এই বিপদে তুমি এমন চুপ কেন আফরোজা,
তুমি তো জান, আমার জন্য পাত্রী চলছে খোঁজা।
তোমায় কত্ত ভালোবেসে মন প্রাণ দিয়েছিনু,
তোমার জন্য কিটনাশক আর বিষ খেতে চেয়েছিনু।
বুঝিনাতো আমি, এত কেন দ্বিধা আমাদের বাড়ি আসায়-
বুকে বল আনো, সাহস যোগাও, আস আমাদের বাসায়।
বাবা আর মাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যাও বিয়ে করে,
নয়তো আমাকে বিয়ে দিয়ে দেবে যেখানে সেখানে ধরে!
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



