ব্লগে আমি এখনও নবীন তবে তখন আরো নবীন ছিলাম। সদ্যব্লগার বলাটাই যুক্তিযুক্ত হবে। প্রথম পৃষ্ঠায় আমার লেখা তখনও আসেনি। ঠিক সে সময়ে একটা পোস্টের বিষয়ে কমেন্ট করতে যেয়ে একজন সিনিয়র ও জনপ্রিয় ব্লগারের দ্বারা মোটামুটি যে অপদস্থ হয়েছিলাম তা ভুলবার নয় (নৈতিকতার স্বার্থে আমি তার নাম বলতে চাই না)। তিনি আমাকে বলেছিলেন আমি ব্লগের কনসেপ্ট বুঝিনা এবং আমার ব্লগ ত্যাগ করাটাই শ্রেয়। বলাবাহুল্য তার নিজস্ব কমেন্ট এর চেয়েও মারাত্বক ছিলো যার কারণে আমি ভদ্র ভাষায় এর তরজমা করলাম । একজন সদ্যব্লগার হিসেবে আমি ভেবেছিলাম ব্লগের নিয়মটাই বোধ হয় এমন। কিন্তু, অল্প কিছুদিনেই আমি বুঝলাম আমার ধারণা ভুল, এখানে অনেক সহানুভুতিশীল ব্লগার আছেন।
সেই একই ( সিনিয়র ও জনপ্রিয় ব্লগার) আজকেও আব্দুন নুর তুষার নামে একজন নতুন ব্লগারকে যেভাবে অপদস্ত করলেন তাতে আমার মনে হয় তিনি দ্বিতীয়বার এখানে কিছু একটা লেখার সময় স্বাচ্ছন্দ্য পাবেন না। তবে আমার বিশ্বাস এখানে অনেকেই আছেন যারা তুষার সাহেবের প্রতি সহানুভুতি ও একাত্বতা দেখাবেন (যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল) যাতে তিনি পুনরায় মন খুলে লিখতে পারেন।
পরিশেষে, সেই সিনিয়র ব্লগারের প্রতি নিবেদন,নবীনদের প্রতি সহানুভুতিশীল হওয়াটাই ব্লগের আসল কনসেপ্ট হওয়া উচিত। এতে আপনার দৈহিক সাইজ (উনি আবার সাইজে খুব ছোট) না বাড়লেও মনের সাইজটা বাড়বে।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


