তোমাকে নিয়ে আমার ভাবনাগুলো
সবসময় আত্মিক থাকেনা,
অগোচরে জৈবিক তাড়নায় ও তাড়িত হয়।
অথচ কোন সময়ই তুমি তা বুঝনা
অথবা বুঝতে চাওনা
সবসময়ই আদর্শ মানুষ ভেবে
আমাকে নিয়ে গর্ব কর, উপাস্য ভাব।
মেয়ে, পা ফেলবার আগে একটু ভাব-
প্রতিটি পুরুষই আদিম লালসার ভাবনায় জর্জরিত,
আমিও তার ব্যতিক্রম নই।
মেয়ে পা ফেলবার আগে একটু ভাব-
প্রতিটি নারীই রাহেলা, সীমা, ইয়াসমীন হতে পারে
তুমিও তার ব্যতিক্রম নও।
মেয়ে পা ফেলবার আগে একটু ভাব-
দয়া করে একটু ভাব।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



