কাজ শেষে খদ্দেরের বাড়িয়ে দেয়া টাকাটা
হাতে নিতে গিয়ে কি তুমি কাঁদ?
লজ্জায় কি মুখ ঢাক?
নাকি অসুস্থ সন্তানের আজকের খাবারটা জোগার হয়েছে-
এই ভেবে আনন্দের আতিশায্যে আপ্লুত হও?
কাজ শেষে খদ্দেরের বাড়িয়ে দেয়া টাকাটা
যখন তুমি মুখ লুকিয়ে হাতে নেও
ঈশ্বর কি তখন কাঁদেন?
লজ্জায় কি তিনি মুখ ঢাকেন?
নাকি তখনও তিনি ব্যস্ত থাকেন,
বুশ, ওসামা, আদভানী আর মোশাররফের
পরবর্তী বৈঠকের ফলাফল নিয়ে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

