আমার প্রিয় পোস্ট
- কাক কাকের মাংস না খেলেও জার্নালিস্ট জার্নালিস্টের মাংস ঠিকই খায় - জাহিদুর রহমান মাসুদ
- শেখ সাহেবের গপ্পো - রাগিব
- মিছিলে কাছাকাছি থেকো - প্রণব আচার্য্য
- মুন্নি বদনাম হইসে। (রম্য) - জিকসেস
- দাগলাগা শিরোণাম - প্রণব আচার্য্য
- একজন বৃহন্নলার আত্মকথন - সীমান্ত আহমেদ
- শিরোনামের প্রয়োজন নেই, শুধু তুমি ঈশ্বরী - প্রণব আচার্য্য
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- কবিতার ভাষা। - ফরহাদ উিদ্দন স্বপন
- একদিন বুঝবে (উৎসর্গ মহাকবি মাইকেল মেহেদী) - হাসান বিপুল
- আমার মা, আমার ঈশ্বর। - ফরহাদ উিদ্দন স্বপন
- ১৯৭১ ট্রাজেডিঃ মুক্তিযুদ্ধে চা শ্রমিকদের ঐতিহাসিক দলিল.... - ভাস্কর চৌধুরী
যা বলা উচিত ছিল, যা বলিনি, যা কখনও বলব না
০২ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৯
আজ আমার জন্মদিন। জন্মেছিলাম নিম্ন-মধ্যবিত্ত পরিবারে, একই অবস্থার মাঝে বড় হইছি। এখনও নিম্ন-মধ্যবিত্তই আছি। এদেশের বেশিরভাগ নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মতো আমার ফ্যামিলিতেও জন্মদিনের রেওয়াজটা এখনও তেমনভাবে চালু হয়নি। তবে নভেম্বর মাস এলে পরিকল্পনা করি, এবারের জন্মদিনটা নিজে নিজে খুব উপভোগ করব। এই পরিকল্পনার ফাকেই দেখা যায় দুই তারিখ পার হয়ে তিন তারিখ এসে গেছে। হতাশ হয়ে তখন নিজেকে বলি, 'আরে গতকালনা আমার জন্মদিন ছিল'।
আট-দশ বছর আগে কেউ একজন মনে করিয়ে দিত। মনে করিয়ে দিবে, বা শুভেচ্ছা জানাবে, এমন কেউ নেই এখন। আজকে 'টিপু' যখন আমাকে জন্মদিনের কথা মনে করিয়ে দিলেন তখন পুরনো 'তার' কথা খুব মনে পড়ল। মানুষ হিসেবে আমি কঠিন ও রুক্ষ এবং মোটেও স্মৃতিকাতর নই। কিন্তু 'টিপু', আপনি আমাকে স্মৃতিকাতর করলেন।
ব্লগ ছেড়েছি বিশেষ একটা ব্যক্তিগত কারণে। এটা নিয়ে বলার অনেক কিছু ছিল। তখনও বলিনি, কোনদিন বলবও না। কারণ নৈতিক শিক্ষা বা মানবতাবোধ কিছুটা হলেও আমার মাঝে অবশিষ্ট আছে।
তবে ব্যক্তিগত কারণের বাইরেও অন্য যে কারণে ব্লগ ছেড়েছি তা হলো দেশের সাধারন মানুষের মঙ্গলের কথা চিন্তা করে। দেশের মানুষের মঙ্গল করার সামর্থ্য আমার নেই। কোনদিন হবেও না। কিন্তু অনেকেই দেশের মানুষের জন্য কাজ করেন, এতিমদের সেবা করেন, দেশকে সবচেয়ে বেশি ট্যাক্স প্রদান করেন, সিআইপি নির্বাচিত হন। সে সমস্ত মহান মানুষদের পথকে নির্বিঘ্ন করতেই চলে গেছি। আমি চেয়েছি আমার কারণে এ সমস্ত মহান মানুষরা ব্লগ ছেড়ে চলে না যান। কারণ আমার চাইতে ব্লগে তাদের বেশি প্রয়োজন। নিজে দেশের সেবা না করলেও দেশসেবার অন্তরায় হতে চাইনি। তাই প্রচলিত 'বিদায়ী পোস্ট' না দিয়ে নীরবে চলে গেছি। বলাবাহুল্য, আমার এই প্রস্থান বিফল হয়নি।
