somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবীণ বাম রাজনীতিবিদ মফিজ আলী আর নেই

১১ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাষাসৈনিক, সাংবাদিক, গবেষক, বাম রাজনীতিবিদ ও শ্রমিক নেতা মফিজ আলী আর নেইঃ
প্রবীণ রাজনীতিবিদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মৌলভীবাজার জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি কমরেড মফিজ আলী (৮১) গতকাল ১০ অক্টোবর শুক্রবার ভোর রাত পোনে চারটায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মফিজ আলীর মরদেহ গতকাল বিকেলে তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য দক্ষিণ ধোপাটিলায় নিয়ে যাওয়া হয়। এ সময় আত্মীয়-শুভানুধ্যায়ী ও দলীয় নেতা-কর্মীরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল পাঁচটায় জানাজা শেষে তাঁকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
মফিজ আলী ১৯২৭ সালের ১০ ডিসেম্বর জ্নগ্রহণ করেন। ছাত্রজীবন থেকে তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার রাজবন্দী হিসেবে কারাভোগ করেন। তিনি দীর্ঘদিন চা শ্রমিক, ক্ষেতমজুর, কৃষক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি তৎকালীন পাকিস্তানের আল-বারাক, জনতা, ডন পত্রিকার সংবাদদাতা হিসেবে কাজ করেন।
তার মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড বিমল বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি সালাম ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি এম এ করিম ও সাঃ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা সৈয়দ আমিরুজ্জামান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খলিলুর রহমান, জাতীয় ছাত্রদলের সভাপতি প্রকাশ দত্ত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টিটু, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, অধ্যাপক সাইয়িদ মুজীবুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদক আব্দুল আহাদ মিনার, কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড সৈয়দ আবুজাফর আহমদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা সম্পাদক কমরেড সন্তোষ দে, আওয়ামী লীগ নেতা সাবেক বিরোধী দলীয় চীপ হুইপ উপাধ্যক্ষ এমএ শহীদ, গণতন্ত্রী পার্টির নেতা গজনফর আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার ক্যাপ্টেন (অব·) সাজ্জাদুর রহমান, কমলগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতির কমলগঞ্জ ইউনিট গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
গত ৩০ আগস্ট সন্ধ্যায় বাড়ির কাছে একটি বাসের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মফিজ আলীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এর পর থেকে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৪
১৩টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×