহিয়াছে যাহারা নট নড়ন-চড়ন হইয়া পরিয়া থাকে না মোটেই, বরং বেশ নড়ন-চড়ন দিয়া থাকে। আজিকের এই লেখা সেই সমস্ত নড়ন-চড়ন সেতুদিগকে লইয়াই।

যাহাদের নজরে আগের তিনটি পর্ব আসে নাই তাহারা চাইলে নিচের লিংকে ক্লিক করিয়া দেখিয়া আসিতে পারেন।

নড়ন-চড়ন সেতু ০১ ,নড়ন-চড়ন সেতু ০২, নড়ন-চড়ন সেতু ০৩

যাহাহক, আজ আমরা আলোচনা করিবো নড়ন-চড়ন সেতুর আরো একটি ধরন লইয়া। এই সেতু নাম- “টেবিল সেতু” বা “Table bridge”। কিন্তু কি কারণে যে এই সেতুখানিকে টেবিল সেতু বলা হইতে তাহা এই অধমের জানা নাই। নিচের ছবি দেখিয়া আপনরাই বিচার করেন নামের কোনো স্বার্থকতা রহিয়াছে কিনা।


ছবি দেখিয়া অনেকে ভাবিতে পারেন গতপর্বের “উত্তলন সেতু” আর এই পর্বের “টেবিল সেতু” এই বস্তু। মানিয়া লইতেছি বস্তু সেই একই। ইহার পরেও নজর করিয়া চাহিলে তিক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ব্যাক্তির চোখে কিঞ্চিত বৈসাদৃশ্য ধরা পরিবে। এই কিঞ্চিত বৈসাদৃশ্যের জন্যই আলাদা ভাবে ইহাদের নাম করণ করা হইয়াছে। মনে করিয়া দেখেন গতপর্বের উত্তলন সেতু খানিকে উপর দিক হইতে টানিয়া তোলা হইতো, কিন্তু আজিকের এই টেবিল সেতুখানিকে উপর হইতে টানিয়া তুলিতে হয়না। বরং এই টেবিল সেতু খানি নিচ হইতে ঠেলিয়া উপরে তুলিয়া ধরা হয়। উপরে তুলিয়া ধরার পরে তাহার নিচদিয়া নৌযান জলিয়া যাইবার পরে সেতুখানি আবার পথের সমান্তরালে নামিয়া আসিয়া মটরজানবাহন গুলিকে চলিতে দেয়।

এই ধরনের সেতুর বাস্তব অস্তিত্ব থাকিবার সন্দেহ থাকিলেও প্রকৃতপক্ষে ইহাদের একখানি আমার দৃষ্টিগোচর হইয়াছে। সেই সেতু খানি রহিয়াছে বেলজিয়ামে। তাহার নাম হইলো Tournai Pont levant Notre Dame, ছবি দেখিয়া লন।

১।


যখন সেতুখানি পথের উচ্চতায় পথের সহিত মিলিয়া রহিয়াছে।

২।


জলযান আসিতেছে বলিয়া সেতু খানি উপরে তোলা হইয়াছে।

৩।


সেতুর নিচ দিয়া জলযান চলিয়া যাইতেছে।

অনেক খুঁজিয়াও আর কোনো টেবিল সেতু আমি পাই নাই। আপনাদের খোঁজে থাকিলে অধমকে জানাইতে ভুলিবেন না। ভালো থাকিবেন সকলে।


এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×