আমার প্রিয় পোস্ট

একজন সাধারন মানুষ

দুঃখিত আমি কবি নই আর এটা কবিতাও নয়, আমার অনুভূতির প্রকাশ মাত্র।

০৪ ঠা জুলাই, ২০০৮ বিকাল ৫:২১

শেয়ার করুন:                   Facebook


দেশ


দেশ মানে কি শুধুই একখন্ড জমি?
পৌরনীতির সংজ্ঞায় সীমাবদ্ধ?

দেশ মানে পতাকা লাল আর সবুজে আঁকা
বুকের রক্তে ভেসে যাওয়া মাঠ
দেশ মানে একাত্তর বায়ান্ন একুশ
দেশ মানে কান্না তখনো এখনো

দেশ মানে হাহাকার
দেশ মানে আবেগ যুক্তিহীন
দেশ মানে কিছুই না পাবার বেদনা
দেশ মানে স্হবিরতা

দেশ মানে নীতিহীন রাজনীতি
দেশ মানে নেতাদের গলাবাজি
দেশ মানে নির্লিজ্জ মিথ্যাচার
দেশ মানে সীমাহীন দুর্নিতি
দেশ মানে কারো কারো হঠাৎ বড়লোক হওয়া
দেশ মানে লুটপাট
দেশ মানে অবরোধ
দেশ মানে ক্ষমতার লোভ

দেশমানে বুকে তীব্র বেদনা
কিছুই না করতে না পারার দহন

দেশ মানে মঙ্গা
দেশ মানে শীতে মৃত্যু
দেশ মানে জ্বলে যাওয়া ক্ষেত
দেশ মানে বন্যা
দেশ মানে নদী, ভাঙ্গন

দেশ মানে ক্ষুধার্তের অসহায় দৃষ্টি
দেশ মানে কারো কথা না ভাবা

দেশ মানে আড়াল
দেশ মানে জীবন নিয়ে খেলা
দেশ মানে রাজপথে মৃত্যু
দেশ মানে কারো কথা না শোনা

দেশ মানে আশা
দেশ মানে ইচ্ছা
দেশ মানে এক সাথে কাজ করা
দেশ মানে হাতেহাত

দেশ মানে স্বপ্ন
দেশ মানে ভালোলাগা
দেশ মানে ভলোবাসা
দেশ মানে হাসি
দেশ মানে ছোঁয়া আলতো
দেশ মানে প্রেম

দেশ মানে আমার মা
দেশ মানে মায়ের আদুরে গলার স্বর
দেশ মানে মায়ের কোল
দেশ মানে দেশে ফেরার টান

(অসমাপ্ত)


 

 

  • ৩ টি মন্তব্য
  • ১৪৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০২
comment by: স্বাধীন বাংলা বলেছেন: সুক্ষ্ম অনুভুতির জন্য ধন্যবাদ
২. ০৪ ঠা জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
comment by: নির্জন রহমান বলেছেন: দেশ মানে আমার মা
দেশ মানে মায়ের আদুরে গলার স্বর
দেশ মানে মায়ের কোল
দেশ মানে দেশে ফেরার টা।


আপনার মতো আমার ও.............................
৩. ২১ শে জুলাই, ২০০৮ রাত ১০:১১
comment by: জটিলমানব বলেছেন: দেশ নিয়ে সুন্দর ভাবনার জন্যে আপনাকে ধন্যবাদ।আসুন সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। শপথ নিই আমরা কোন দূর্নীতি করবনা আর দূর্নীতিবাজ কে ঘৃণা করব সে যতই আমার কাছের হউক না।

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১১১৭