আমার প্রিয় পোস্ট

আমার ফটোগ্রাফী শেখা -২

২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২১

শেয়ারঃ
0 0 0

পূর্ববর্তি পোস্ট:

আমার ফটোগ্রাফী শেখা -১

পড়াশোনার পাশাপাশি ফটগ্রাফি শেখার কাজটাও চলছে সমান তালে, তবে শেখার গতি বেশ ধীর। এ সপ্তাহে যা শিখলাম তা এখানে শেয়ার করছি।

রুল অফ থার্ড: একেবারেই বেসিক রুল পুরা পানির মত সহজ। প্রথমেই আপনার ছবির ফ্রেমকে সমান ৯ টি বর্গক্ষেত্র(বর্গক্ষেত্র বানান সম্ভব না হলে আয়তক্ষেত্র কল্পনা করুন) ভাগ করুন। ১ম, ২য় ও ৩য় প্রত্যেক সারিতেই ৩ টি করে বর্গক্ষেত্র। এবার ঠিক মাঝ খানের বর্গক্ষেত্রটি লক্ষ করুন। কেমেরা আনুভূমিক বা উলম্ব যে ভাবেই থাকুক না কেন মাঝ খানের বর্গক্ষেত্রটি কিন্তু একই :)। এবার পানির মত সহজ কাগটা হল "ছবির মূল লক্ষ বস্তু যেন কোন ভাবেই এই মাঝের বর্গক্ষেত্রে না পড়ে " তা নিশ্বচিত করা। কী এমদম সোজা না।

পাঠকরা নিশ্বচই এতক্ষনে আমকে পাগল ঠাওরেছেন। সারা জীবন চেষ্টা করলাম মূল বিষয় বস্তু যাতে ঠিক মাঝ খানে থাকে। আর এই রুল অফ থার্ড বলে কি না ঠিক তার উল্ট B:-/

তা এই রুল অব থার্ডের মোজেজা কি ? ছবি স্থির হলেও এর মাঝে চার পাশের গতি ময়তাকে ধারন করাই হল রুল অব থার্ডের লক্ষ। আর এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হল ছবি দেখার সময় মানুষ ঠিক মাঝ খানটা নয় বরং এর চার পাশটা বেশী খেয়াল করে আর সবচেয়ে শক্তিশালী বিন্দুগুল হল আমাদের সেই বিখ্যাত মধ্য খানের বর্গক্ষেত্রের চারটি কোন। সুতরাং চেষ্টা করুন মূল বিষয় বস্তুকে এই চারটি বিন্দুর কোন একটিতে ফেলতে আর সম্ভব না হলে বর্গক্ষেত্রের যে কোন একটি বাহুর সাথে মেলাতে।

এবার আমার মত নাদানের কথা না শুনে নিচের লিংকগুনতে ঢু মারুন, দেখুন জ্ঞানী জনে কি বলে আগে টেক্সট পড়ুন পরে ভিডিও

Click This Link









এটাকে আমি ঠিক রুল না বলে গাইড লাইন বলতে চাই। নিয়ম অলঙ্ঘনিয় কিন্তু নিয়ম মেনেত আর ছবি তোলা যায় না, যদি যেত তা হলে দুনিয়ার সব ছবিই এক্ই কোয়ালিটির হত। ভাল ফটগ্রাফারের গুনই হল কে কত এফিশিয়েন্ট ভাবে রুল ভাংতে পারে :)

সুতরাং আগে রুল শিখুন তার পর ওটা ভাংগুন কারন রুল জানা থাকলেই আপনি এফিশিয়েন্ট ভাবে রুলটা ভাংতে পারবেন।

আজ এখানেই শেষ আগামী সপ্তাহে নতুন কিছু নিয়ে হাজির হব।

 

প্রকাশ করা হয়েছে:   বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৩৮ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২১ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ।


আসলেই খুব সহজ সবাই পোস্ট পড়ে চলে যাচ্ছে কারো কোন প্রশ্ন নেই।
হয় আমি খুব বেশী ভাল ভাবে বুঝাতে পেরেছি অথবা কেউ কিছু বুঝতেই পারেন নি।

২. ২১ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:৪৯
আট আনা বলেছেন: পরথম পর্ব দিয়া শুরু করতেছি, ভাল লাগলে প্রিয়তে নিয়া নিমু। B-))
২১ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫৩

লেখক বলেছেন: আশা করি সাথে থাকবেন।

৩. ২১ শে জানুয়ারি, ২০১০ ভোর ৬:৫৫
আমিনুল ইসলাম বলেছেন: http://photographyofsajib.wordpress.com/2010

আমারো শখ আছে। আগ্রহও আছে। আপনার মতোই অবস্থা। কিন্তু ক্যামেরাই নাই। :( মোবাইল দিয়ে মেরে দিই। :(
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: মোবাইলে ২-৩ বছর কাজ করেছি, ছবি খারাপ হয় না..........চালিয়ে যান।

৪. ২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৮
অলস ছেলে বলেছেন: সুন্দর লিখেছেন। ক্যামেরা কিন্তে মঞ্চায়, কিন্তু মুবাইলই ভর্সা আপাতত :( অনেকের মতো আমারো :(
৫. ২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৯
নুভান বলেছেন: ভালা হৈছে। চালাই যান :D
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫৯
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: ফটোগ্রাফিতে দারুন শখ। ভালো ক্যামেরা নাই। টাকা জমাচ্ছি। দেরি হলেও মোটামুটি মানের ভালো ক্যামেরা কিনতে চাই।

প্রথম পর্ব থেকেই লক্ষ্য রাখছি। যথারীতি প্লাস।
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৫
শরীফ উদ্দীন বলেছেন: আমারতো ফটোগ্রামিতে দরুন শখ, ২০০৬ সাল থেকে লাইগা আছি। প্রথমে সার্টিফিকেট কোর্স এখন ১বছরের ডিপ্লোমাও করছি। কিন্তু মুশকিল হইল ভাল মানের ক্যামেরা নাই। কিআর করুম তাই বিভিন্ন জনের কাছ থিকা হাতে পায়ে ধইরা ক্যামেরা আইনা কাম চালাই। বাসা থিকা ট্যাকা নিছি শেয়ার বিজনেস কইরা ট্যাকা জমামু। দোয়া কইরেন সবাই ভালই লাভ হইতাছে।.... এমন চলতে থাকলে আগামি দুই মাসের মধ্যে আমার সপ্নের ক্যামেরা হইয়া যাইব.... আর যদি ধস নামে আমার তাইলে তো আমার ক্যামেরা কেনার সাধ.................. আর কইলাম না
২১ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০১

লেখক বলেছেন: শেয়ার..............আমারও আছে কিছু। দোয়া করি আপনার ইচ্ছা পূরন হোক।

২১ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৭

লেখক বলেছেন: সবাই মিলে ধাক্কা দিলে নিঃশ্চই চলবে........... হা...হা

 

মোট সময় লেগেছে ০.৯৬৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দেশে কম্পিউটার ইন্জিনিয়ারিং -এ স্নাতক ও বিলেতে স্নাতকোত্তর ডিগ্রীর পাঠ চুকিয়ে বর্তমানে একটি সনামধন্য মাল্টিনেশনাল আইটি ফার্মে কাজ করছি। পাশ্চাত্য...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