ভার্চুয়াল জগতে ব্যক্তির ন্যায়-অন্যায়, ভাল-মন্দ বিচারের কোন সুযোগ নেই, প্রয়োজনও নেই। এখানে আসতাম লেখার জন্য, পড়ার জন্য। তর্ক করতে পছন্দ করতাম এবং সেটা অবশ্যই শালীনতার ভেতর থেকে। অনেকের সাথেই তর্ক হয়েছে। কখনই ব্যক্তিগতভাবে নেইনি। তবে একটা সময় মনে হলো ব্যাপারটা আর ভার্চুয়ালী সীমাবদ্ধ থাকছেনা। আমি সাধারন মানুষ। আমি নিজের জন্যই বাঁচি। নিজের পরিবারের জন্য বাঁচি। কাজেই মনে হইছে নিজের ও পরিবারের নিরাপত্তার খাতিরে আমার এই স্থান ত্যাগ করাই উচিত।
আপনাদের ভালোবাসতাম। এখনও বাসি। সামহোয়ারকে ভালোবাসতাম। এখনও বাসি। সে কারণে চেষ্টা করেও সামহোয়ার থেকে নিজেকে পুরোপুরি সরাতে পারিনি। এখনও অফলাইনে আপনাদের লেখাগুলো পড়ি। নিজেকে আপনাদের একজন মনে করি।
ব্যক্তি আমি নই, যদি আমার লেখাগুলো আপনাদের ভাল লেগে থাকে তবেই আমার এই দীর্ঘ এক বৎসরের ব্লগজীবন স্বার্থক হবে। মানুষ হিসেবে নয়, একজন সাধারন লেখক হিসেবে মনে রাখলেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।
আবার হয়তো কোথাও না কোথাও আমাদের দেখা হবে।
সবার জন্য অফুরন্ত ভালোবাসা। ভাল থাকুন।
প্রকাশ করা হয়েছে: ব্লগর ব্লগর বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মোহাম্মদ আরজু বলেছেন:
'' মানুষ হিসেবে নয়, একজন সাধারন লেখক হিসেবে মনে রাখলেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। ''আর সেই লেখকের আড়ালে যে মানুষ থাকে তার কাছে কৃতজ্ঞ থাকবো আমরা।
শুভ জন্মদিন।
আইরিন সুলতানা বলেছেন:
হুমম । বেশী চিন্তা করতে গেলে ব্যাপারগুলো ঘোলাটে হয়; তাই ব্লগে এই ব্যাপারগুলো খেয়াল করলেও তেমন কিছু বলা হয়নি ইচ্ছে করেই । যাই হোক , শুভ জন্মদিন ।
ইউনুস খান বলেছেন:
ভালো থাকুন। সবসময় সেই শুভকামনায় করি। সমস্ত দুঃখ-কষ্ট, মান-অভিমান ভুলে আবার ফিরে আসুন আমাদের মাঝে সেই প্রত্যাশাও করি।
চানাচুর বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা...
নকীবুল বারী বলেছেন:
শুভ জন্মদিন.........
রাহুল বলেছেন:
শুভ জন্মদিন।ভালো কাটুক আগামী দিন গুলা।
হেমায়েতপুরী বলেছেন:
শুভ জন্মদিন।
ওসমানজি২ বলেছেন:
শুভ জন্মদিন স্বপন ভাই। যেখানেই থাকুন ভাল থাকুন। জানবেন আমরা সব সময় আপনার সাথে আছি। ধন্যবাদ।
নির্বাসন বলেছেন:
জন্মদিনে শুভেচ্ছা।
নীল ধ্রুবতারা বলেছেন:
শুভ জন্মদিন।
বাবুয়া বলেছেন:
প্রিয় স্বপন ভাই, জন্ম দিনের শুভেচ্ছা।
আপনাকে ব্লগে নিয়মিত লেখার জন্য, ফিরে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আপনাকে আমি খুব মিস করছি।
আকাশ প্রদীপ বলেছেন:
আপ্নেতে জনমদিনের শুছেচছা। ব্লগে থাকি কিন্তু কিছু লেখা হয়না। স্বপন ভাই আপ্নের লেখাগোলা ভালই লাগতো।আর না, যথেষ্ট হইছে। ভণ্ডদের জয় হোক।---- এইখানে ভন্ড করা, বুজলাম না। আপ্নার এই পোষ্ট কি আবার মুইছা দিবেন। আবার ফিইরা আসেন
ব্লগার হিসেবে আপনি স্হায়ী আসন পেয়েছেন আমাদের মনে নিশ্চিত ভাবে বলতে পারি।
শুভ জন্মদিন ফরহাদ ভাই।ভাল থাকুন,সুস্হ থাকুন।
তারিন১৯৭৫ বলেছেন:
শুভ জন্মদিন
অরুণোদয় বলেছেন:
শুভ জন্মদিন। প্রার্থনা করি আপনার মনের সব কষ্ট সরে যাক আর অনেক অনেক হাসি খুশিতে পূর্ন হোক আপনার জীবন।
সবাক বলেছেন:
ফরহাদ ভাই, আপনার চলে যাওয়াকে আমি কোনভাবেই সমর্থন করি না। আমি মনে করি অনেকের চাইতে আপনার ব্লগে থাকাটা গুরুত্বপূর্ণ। যেকারণে আপনি ব্লগ ছেড়েছেন, তা আমার কাছে ভালো লাগেনি। কারণ এধরনের বিষয়কে প্রশ্রয় দিয়ে ব্লগ ছাড়াটা আপনাকে মানায় না।
আমি মনে করি সবার কাছে জনপ্রিয় থাকাটা আপনার ভিউ হতে পারে না।
আকাশ প্রদীপ বলেছেন:
আচছা স্বপন ভাই কেন হঠাৎ করে চলে গেলেন? কেউ কি জানেন
রাঙা মীয়া বলেছেন:
স্বপন ভাই, শুভ জন্মদিন। ব্লগে অনিয়মিত হওয়ার কারনটা ভালো লাগলো না। আপনার সাথে খিটিমিটি মিস করি..........জলদি ফিরে আসুন। সবাক সহমত।
আশা করি আবার আমাদের মাঝে আপনাকে পাবো।
আজনবী বলেছেন:
জন্মদিনে শুভেচ্ছা।আপনি যে অফলাইনে লেখা পড়েন, তা ভালোভাবেই জানি।
আপনার ব্লগ থেকে সরে থাকার বিষয় নিয়ে যা ইঙ্গিত করছেন, তা পরিস্কার ভাবে বলা উচিৎ ছিলো। এই পোষ্টে যা লিখলেন এবং প্রোফাইলে বলছেন - "আর না, যথেষ্ট হইছে। ভণ্ডদের জয় হোক।" এই ভন্ড শব্দটা চাপিয়ে দিলেন শুধুমাত্র আপনার নিজস্ব উপলব্ধি থেকে, অর্থাৎ আপনি একাই এখানে নির্ধারক। আর কাউকে জানতে দিচ্ছেন না ভন্ড বলার কারন। এটাকি ছেলেমানুষী হয়ে গেল না? তাই স্বাভাবিক ভাবেই প্রথমে প্রশ্ন আসে আপনার যুক্তি সবার কাছে কতটুকু গ্রহনযোগ্য?
আপনি কিছুই পরিস্কার করলেন না, অথচ ভন্ড শব্দটা নির্দিধায় সবার সামনে উপস্থাপন করলেন, অর্থাৎ বাকিও রাখলেন না। বিষয়টা কি বুমেরাং হয়ে আপনার দিকেই যাচ্ছে না?
আপনার কাছে যদি গ্রহনযোগ্য যুক্তি থাকে তবে তা প্রকাশ করুন, অন্যথায় এই ধোঁয়াটে বিষয়টা সাধারন ব্লগারদের কাছে অত্যন্ত অস্বস্তিকর এবং বিরক্তিকর বলেই আমার মনে হয়।
লেখক বলেছেন:
"আপনি যে অফলাইনে লেখা পড়েন, তা ভালোভাবেই জানি"।
তাহলেওতো আপনার সবই জানার কথা।
তবে আপনাকে আমি চিনি না। আপনার কোন লেখাও আমি পড়িনি।
নিজ নিকে আসেন তারপরে কথা হবে।
আজনবী বলেছেন:
এটা ছাড়া আমার যে আর কোন নিক নেই ভাই।কিছু কিছু জানি, সব কিছু আমি জানি না। বিশেষ করে আপনার অভিমান করে ব্লগের সব পোস্ট ড্রাফট করা এবং ব্লগ থেকে দুরে থাকার মূল কারন যা আপনি প্রকাশ করলেন না।
লেখক বলেছেন: আপনার ২৫ নম্বর কমেন্টটা আপনি নিজে পড়েন।
"আপনি যে অফলাইনে লেখা পড়েন, তা ভালোভাবেই জানি"।
এটা কিভাবে জানলেন? কোন মানুষ গায়েব জানে এটা আমি বিশ্বাস করিনা।
অনেকেই আমার লেখাটা পড়ছে। কেউ বিষয়টা নিয়ে আপনার মতো এতো রিসার্চ করেনি। আপনার অতিরিক্ত কৌতুহল একটু ভাবিত করে।
অবশ্য আপনার সাইজ দেইখা আমি বুঝতে পারছি আপনি কে? বাস্তবে নাহোক, অন্তত ডিসপ্লেতো সাইজটা একটু বড় করতে পারতেন।
নুশেরা বলেছেন:
স্বপনভাই, শুভ জন্মদিন। পোস্টগুলো ফিরিয়ে এনে আপনাকে আবার ব্লগিঙ শুরু করার অনুরোধ জানাই।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
আবার লিখা শুরু করেন... পেছন ফিরে দেখার কিছু নাই... সামনে তাকান.. নিজের মত করে এগিয়ে যান... শুভ জন্মদিন
ক্যামন আছেন?
আজনবী বলেছেন:
আপনার অফলাইনে পড়ার বিষয়টা গায়েবী জানা নয়, আমার অনুমানের সুষ্পষ্ট লজিক আছে আমার কাছে। আপনি বলছেন - অনেকেই আমার লেখাটা পড়ছে। কেউ বিষয়টা নিয়ে আপনার মতো এতো রিসার্চ করেনি। আপনার অতিরিক্ত কৌতুহল একটু ভাবিত করে।
এটা নিয়ে রিসার্চ করার কোন প্রয়োজন বা সময় আমার নেই, এমনিতেই অনেক কিছুই বোঝা যায়, তাই ভাবিত হয়ে কোন ফলাফল পাবেন না। আপনি আরো বলছেন -
অবশ্য আপনার সাইজ দেইখা আমি বুঝতে পারছি আপনি কে? বাস্তবে নাহোক, অন্তত ডিসপ্লেতো সাইজটা একটু বড় করতে পারতেন।
আপনাকে চেনার বা জানার মত অনেক ক্লু আমার কাছে আছে, আপনার পোষ্ট এবং অন্যের পোষ্টে আপনার মন্তব্য থেকে। কিন্তু আমি খুব ভালো ভাবে জানি আমাকে জানার মত কোন ক্লু এই মুহুর্ত পর্যন্ত আপনার কাছে নেই, এবং এও জানি আপনি এখন কিছুটা হলেও আমার সম্পর্কে জানার চেষ্টা করবেন। জানলে দেখবেন সত্যি সত্যি আমি আপনার পূর্ব পরিচিত কেউ নই।
আমার অনুমান বলছে, আপনি আমার উপর খুব মনক্ষুন্ন হয়েছেন। আমরা মনে হয় মূল বিষয় থেকে দুরে চলে যাচ্ছি।
আমার অনুমান আরো বলছে, আপনি কোনদিনই ভন্ড শব্দটা ব্যবহারের কারন সবার সামনে তুলে ধরতে পারবেন না, আর যদি পারেনও তবে তা কারো কাছে গ্রহনযোগ্য হবে না
লেখক বলেছেন: তর্কটা আসলে পোষকের সাথে করা যায়, পোষ্যের সাথে নয়।
আপনি পোষ্য কিনা আমি জানিনা, তবে পোষক যে নন তা নিশ্চিত।
অতোটা প্রয়োজন বোধ করলে পোষককে পাঠান। তার সাথে কথা হবে।
আপনার বিষয়ে আমার কোন আগ্রহ নেই। আর আপনি আগেই সিদ্ধান্ত নিছেন আমার কথাগুলো সবার কাছে গ্রহণযোগ্য হবে না। কাজেই আপনার কাছে নিজেকে নতুন করে গ্রহণযোগ্য করার কোন দায়বধ্যতা নেই।
এরপরেও যদি আপনার আরো কিছু বলার থাকে তবে আমার লেখার ৫ নম্বর প্যারাটা পড়েন। ওটাতে উত্তর হয়তো পেতে পারেন।
ভণ্ড কোন নির্দিষ্ট ব্যক্তিকে মিন করেছি এটাই বা আপনি ধরে নিচ্ছেন কেন? এটা নিয়ে আপনার এতো মর্মজ্বালা কেন? আর সমাজেতো ভণ্ডদেরই জয় হচ্ছে। ভণ্ড রাজাকার বা মৌলবাদীরা কি সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত হচ্ছে না?
বিষয়টাকে এভাবে দেখেন, দেখবেন বুকে কোন জ্বালা অনুভব করছেননা। আর মা'র চেয়ে মাসীর দরদটা কিন্তু সব সময়ই অস্বাভাবিক।
কিছু সংখ্যক লোক আছে যারা দু'পক্ষকে মারামারি লাগিয়ে দূর থেকে তামাশা দেখে। আমি অবশ্য আপনাকে সেই সম্প্রদায়ের এখনও মনে করিনা।
সুরভিছায়া বলেছেন:
শুভ জন্মদিন । আগে জানলে আমরাও মনে করিয়ে দিতাম । আপনার লেখা মিস করছি । ছোট্ট এ জীবনে বড় করে কিছু না দেখাই ভাল । বুক ভরে শ্বাস নিন , তারপর আপনার আমার আমাদের সবার ভাল না লাগা বিষয় সমুদ্রের স্রোতে ভাসিয়ে দিন । ভাল থাকুন ।
আজনবী বলেছেন:
আপনি যেভাবে ব্লগ থেকে বিদায় নিয়েছিলেন, সেটা আমার কাছে ভালো লাগেনি, বিরক্তিকর লেগেছে। আপনার প্রস্থানের কারন জানতে পারলে হয়তো লাগতো না। আপনি সবাইকে ধোঁয়ার কুন্ডলীর মধ্যে রেখে চলে গেছেন। আপনি পোষক বলতে কি বুঝিয়েছেন? এরকম কারো সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই এবং কোন যোগাযোগ নেই। আর আপনার এই পোষ্ট নিয়ে আমি কারো সাথে কোন কথা বলার প্রয়োজন মনে করি না। শুধু মাত্র আপনার চলে যাওয়ার স্টাইলটা আমার ভালো লাগেনি, তাই যা বলার এখানেই বলছি শুধু আপনাকে।মারামারি যদি হয়ে থাকে তা কিন্তু আপনারা করেছেন, আমি বাধাইনি এবং তামাশা দেখার কোন আগ্রহ নেই।
আমিতো জানিই না আপনার বক্তব্য। তাই বলতে পারছি না আমার একার কাছে গ্রহনযোগ্য হবে কিনা?, কিন্তু অন্যদের কাছে কতটুকু গ্রহনযোগ্য হবে সেটাই আমার প্রশ্ন।
আমার এখনো পরিপূর্ণ বিশ্বাস, আপনি অনেক কিছুই বলবেন এখন এবং ভবিষ্যতে। এই লেখাটায় যেমন ক্ষোভের প্রকাশ পেয়েছে, এরকম আরো পাবে কিন্তু ক্ষোভের আসল কারনটা আপনি কখনই প্রকাশ করবেন না, কারন আপনি তা করতে পারবেন না।
লেখক বলেছেন: "আমার এখনো পরিপূর্ণ বিশ্বাস, আপনি অনেক কিছুই বলবেন এখন এবং ভবিষ্যতে। এই লেখাটায় যেমন ক্ষোভের প্রকাশ পেয়েছে, এরকম আরো পাবে কিন্তু ক্ষোভের আসল কারনটা আপনি কখনই প্রকাশ করবেন না, কারন আপনি তা করতে পারবেন না।"
আসলেই ভাই আপনি মহাজ্ঞানী।
আপনারে কিছু বলিনি। কাজেই ধান ভানতে শিবের গীত গাওনের দরকার নাই। যদি কাউকে নিয়ে লেখেও থাকি, ক্ষোভ থেকেও থাকে সে বুঝেছে। আপনার বুঝার দরকার নাই। তার যদি কোন বক্তব্য থাকে সেই দিবে। আমি উত্তরও দিব।
আপনি নন।
আজনবী বলেছেন:
ব্লগটা একটা পাবলিক মিডিয়া, আপনি যদি কোন ভাবে কষ্ট পেয়ে থাকেন তা এখানে বলতে চাইলে সম্পূর্ণ রূপে পরিস্কার ভাবে বলা উচিৎ, নচেৎ নয়। ব্যক্তিগত ক্ষোভ বিদ্বেষ ব্লগে প্রকাশ করে ব্লগারদের বিব্রত না করাই কাম্য। সমস্যাটকে ব্লগের বাইরেই রাখাই শ্রেয়, আশা করি এ বিষয়ে আন্তরিক হবেন।
লেখক বলেছেন: আমারতো মনে হচ্ছে বিব্রত আপনিই আমাকে করছেন। সঙ্গে সঙ্গে এর সাথে সংশ্লিষ্ট আপনার প্রিয় মানুষটিকেও বিব্রত করছেন। কোন একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই আপনি এটা করছেন। আপনার বিশেষ প্রিয় মানুষটি যতো তাড়াতাড়ি এটা বুঝবেন ততোই তার জন্য মঙ্গল হবে।
এখানে মোট ৩৩টা কমেন্ট আছে। এর মধ্যে চারটা কি পাচটা আপনের। সবগুলো কমেন্ট আবার পড়েন। একটা কমেন্ট দেখান যে বলছে আমি বিব্রত হইছি বা কষ্ট পাইছি। আপনে ছাড়া আর কি কেউ কইছে যে সে কষ্ট পাইছে? ব্রিবত হইছে? আপনের মতো প্রতিদিন আইয়া প্যানপ্যানাইছে?
আপনি ছাড়া আর কেউ কষ্ট পাইছে বইলাতো মনে হয়না। বিব্রত হইছে বইলাও মনে হয়না। এইটা নিয়া মাথা খাটাইছে বইলাও মনে হয়না। সবাইতো আপনের মতো পোষ্য না।
যা আপনার বুঝা উচিত এ বিষয়ে আপনার সাথে কোন প্রকার আলোচনায় আমি উৎসাহিত নই। তবে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যেকোন প্রকার আলোচনায় রাজি আছি, তর্কেও রাজি আসি। ওনি আসলেই ভাল হয়।
তবে সবচেয়ে ভাল হয় পুরনো বিষয়গুলো ভুলে গেলে। আমার মনে হয় আমি কিংবা সে দু'জনেই এটা করলে লাভবান হব। আমাদের এ মানসিকতা বোধ হয় অলরেডি গ্রো করছে। আপনাদের মতো দু' একজন পোষ্যের হয়তো এতে ক্ষতির সম্ভাবনা আছে। তাই প্রতিদিন আইসা নতুন ইস্যু বের করে তেনা প্যাচান।
অতএব এ বিষয়ে আপনি কোন নতুন বক্তব্য না দিলেই খুশি হব।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
আপনাকে অনেক দিন পরে দেখে ভালো লাগছে ...
মেসবাহ য়াযাদ বলেছেন:
দেরিতে হলেও জন্মদিনের শুভ কামনা। আপনার সাথে আমার কয়েকবার কথা হয়েছে, তাও ফোনে। আমার অনুমান মিথ্যে না হলে, আপনি খুব আবেগী মানুষ...সেটা দোষের না। তবে আপনি আবেগ দ্বারা যথেষ্ঠ নিয়ন্ত্রিত...সেটাই ক্ষাণিক সমস্যা। মতামত একান্তই আমার নিজস্ব। আপনি ভুল না বুঝে দ্বিমত পোষন করতেই পারেন। " সবসময় ভালো থাকার দরকার নেই, বেশিরভাগ সময় ভালো থাকলেই চলবে"- এটি আমার অতি প্রিয় একটি বাক্য। আপনার জন্য নিবেদন কললাম...
