পুরো ওয়েব সাইট স্ক্রীন সট নেয়ার একটা ফ্রী সফ্টওয়ার খুজছিলাম। আমাদের মানে বাংলাদেশের জেলা তথ্য বাতায়ন অর্থাৎ জেলা ওয়েব পোর্টাল এর একটা ফুল পেইজ শট নিয়ে ব্লগে পোস্ট করে এর ডিজান ও বিভিন্ন মেনু এবং ইলিমিন্টগুলি নিয়ে আলোচনা করার জন্য।
কিছু দিন আগে কোন একজন ব্লগার এমন একটি ফুল সাইট স্ক্রীন শটের সফ্টওয়া লিংক দিয়ে একটা পোষ্ট দিয়েছিলেন। কমন্টেও ভালো কয়েকটা লিংক ও টিপ্স এসেছিল। বোকামী করে শোকেসে রাখা হয়নি। কেউ যদি এরকম কিছু ফুল-স্ক্রীন-শট-সফ্ট লিংক দিয়ে বা ঐ পোষ্টির লিংক দিয়ে বাধিত করতেন !
আচ্ছা কয়েক শত খবরের কাগজের লিংক দিয়ে একটা লিংক সাইট বানালে কি সেটাকেও ওয়েব পোর্টাল বা নিউজ ওয়েব পোর্টাল বলা হবে ? যেমন জেলা তথ্য বাতায়নগুলিকে ডিসট্রিক্ট ওয়েব পোর্টাল বলা হচ্ছে ? আমাদের নেশনাল ও জেলা ওয়েব পোর্টালগুলো নিয়ে আরও কিছু প্রশ্ন অনেক দিন যাবৎ মাথায় ঘুরতে থাকলেও আদার বেপাবী এবং অল্প বিদ্যার কারনে উত্তর বের করতে পারছি না। যেমনঃ-
১. জেলা ওয়েব পোর্টালগুলো আমরা জুমলায় করলাম কেন ? নিরাপত্তা সহ কি কি বাড়তি সুবিধা আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে ?
২. টেম্পলেট চেয়েস টাও কেন এই পার্টিকুলার টিই হলো ?
৩. এই সাইটগুলি নিয়ে আমাদের লক্ষ্য কি ? পরিকল্পনা কি ?
৪. এই সাইটগুলিকে কি আমরা ডেড সাইট না লাইভ সাইট বলবো ?
৫. ফ্রী সিএমএস এসাইট গুলি করলেও আসলে কত শত কোটি টাকা খরচ হয়েছে, কত টাকা প্রকৃত পক্ষে বাঁচালম (?)
ইত্যাদী বেশ কিছু প্রশ্ন।
কিছু ফ্রী ফুল-স্ক্রীন-শট-সফ্ট লিংক দিয়ে কেউ সাহায্য করুন প্লীজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

