আপনারা যাচ্ছেন বুঝি?
চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব।
বছর দু'এক হলো, তাই নয়?
তারো বেশী। আপনার ডাকনাম শানু, ভালো নাম?
শাহানা, আপনার?
মাবু।
জানি
মাহবুব হোসেন। আপনি খুব ভালো সেলাই জানেন।
কে বলেছে। আপনারৈত অনার্স ফাইনাল তাই নয়?
এবার ফাইনাল।
ফিজিক্স-এ অনার্স।
কি আশ্চর্য। আপনি কেন ছাড়লেন হঠাৎ?
মা চান না। মানে ছেলেদের সঙ্গে বসে---
সে যাক গে, পা সেরেছে?
কি করে জানলেন?
এই আর কি। সেরে গেছে?
ও কিছুনা, প্যাসেজটা পিছলে ছিল মানে---
সত্যি নয়। উঁচু থেকে পড়ে গিয়ে---
ধ্যাৎ। খাবার টেবিলে রোজ মাকে অত জ্বালানো কি ভালো।
মা বলেছে?
শুনতে পাই বছর দু'এক হলো, তাই নয়?
তারো বেশী। আপনার টবের গাছে ফুল এসেছে?
নেবেন? না থাক। রিকসা এলো, মা এলেন, যাই।
হলুদ শার্টের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন, যাই।
যান, আপনার মা আসছেন। মা ডাকছেন, যাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


