দেশটা যাদের স্বামীর কেনা,দেশটা যাদের বাবার,
তাদের জন্য এবার এল হট ফেভারিট খাবার!
তেলাপোকার সালাদ এবং ব্যাঙ্গের দোঁপিয়াজি,
ইঁদুরের তরকারী আর টিকটিকির ভাজি।
কাকের মাংসে লবন বেশি এবং অনেক ঝাল!
ফড়িং-মশা-মাছি দিয়ে রান্না হল ডাল!
মবিল দিয়ে ভাজা হল গোখরা সাপের ডিমটি,
চা চামচের এক চা চামচ পিউর বিলাই চিমটি!
গাধার দোলমা,বেজির কাবাব,হাতির আস্ত পা,
খাওয়ার পরে রেডি আছে গরম গরম চা।
চিনির বদলে লবন দিছি,দুধের বদলে আটা,
সাথে দিছি দু'চারটা পিস চুৎরা গাছের পাতা!
দু'তিন কেজি বোম্বে মরিচ পাটায় বেটে আনি-
পানির ভিতর গুলে নিয়ে বানাব বোরহানি!
নুডুলস রান্না করা হল হরেক রকম কেঁচো,
এসব খেয়ে এবার তোমরা সোনার বাংলা বেচো!
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


