somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনৈক নিঃসঙ্গের সাথে বচসা।

০৭ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাকীত্বের মানে কী? পৃথিবী কর্তৃক পরিতক্ত হওয়া? নাকি নিজেই এক ভূবন সৃষ্টি করে সেখানে আবদ্ধ হওয়া? এ বিষয়ে মনোবিজ্ঞানের তত্ত্ব বা সংজ্ঞা কী তা আপনি জানেননা। তবে একাকীত্ব বিষয়টা যে সম্পূর্ণই মনস্তাত্ত্বিক তা উপলদ্ধি করেন। আপনি জনারণ্যে থেকেও একা। কারণ অরণ্যের অন্য বৃক্ষসমূহের একজন হিসেবে নিজেকে কখনও অধিষ্ঠিত করতে পারেননি। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি হয়তো বলতে পারেন বা ভাবতে পারেন বাকিরা আপনার সঙ্গে বন্দুত্বসুলভ নয় বিধায় আপনাকে এই একাকীত্ব বহন করতে হচ্ছে। কিন্তু নিজের ত্রুটি কী সবসময়ই আপনার চোখ এড়িয়ে যাবে? আপনার কী ভাবা উচিত নয় যে, মিশবার মতো যথেষ্ট যোগ্যতা বা ইচ্ছাশক্তি অথবা প্রচেষ্টা আপনার মাঝে কোন কালেই ছিলোনা?

আপনি হয়তো বরাবরের মতোই খুব জোর গলায় বলবেন এই একাকীত্বের জন্য আপনার পারিপার্শ্বিকতাই দায়ী। হয়তো আরো বলবেন দুঃসময়ে সমাজ, আত্বীয়, বন্ধু-বান্ধব কিংবা যাকে ভালবাসতেন তাদের কাছ থেকে যে আচরণ পাওয়া উচিত ছিলো তা আপনি পাননি। প্রয়োজনীয় মুহুর্তে আপনি বঞ্চিত হয়েছেন তাদের যাচিত আচরণ হতে। হ্যাঁ, আমি জানি এসব কথা বলবেনই। কারণ অন্যের উপর দোষ চাপাতে আপনি বরাবরই সিদ্ধহস্ত। কিন্তু আপনি কখনই ভাবেননা এই ব্যস্ত পৃথিবীতে আপনার এই পরিচিত মানুষগুলো নিজেরাও কতো অসহায়। আপনার মতো তাদেরও সমস্যা আছে, আশা আছে, ব্যর্থতা আছে। না, আপনি এসব কখনই ভাবেননা। আপনি সবসময়ই ভাবেন কে আপনাকে কতটুকু বঞ্চিত করেছে, কে আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শুনে রাখুন, আপনি যথার্থই স্বার্থপর। আপনার মতো মানুষ একা থাকাই সমাজের জন্য হিতকর।

সম্ভবতো একাকীত্বকে এড়ানোর একটা পন্থা হিসেবে আপনি এই ব্লগে পদার্পন করেছিলেন। অজস্র সুযোগও আপনি পেয়েছিলেন। কিন্তু আপনি এখানেও ব্যর্থ। এখানকার ভালো পোস্ট কিংবা ভালো লেখাগুলোকে আপনি কখনই পড়েননি। ভালো মানুষগুলোকে কখনই চেনার চেষ্টা করেননি। আপনি শুধু উত্তেজনা ছড়ায় এই পোস্টগুলোই পড়েছেন এবং নিজেও এ জাতীয় পোস্ট প্রসব করেছেন।

সর্বোপরি লজ্জাজনক হলেও সত্য যে, এখানকার ভাল মানুষগুলোর সব মহতী উদ্যোগগুলোকে আপনি সবসময়ই স্বভাবসুলভ বাকা চোখে দেখেছেন। অনেকেই এসব উদ্যেগে আপনাকে শামিল হওয়ার জন্য আহবান জানালেও আপনি নিরাপদ দুরত্ব বজায় রেখে চলেছেন। দূর থেকে বিজ্ঞের মতো আদেশ, উপদেশ অথবা লেকচার দিয়েছেন। আপনি আসলেই মহাবিরক্তিকর। বিষয়টা হয়তো আপনি নিজেও জানেন এবং সম্ভবতো মানেনও। তবুও পুনরায় মনে করিয়ে দিলাম।

না, আপনাকে আর শোধরানো যাবেনা। আপনার সাথে তর্ক করেও লাভ নেই। আপনি সবসময়ই বাকা। আপনার সাথে বেশি কথা বললে আপনার এই ভৌতিক স্বভাবগুলো হয়তো আমাকেও অচিরে ভর করবে। অতএব, বিদায়।

সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:০৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×