১.
রাত্র জাগিয়া পত্র লিখেছি
আবেগ দিয়াছি ঢেলে।
রাবিশ বলিয়া অনায়াসে তুমি
ছিঁড়িয়া ফেলিয়া দিলে!
তবু যদি তাহা আমি লিখিতাম
হইত না এত জ্বালা,
‘আধুনিক প্রেমপত্র’ বইটি
লিখিয়াছে কোন শালা?
২.
রাত জেগে জেগে প্রেমের কবিতা লিখে,
ফটোকপি করে দু’বন্ধু দেই দুজনার প্রেমিকাকে।
কেটে গেল দুই, তিন, চার মাস-
এতদিন পর একি!
তোমার কাছেই এল কি করে গো
মূল আর ফটোকপি!
৩.
পত্র লিখি সকালে,
পত্র লিখি বিকালে,
পত্র লিখি রাত্রে।
হাতে নিয়াই ফালায়া দাও
ময়লা ফেলার পাত্রে।
৪.
এত সুন্দর হাতের লেখা
এত সুন্দর কালি-
আমার লেখা প্রেম পত্র
তোমার চোখের বালি।
৫.
তোমার নামে চিঠি লিখে
ফালাই চিঠির বাক্সে,
মনে মনে বলি, “খোদা,
চিঠিগুলো পাক সে”।
দোয়া কবুল হয় না-
সব চিঠি পায় তোমার বাবা,
তোমার হাতে যায় না!
৬.
ভালবেসে পত্র লিখি- ভালবাসার আশায়,
তুমি ছাড়া সবাই সেটা পড়ে তোমায় বাসায়!
৭.
দামি কলম, দামি প্যাডে পত্র লিখি আমি।
বুঝাই,আমার ভালবাসা অনেক বেশি দামি।
তুমি আমার ভালবাসার মূল্য বোঝ যাতে।
তুমি কিনা পত্র লেখ ঠোঙ্গা ছিঁড়া তাতে!!!
৮.
কত চিঠি লিখি আমি দিস্তার দিস্তা,
এ সবই তোমার কাছে ‘ভ্যালু লেস’, সস্তা।
তা নয়তো চিঠি গুলো কেজি দরে বেচতা!!!
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



