আমার প্রিয় পোস্ট

জীবনের কষ্টগুলোকে জঘন্য ক্ষত মনে হয়

সুন্দরী বান্ধবী

১৯ শে জুন, ২০০৮ রাত ১১:০৭

শেয়ারঃ
0 0 0

খুবই আবেগপ্রবণ, সুন্দরী ও অমায়িক। নাচে-গানেও পারদর্শী। বললেই চুমু দেয়। তার খাওয়াও লাগে না। চলে ব্যাটারিতে। নিঃসঙ্গ পুরুষদের জন্য এমনই এক রোবট বান্ধবী বানিয়েছে জাপানের একটি প্রতিষ্ঠান। ৩৮ সেন্টিমিটার লম্বা সুন্দরী এই বান্ধবীর জন্য এককালীন খরচ প্রায় ১৭৫ মার্কিন ডলার। আগামী সেপ্টেম্বরে বাজারে ছাড়া হবে এই রোবট। নিজের ইনফ্রারেড সেন্সর ও ব্যাটারি শক্তি ব্যবহার করে ‘এমা’ নামের ছোট্ট আকারের এই রোবট তার কাছের মানুষকে চুমু দেওয়ার মতো অঙ্গভঙ্গি করতে পারবে। ‘এমা’র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘সেগা টয়স’র মুখপাত্র মিনাকো সাকানৌ বলেন, রোবটের ক্ষেত্রে শক্তিশালী, যুদ্ধে পারদর্শী ও কর্মক্ষম এ ধরনের কথাগুলোই শোনা যায়। কিন্তু আমরা এই ধারা ভাঙতে চেয়েছি। এটার্নাল মেইডেন অ্যাকচুয়ালাইজেশন থেকেই এমা নামকরণ করা হয়েছে এই রোবট বান্ধবীর। নাচ-গানে পারদর্শী এমা ব্যবসায়ীক কাজও করতে পারবে।
সুত্রঃIttefaq

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ০.৯৩৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবনের কষ্টগুলোকে জঘন্য ক্ষত মনে হয়;
... বিক্ষত আমার নিখুঁত অভিনয়।
সবার অলক্ষ্যে ভেতরে ঘটে যাচ্ছে অনিয়ন্ত্রিত ক্ষয়!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই