somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোলা'র জন্য একখান বই বানালাম, দেখেন তো কেমন হলো?B-) (আপডেটেড, রিপোষ্ট)

২৪ শে আগস্ট, ২০১০ সকাল ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ৩ বছরের ছেলে রাদিল, গাড়ি পছন্দ অসম্ভব রকমের। অধিকংশ ছেলে বাচ্চায় সম্ভবত গাড়ি পছন্দ করে, কিন্তু আমারটার মনে হয় একটু বেশী। তার গাড়ির যন্ত্রনায় আমরা মুটামুটি অতিষ্ট,X(( কোন দোকানে যেয়ে শান্তি নেই প্রতিবারই তাকে কোন না কোন গাড়ি কিনে দিতে হবে, বাসায় তার গাড়ির যন্ত্রনায় পা ফেলার উপায় নেই, বিছানায় শুতে গেলে পিঠের নিচে তার গাড়ি:((; আর তার হাতে সব সময় কোন না কোন গাড়িতো আছেই। প্রতিরাতে তাকে গাড়ির গল্প না বললে ঘুমাবে না, সে কোন গল্প করতে গেলেই দুই-তিন কথার পরে গাড়িকে টেনে আনবে।
তখন ওর বয়স ২ বছর, একটা ধর্মীয় অনুষ্ঠানে, সবার সাথে ও মোনাজাত ধরেছে আমার পাশে বসে। হুজুর ইহলোক-পরলোক এর শান্তির জন্য আল্লাহুর কাছে বিভিন্ন জিনিস চাচ্ছেন, সবাই আমিন্ আমিন্ বলছি। হঠাৎ ও জোরে বলে ঊঠেছে "আল্লাহ গাড়ি দাও"। সবার তো হাসিতে দম ফাটা অবস্থা, তাড়াতাড়ি হুজুর মোনাজাত শেষ করে সম্মান বাচালেন।:P:P:P

গাড়ির প্রতি তার বিশাল মমতা, কখনও গাড়ি ভাঙ্গে না, এমন কি টিভিতে গাড়ি এক্সিডেন্টের কোন ভিডিও দেখলে সে চিৎকার দিয়ে কান্না শুরু করে। আমরাও তাকে এটা নিয়ে বাধা দিইনা, বরং সাধ্যমত তাল দিয়ে যাই; সারা জীবন নিশ্চয় এমন থাকবে না! কিন্তু এ মোহ কমার কোন লক্ষন দেখছি না, বরং ইদানিং আর এক ধাপ উন্নতি হয়েছে, বাইরের গাড়িতে তার আর মন ভরছে না, সে নিজেকেই এখন গাড়ি ভাবতে শুরু করেছে;)। কখনও এম্বুলেন্স হয়ে প্যাঁ পুঁ করে অসুস্থ মানুষ নিয়ে যাচ্ছে, কখনও পুলিশ-কার হয়ে আমাদের ধরে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে, আবার কখনও ফায়ার-ইঞ্জিন হয়ে পানি (হিসু) ছিটাচ্ছে :-/। কিছুক্ষন পর পর এসে বলবে, “বাবা একটু তেল দাওতো, গাড়ির তেল শেষ হয়ে গেছে”, আমি পেটে একটু ভুসভুস করে তেল দিয়ে দেয়, আবার চলতে শুরু করে। পানির পিপাসা লাগলে এখন সে বলে গাড়িটা তেল খাবে, তেল (পানি) দাও।;) সেদিন আমি তাকে গোছল করানোর জন্য মাথায় পানি ঢালতে গেছি, সে আমাকে বল্ল একটু থাম, তারপর মাথা থেকে কি যেন খোলার অভিনয় করে পাশে রাখল। আমি বললাম কি রাখলে? বল্ল, পুলিশের গাড়ির সিগনালটা খুলে রাখলাম, ভিজে যাবে তো তাই! এমন অনেক অনেক কাহিনী...

যাহোক আসল কথায় আসি, ইদানিং তার মা তাকে দু-একটা অক্ষর চেনানোর চেষ্টা করছে। এমনিতেই ডে-কেয়ারে জাপানীজদের সাথে থেকে থেকে জাপানীজ শিখছে! তাই ঘরে কিছু বাংলা-ইংরেজী তামিল দেওয়ার চেষ্টা। কিন্তু কে শোনে কার কথা! ওর মা বিভিন্ন ছবি দেখিয়ে, নেচে, গেয়ে বলে, বল বাবাঃ অ, আ, ক, খ... A, B, C, D… আর ছেলে বলতে থাকে প্যাঁ পুঁ... ভুঁ ভুঁ...পিঁক পিঁক...;)। ছেলের ভবিষৎ নিয়ে ছেলের মা খুবই টেনশিত! হায় হায় আমার ছেলেটা কি অশিক্ষিতই থেকে যাবে?? হাজার হলেও মা’র মন! সেদিন আমাকে বলল, এক কাজ কর, ওকে গাড়ি দিয়ে একটা alphabet শেখার বই বানিয়ে দাও। কি আর করা, গুগল মামার করুনায় আর ল্যাবের প্রিণ্টারের সহায়তায় দুজন মিলে একটা বই বানিয়ে ফেললাম। হ্যাঁ, কাজে দিয়েছে... কাল সে ঐ বই এর উপর বসে প্রায় এক ঘন্টা ধরে অতি আনন্দের সাথে A for ambulance, B for Bus, C for…. পড়েছে, বইটা এখন বোগলে নিয়ে নিয়ে ঘুরছে:)। আপনারা দেখেন তো বইটা কেমন হলো...? নতুন কিছু আইডিয়া থাকলে শেয়ার করতে পারেন।
























































৪০টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×