প্রকৃতি আর মুৎসুদ্দী পুঁজিবাদী আর্থ-সামাজিক ব্যবস্থায় রাজনীতির বৈরিতা ও অনিশ্চয়তা মাথায় নিয়েই আবারও এসেছে ঈদুল ফিতর। আমাদের দেশে সার্বজনিন সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সব দুঃখ আর গ্লানিকে পেছনে ফেলে এক উৎসবের আনন্দে মাতিয়ে রাখুক মানুষের জীবনকে।
'ঈদ' জনগণের জীবনে এক অন্যরকম আনন্দমুখর হোক। বিশ্বায়নের যুগে এই উৎসব, আনন্দময়তা খুঁজে পায় দেশজ নিজস্ব শক্তি এবং উৎস ঠিকানাও। ঈদকে সামনে রেখে জেগে ওঠে নিজস্ব বাজার, পুঁজি, সাহিত্য- শক্তির সব নিজস্ব জমিন। বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির এক শক্ত জমিন ভিত পায় এখন এই ঈদ উৎসবকে ঘিরেই।
ঈদ সুখী করুক মানুষের জীবনকে। ভরে উঠুক প্রাণের দোলায় সরব-সুখী-প্রাচুর্যময় আনন্দে। সবার জীবনে আসুক ভালোবাসার সজীবতা।
সামওয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষসহ যাত্রাপথের অনুপ্রেরণাদায়ী সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

