ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ, রক্তাক্ত জখম
১৩ ই জুন, ২০১০ সকাল ৭:৪৪
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ১২ জুন ॥ পতাকা ওড়ানো নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক সহোদরের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনায় দু'জনই রক্তাক্ত জখম হয়েছে। গুরুতর অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামে।
প্রত্যক্ষদর্শী সাইফুল হাওলাদার জানান, ওই গ্রামের ব্যবসায়ী ধলু হাওলাদারের পুত্র এরশাদ হাওলাদার (১৮) আর্জেন্টিনা সমর্থক, তার ছোট ভাই আরশাদুল হক হাওলাদার (১৫) হচ্ছে ব্রাজিল সমর্থক। এরশাদ শুক্রবার সকালে বাড়ির সম্মুখে তার সমর্থিক আর্জেন্টিনা দলের ৪০ হাত লম্বা একটি পতাকা উত্তোলন করে। ওইদিন সন্ধ্যায় আরশাদুল তার সমর্থিক ব্রাজিলের ৭০ হাত লম্বা একটি পতাকা উত্তোলন করতে যায়। এসময় দু'ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে দু'জনেই রক্তাক্ত জখম হয়। এ নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
Click This Link
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লাভলুদা বলেছেন:
কি ভাষারে বাবা, "হামলা ও পাল্টা হামলা"
ওমর ফারুক (সানি) বলেছেন:
এসব বাড়াবাড়ির কোন মানে হয়। সত্যিই অদ্ভুত।
নাফ বলেছেন:
এরকম বাস্তবেও হয়... আজ ভার্সিটি গেলেই হইব।
জুয়েল ফুজি বলেছেন:
আবেগ থাকা ভাল তবে বেশী আবেগ ভাল না।
জিকসেস বলেছেন:
দুই বলদ। আরজেন্টিনা ব্রাজিল কি ওগো মা বোনের ইজ্জত মারসিল!!
অজগর বলেছেন:
এজন্যই বাঙালির আজ এই দুর্দশা..
০০৭৭৭৭৭ বলেছেন:
আমার মামা একটা জাতিসংগে রাষ্ট্রদূত সঙ্গের সচিব...........। বিভিন্ন কারনে উনাকে আরজেন্টিনা ব্রাজিল সহ বিভিন্ন দেশে ঘুরতে হয়।আমাদের বলছে আরজেন্টিনা ব্রাজিলে এমন পাগলামি হয় না যেগুলি আমাদের দেশে হয়...................
একবার মামা আরজেন্টিনার রাষ্ট্রদূতকে আমাদের দেশের মানুষের পাগলামি গুলি হ্যন ভিডিওতে দেখায়ছিল..........।উনি দেখে নাকি তাজ্জব(বাংলাদেশের মতন একটা দেশ যে ওদের এতবড় ফ্যন)....... ওদের দেশেও হয় তবে এরকম না
আমাদের আনুরোধ একটা খেলা হলেও বাংলাদেশের মতন দরিদ্র দেশে আনুস্ঠিত হক
সপ্ন বালক বলেছেন:
পাগলামি না। ছাগলামি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















