আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

বাংলাদেশের ছবি

১৭ ই অক্টোবর, ২০০৬ দুপুর ২:০৮

শেয়ারঃ
0 0 0

আমাদের দেশটা এতো সুন্দর, কিন্তু এই সৌন্দর্যকে আমরা ক্যামেরাবন্দী করাতে অতোটা সিদ্ধহস্ত হতে পারিনি। ঢাকা শহরের ঐতিহাসিক স্থানের অভাব নাই। কিন্তু সেই স্থান গুলির ছবি খুঁজতে গেলে হতাশ হতে হয়

এই ব্যাপারটা হাড়ে হাড়ে টের পেলাম !@@!99388 !@@!99389 !@@!99390 !@@!99391 !@@!99392 !@@!99393 কাজ করতে গিয়ে। নিবন্ধটা এখন ইংরেজি উইকিপিডিয়ার সেরা নিবন্ধগুলির বা !@!9673 এর তালিকায় ঢুকেছে। উইকিপিডিয়ার নিয়ম হলো, কোনো নিবন্ধকে এই তালিকায় আনতে হলে নিবন্ধটাতে বেশ কিছু ভালো ছবি থাকা দরকার। কিন্তু, ইন্টারনেট হতে চুরি করা (মানে কপি পেস্ট করা) ছবি তো আর উইকিপিডিয়ার মতো মুক্ত বিশ্বকোষে ব্যবহার্য না। তাই মুক্ত লাইসেন্সের ছবি খুঁজতে গেলাম। প্রথমে লাগবে সংসদ ভবনের ছবি ... অনেক ছবিই পাই, কিন্তু সব কপিরাইটেড। অনেক খুঁজে পেতে কার্ল রোহেল নামে এক জার্মান ভদ্রলোকের কাছ থেকে !@@!99469 !@@!99470 !@@!99471 !@@!99472 !@@!99473 !@@!99474 ব্যবহারের অনুমতি পেলাম।

!@@!99478 !@@!99479 !@@!99480 জন্য কাজে লাগালাম বুয়েটের এক ছাত্র রুপমকে। ও রিক্সা নিয়ে ঘুরাঘুরি করে বেশ কিছু ভালো ছবি তুলে দিল। বসুন্ধরা সিটির ছবিটা ফ্লিকার থেকে নিলয় নামে একজনের কাছ থেকে পেলাম। এভাবেই পেলাম ঢাকেশ্বরী মন্দির, পহেলা বৈশাখ, ইত্যাদির ছবিগুলা। কিন্তু অনেক অনেক খুঁজেও ঢাকা স্টেডিয়ামের ছবি পেলাম না (মানে মুক্ত লাইসেন্সের অধীন)। তাই দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো গ্যালারির কিছু দর্শকের ছবিই Sports অনুচ্ছেদে দিতে হলো।

এই ব্লগে নিয়মিত আসেন, এমন অনেকেই তো ঢাকায় বা বাংলাদেশের অন্যত্র থাকেন। আপনাদের অনেকেরই কাছেই তো ডিজিটাল ক্যামেরা আছে। এই ব্যাপারে আপনাদের সাহায্য চাই। ছবি যা আপনি নিজে তুলেছেন, এবং যা আপনি ক্রিয়েটিভ কমন্স বা জিএনইউ ফ্রি ডকুমেন্টেশন লাইসেন্সে দিতে রাজি আছেন, সেটা !@@!99588 !@@!99589 !@@!99590 করে দিন। আপলোড করার সময় বর্ণনা পাতায় লিখুন [[Category:Bangladesh]] যাতে করে এটা অন্যরা ঐ ক্যাটেগরির পাতায় খুঁজে পেতে পারে। আর লাইসেন্স হিসাবে ক্রিয়েটিভ কমন্সের অ্যাট্রিবিউশন লাইসেন্স বেছে নিন ... এর অধীনে দিলে আপনার ছবি ব্যবহার করলে আপনার নাম ফটোগ্রাফার হিসাবে উল্লেখ করতে বাধ্য থাকবে। একটু খেয়াল রাখবেন, ছবি কিন্তু নিজের তোলাটাই আপলোড করবেন, ইন্টারনেটের অন্য সাইট থেকে নেয়া ছবি ওখানে দেয়া যাবে না।

এর মধ্যে অনেকেই ওখানে ছবি আপলোড করেছেন। ছবির গ্যালারি দেখতে হলে ঘুরে আসুন !@@!99665

আসুন, আমরা আমাদের এই সুন্দর বাংলাদেশের রূপ সারা বিশ্বের কাছে তুলে ধরি।

এই লেখার উপরের ছবিটি সেইন্ট মার্টিন্স দ্বীপের। তুলেছেন গ্রামীণ ব্যাংকের প্রকৌশলী এম ইসলাম অয়ন, এটা তিনি !@@!99694 !@@!99695 !@@!99696 !@@!99697 প্রদান করেছেন।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিউইকিপিডিয়া  বিভাগে । সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৬ দুপুর ২:১২ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ১৭ ই অক্টোবর, ২০০৬ রাত ৮:২৪
হিমু বলেছেন: দুঃখিত ... [link|http://www.explorebangla.org|GLv
৩. ১৭ ই অক্টোবর, ২০০৬ রাত ৮:৩৫
রাগিব বলেছেন: হিমু ভাই, আপনাকে ধন্যবাদ, কিন্তু ছবিগুলি কৃতজ্ঞতা স্বীকারপূর্বক ব্যবহার করা যাবে, সে কথা কোন পাতায় উল্লেখ করা আছে? একটু কষ্ট করে ওটার লিংকটাও কি দিবেন ? ধন্যবাদ।
৪. ১৭ ই অক্টোবর, ২০০৬ রাত ৮:৪৯
হিমু বলেছেন: এখন আমাকে একটা ডিসক্লেইমার তুলতে হবে তাহলে :) ... একটু সময় দেন বস ... আমি আপনার এই পোস্টে লিঙ্কটা তুলে দিবো ...

 

মোট সময় লেগেছে ১.০৫৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