বাংলাদেশের অর্থনীতি ও সাধারণ মানুষ
পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের কেন্দ্রস্থল খোদ আমেরিকায় শুরু হয়েছে তীব্র সংকট। এই সংকট থেকে যেন আমেরিকা বেরোতে পারছে না। আর এ কারণেই বিশ্বজুড়ে দেখা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয়। এতে শুধু বিশ্বের বড় বড় দেশই ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে আমাদের মতো ছোট দেশগুলোও। কান টানলে যেমন মাথা আসে, তেমনি বিশ্বের বড় দেশগুলোর অর্থনীতিতে যখন ধস নামে তখন তার আঁচ এসে লাগে আমাদের দেশেও। আমেরিকার মতো পরাক্রমশালী দেশের অর্থনীতিতে যদি ধস নামে তার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশ। এ ছাড়া আমাদের দেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার হচ্ছে আমেরিকা। এ দেশের তৈরি পোশাকের এক-তৃতীয়াংশই চলে যায় আমেরিকার বাজারে। আর খোদ আমেরিকাতেই যখন দেখা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয় ও সংকট, তাহলে আমাদের রপ্তানি আয়ও কমে যাবে। বর্তমানে আমাদের দেশে শুধু পোশাক শিল্পের সঙ্গে জড়িয়ে আছে বিশ লাখের মতো শ্রমিক। এই বিশ লাখ শ্রমিকের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে আছে আরও বিশ লাখ লোক। দিনে দিনে দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি আর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খেটে খাওয়া মানুষ চোখে সর্ষেফুল দেখছে। তাই ভাবছি বিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে যদি আমাদের পোশাক শিল্প বন্ধ হয়ে যায়! আর বেকার হয়ে যায় বিশ লাখ গার্মেন্টস শ্রমিক। তো কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের অর্থনীতি? কি পরিণতি হবে আমাদের বিশ লাখ শ্রমিক ও তাদের পরিবারের। ধরা যাক, এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের পোশাক শিল্প। ফলে বিদেশ থেকে আসছে না কোনো রপ্তানি আয়। বিদেশে অবস্থানরত শ্রমিকরাও ফিরে আসছে দেশে। তাই বন্ধ হয়ে যাচ্ছে রেমিটেন্স আয়। দেশজুড়ে শুরু হয়েছে হাহাকার, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে অসহায় মানুষ। বেঁচে থাকার তাগিদে শুরু হয়ে গেছে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন হিমশিম খাচ্ছে। না, এমন যেন কখনো না হয়। দেশের নীতিনির্ধারকগণের কাছে আবেদন, আগে থেকেই অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।