আজনবী বলেছেন:
বহু কিছু বলে ফেললেন, আপনি আসলেই একজন আবেগের ফ্যাক্টরী, তাই এত সমস্যা। আপনার এই পোষ্য শব্দটার জন্য আমি আর আপনার পোস্টে বা আপনার সাথে কোন কথা বলব না। কারন আমি আগেই বলেছি এরকম কারো সাথে আমার কোন ব্যক্তিগত যোগাযোগ নেই, তারপরও আপনি আবেগে তারিত হয়ে বারবার একই কথা বলছেন। আর আপনি যাকে কথা বলার জন্য আমন্ত্রন জানাচ্ছেন, সেরকম কারো সাথে আমার কোন যোগাযোগ নেই। আমিও আপনার সাথে আর কথা দির্ঘায়িত করতে রাজি নই, তাই আপনি আমার সবগুলো কমেন্ট মুছে দিবেন (আমার পক্ষে সম্ভব হলে আমিই মুছে দিতাম)। এখানেই শেষ হয়ে যাক, ধন্যবাদ।
লেখক বলেছেন: ভাই, আমি ভাল লেখক না হলেও আমি একজন ভাল পাঠক। আমি সব লেখা পড়ি। কাজেই আপনার এই নতুন ভাব মোটেও সাকসেসফুল হবেনা।
আসলেই আপনার সাথে তার পরিচয় নাই। থাকলে সে আপনার নাম্বার হারাইতনা। তার কাছে ফোন করতে বলতনা। আপনিও তাকে 'কু'লীন ব্লগারদের থেকে দূরে থাকতে বলতেন না।
আমি আবেগপ্রবণ হতে পারি। তবে মিথ্যুক নই।
আজনবী বলেছেন:
হা হা প গে। ওহো্ আপনি যার কথা বলছেন, তার সাথে তো আমার কোনদিন দেখাই হয় নাই। আর আপনার এই পোষ্ট নিয়ে কারো সাথেই আমার কোন কথা হয় নাই। কারন আপনাকে নিয়ে অন্য কারো সাথে কথা বলা আর কথা অপচয় করা এক কথা। (আপনি কি আবার সেই 'কু'লীন ব্লগার নাকি?) আর পোষ্য হয়তো কোন এক সময় আপনিই ছিলেন এবং থাকবেন। ভাইডু, যাহোক আমার কমেন্টগুলো মুছে দেবেন।
লেখক বলেছেন: ভাইডি দেহি এবার পুরা ১৮০ ডিগ্রী এঙ্গেলে পিছন দিকে সরতাছেন। আপনার ৩৩ নম্বর কমেন্টের জবাবে আমার উত্তর এর সাথে আপনার এই জবাবে সংশ্লিষ্টতা কি আছে?
আসলেই আমারে নিয়া অন্য কারো সাথে কথা বলাটা সময়ের অপচয়। নাহলে এতো ব্যস্ততার মাঝে প্রতিদিন আইসা তেনা প্যাচাইবেন কেন? আপনেরে মনে হয় আমি দাওয়াত দিয়া আনছি? আর পোষ্য যে কে এইডা কমেন্টের সাইজ দেখলেই বোঝা যায়। অন্যদের কমেন্ট দেখেন আর আপনের কমেন্ট দেখেন তাইলেই বুঝতে পারবেন, পোষ্য কে? আর সময় পাইলে আপনের বসেরে জিগাইয়েন কে পোষ্য ছিল এবং কে পোষ্য আছে?
কমেন্ট মুছবো কেন ভাই? আমি কোন কমেন্ট মুছিনা। প্রয়োজনেই পুরা পোস্টই ড্রাফট/মুছে ফেলি। এতোক্ষণে হয়তো সেটা হইতো যদি আপনি প্রতিদিন স্ব-দায়িত্বে পোষ্যতার দায়-ভারটা ঘুচাইতে না আইতেন।
এতো কষ্ট কইরা কমেন্ট করলেন। এখন আবার মুছার লাইগা ওইঠা পড়ছেন কেন? "অন্তিম" সময় পর্যন্ত থাকেন। মজাইতো লাগতাছে।
সীমান্ত আহমেদ বলেছেন:
ফরহাদ ভাই,বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা।আমি ব্যাক্তিগত ব্যাপার নিয়ে এত ব্যস্ত ব্লগে আসার সময় কমই পাই।তাই আপনি ব্লগ ছেড়েছেন এটা জানতে পারলাম কাল।আমি আসলেই কিছু বলতে পারছি না।আপনার মত আমিও একটু আবেগ প্রবণ কিছুটা একরোখা।
তাই আপনাকে ফিরে আসতে বলবো না।আপনাকে আমি ব্যক্তি গত ভাবে চিনি না।তারপরও ব্লগীয় সাক্ষাতে আপনার লেখালেখির সাথে আমার কিছুটা সখ্য হয়েছিল।সেই সম্পর্কের জের ধরে শুভকামনা রইল।
যেখানেই যান ভালো থাকবেন অনেক।
ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















জন্মদিনের শুভেচ্ছা...