রাজধানীর রাসেল স্কোয়ারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর (তিতুমির কলেজের) মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহী রাজিউন)
না জানি আবার এটা নিয়ে কালকে মহাখালী এলাকায় গাড়ি ভাংচুর হয় কিনা (সবাই সাবধান থাকবেন)
নিহত এইচ এম কামরুজ্জামান মিরাজ (২৫) ও লিপি আক্তার (২৪) তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী। অবশ্য প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছিল তারা স্বামী-স্ত্রী।
ধানমণ্ডি থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রাক একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মিরাজ ও লিপি ঘটনাস্থলেই মারা যান।
মিরাজের বন্ধু রাজু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে ধানমন্ডি-৮ এর একটি রেস্তোরাঁয় তাদের এক সহপাঠীর বোনের বিয়ে ছিল। সেই অনুষ্ঠান শেষে লিপিকে তার উত্তরার বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন মিরাজ। পথে রাসেল স্কোয়ারের কাছে দুর্ঘটনা ঘটে।
ওসি মো. মনিরুজ্জামান বলেন, "আমরা দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ধারণা করেছিলাম, তারা স্বামী-স্ত্রী। তবে পরে স্বজনদের কাছ থেকে জানতে পারি যে তারা সহপাঠী। দুজনেই তিতুমীর কলেজের শিক্ষার্থী।"
দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হগাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
লিংক
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১১ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



