আমার প্রিয় পোস্ট
- কাক কাকের মাংস না খেলেও জার্নালিস্ট জার্নালিস্টের মাংস ঠিকই খায় - জাহিদুর রহমান মাসুদ
- শেখ সাহেবের গপ্পো - রাগিব
- মিছিলে কাছাকাছি থেকো - প্রণব আচার্য্য
- মুন্নি বদনাম হইসে। (রম্য) - জিকসেস
- দাগলাগা শিরোণাম - প্রণব আচার্য্য
- একজন বৃহন্নলার আত্মকথন - সীমান্ত আহমেদ
- শিরোনামের প্রয়োজন নেই, শুধু তুমি ঈশ্বরী - প্রণব আচার্য্য
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- কবিতার ভাষা। - ফরহাদ উিদ্দন স্বপন
- একদিন বুঝবে (উৎসর্গ মহাকবি মাইকেল মেহেদী) - হাসান বিপুল
- আমার মা, আমার ঈশ্বর। - ফরহাদ উিদ্দন স্বপন
- ১৯৭১ ট্রাজেডিঃ মুক্তিযুদ্ধে চা শ্রমিকদের ঐতিহাসিক দলিল.... - ভাস্কর চৌধুরী
এক অখ্যাত কবির পোস্টমর্টেম
২৩ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১:৩৬
উদ্বাস্তু কবি;
নোম্যানস ল্যান্ডের কাটা তারের বেড়ার মাঝে তার বসবাস।
তবে তা নিতান্তই ঝামেলা বিহীন নয়,
মাঝে মাঝেই সীমান্তরক্ষীরা কবিতা শুনতে আসেন
আর দক্ষিণা হিসেবে পিঠে এক দেন ভালবাসার চিহ্ন।
ধর্মচু্ত্য কবি;
মহামান্য মোল্লা তার গৃহে মিলাদ পড়তে যান না।
তবে কাফফারার দাবী নিয়ে মাঝে মাঝে
সমাজপতিদের সাথে করে কবির দরোজা পর্যন্ত আসেন তিনি,
অতঃপর নিশ্চিত পরিণতি হিসেবেই নিরাশ হয়ে
সমবেতদের মাঝে মুরতাদ বলে ঘোষিত হন কবি।
সমাজচুত্য কবি;
সামাজিক দেনা-পাওনার রীতি-নীতিতে অনভ্যস্ত তার গৃহে
প্রবেশের প্রয়োজন কারো নেই।
মুক্তবাজার অর্থনীতির সজ্ঞায় অযোগ্য হয়ে
তিনি পড়ে থাকেন অব্যবহৃত কাঁচামালের মতোই।
মৃতু্বিহীন কবি;
বীমাসভ্যতার এই যুগে বীমাবিহীন কবির মৃতদেহটি
একাকী পরে থাকে নির্জন ঘরের কোণে-
কারণ, বীমাবিহীন মানুষের ডেথ সার্টিফিকেটের আর
মৃত ঘোষিত হওয়াটা প্রয়োজনীয় কিছু নয়।
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
উদাসী স্বপ্ন বলেছেন:
ধর্মচু্ত্য,সমাজচুত্য বানান ভুল!ঈদ মরাবক! আরে এই খানেও বানান ভুল করলাম! আমার তো বোলগানই উচিত না। ধুরু কি লিখলাম ছাইপাশ!
লেখক বলেছেন: ভুলটা ইচ্ছকৃত নয়, আমি ইচ্ছা করেও য-ফলাটাকে সামনে আনতে পারিনি, এটা র হয়ে যায়, তাই পরে দিয়েছি। আপনি চেষ্টা করে দেখতে পারেন। এবং কোনো পদ্ধতি থাকলে আমাকে বলবেন
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
এডিট করার সময় আরো যোগ করার আসা করি, ধন্যবাদের সহিত @ সামী
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
ভুলটা ইচ্ছকৃত নয়, আমি ইচ্ছা করেও য-ফলাটাকে সামনে আনতে পারিনি, এটা র হয়ে যায়, তাই পরে দিয়েছি। আপনি চেষ্টা করে দেখতে পারেন। এবং কোনো পদ্ধতি থাকলে আমাকে বলবেন @ উদাসী
উদাসী স্বপ্ন বলেছেন:
ধর্মচ্যুত, সমাজচ্যুত!
উদাসী স্বপ্ন বলেছেন:
মৃত্যুবিহীন!
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
sorry, I can't write Bangla now. May be my computer or me has some problems. I often face those kinda problems. But you dint tell me how I can overcome this or How can I write this @ Udashi
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
you, Please go to new write panel and say wheather you face any difficulty while writting those words @ Udashi
খোলাচিঠি বলেছেন:
উদ্বাস্তু কবি কে বেশি ভাল লাগলো সবচেয়ে।
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
Thanks @ kholachiti. As I can't write Bangla please forgive me if there are spelling mistakes.
মামুন খান বলেছেন:
আপনি অভ্র ব্যবহার করতে পারেন।
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
Thanks @ Mamun for your advice and also @ Mukol for evaluation.
রাগ ইমন বলেছেন:
প্রিয়তে
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
thanks @ shamim
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
very speacial thanks to @ rag Imon. I was always been a great admierer of your writtings. But I never had the chance to get comment from you. First time when you responded that was beyond my expectation.
আশরাফ মাহমুদ বলেছেন:
দারুণ। প্রিয়তে। ৫।
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
Thanks @Ashraf
মৃন্ময় আহমেদ বলেছেন:
ভালো লাগলো।।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আবু সালেহ বলেছেন:
দারুন লিখেছেন তো!!!
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














