(জটিল ধাঁধাগুলোর উত্তর সবশেষে দেয়া আছে,কিন্তু শত চেষ্টা করেও যখন পারবেন না তখনই কেবল উত্তর দেখুন। তার আগে নয়।)
১.
দুই অক্ষরের নাম তার হাঁস মুরগী পাড়ে,
আমার মায়ে সেইটা ভাইঙ্গা কড়াইর ভিতর ছাড়ে।
প্রথম অক্ষর ‘ডি’ আর পরের অক্ষর ‘ম’,
যদি পারস তবে তোরা এইটার উত্তর ক?
২.
কেউ কেউ ‘লাউ’ বলে, তরকারী এটা,
শাকটাও রেঁধে খায় ছেলে-বুড়ো-ব্যাটা।
দুই অক্ষর দিয়ে কোন লাউ আছে-
যার শুরু ‘ক’ দিয়ে, ‘দু’ আছে পাছে?
৩.
চারকোনা গর্তে আছে কিছু পানি,
সেখানে গোসল করে ছেলে-বুড়ো-নানী।
পুসকুনি বলে,কেউ দিঘি বলে তারে-
‘পু’ আছে, ‘কু’ আছে, ‘র’ আছে পরে?
৪.
দুই অক্ষরের নাম তার, সাদা রঙ্গের পানি,
গরুতে দেয়, ছাগলে দেয় আমরা সবাই জানি।
ইংরেজীতে ‘মিল্ক’ কয়,বাংলাতে কয় কি-
বলতে পার কি?
৫.
চোখে থাকে মানুষের চোখ যার আন্ধা,
সামনের দিকে কাঁচ, দুইপাশে ডান্ডা।
চ,শ,ম-আকার এটা যাও জেনে-
কালিপদ দাওনা এ শিল্লুক ভেঙ্গে?
১.উত্তর: ডিম।
২.উত্তর: কদু।
৩.উত্তর: পুকুর।
৪.উত্তর: দুধ।
৫.উত্তর: চশমা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

