আমার প্রিয় পোস্ট

মায়ানগরের কড়চা

আমেরিকার উল্টোরথ

০২ রা ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:৫২

শেয়ার করুন:                   Facebook

মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে আসার আগে এক জায়গা থেকে ভারতীয়দের তৈরী করা একটি টিপস্-সাজেশন নোট (বুয়েটিয় পরিভাষায়, "চোথা") পেয়েছিলাম, যার বিষয়বস্তু ছিলো কী করে ভারতীয়রা যারা পড়তে বা চাকরিতে যাচ্ছে, তারা ওখানে খাপ খাওয়াবে। ওখানে একটা পরামর্শ ছিলো, ভারতীয় উপমহাদেশে বিভিন্ন কাজ যেভাবে করা হয়, এখানে অনেক কিছুই পুরাপুরি তার উল্টা ভাবে করা হয়।

আমি ভেবেছিলাম চাপা। রাস্তায় গাড়ি ডানদিকে চলে, এটা তো ছোট বেলা থেকেই নাইট রাইডার সিরিজ দেখে শেখা। কিন্তু অন্য আর কী হতে পারে?

এখানে এসে দেখলাম, ঘটনা সত্যি। প্রথম কয়েকদিন ডিপার্টমেন্টের করিডোরে হাঁটার সময় বিভিন্ন মানুষের সাথে ধাক্কা লাগার উপক্রম। তার পর বুঝলাম, হাঁটার সময়ও ডান দিকে করে চলতে হবে, আমি অভ্যাস বশত বাঁ দিকেই হাঁটছিলাম।

রাস্তা পার হবার সময় দেশে বলা হয়, ডানে বামে তাকাতে। কারন দেশে রাস্তা পার হওয়ার সময় গাড়ি তো ডান দিক থেকেই আসবে। এখানে উল্টা, আগে বামে, তারপর ডানে। (আমার এক মার্কিনী বন্ধুকে বলেছিলাম, ও বললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনারা যারা ইংল্যান্ডে পোস্টেড ছিলো, তাদের অনেকেই শুরুতে খালি গাড়ি চাপা পড়তো। কারণ এটাই)।

এর পর ধরা যাক বাতির সুইচ। যথারীতি উপরে উঠালে জ্বলে, নীচে নামালে নিভে। প্লাগ পয়েন্টে ৩ পিন থাকলে আর্থের পিনটি নীচের দিকে।

ঘরের চাবি। দেশে সাধারনত খাঁজ কাটা অংশটা নীচে রেখা চাবি ঢুকাই, তাই না। এখানে তার উল্টা।

এক মাস কাটিয়ে দেশ থেকে ফিরে এসে প্রথম বার গাড়ি চালাতে গিয়ে অস্বস্তি হচ্ছিলো একটু। যাক অল্প পরেই আবার উল্টো রথের দেশে মানিয়ে গেছি।

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

 

  • ১১ টি মন্তব্য
  • ৪৫৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:০৭
comment by: অতিথি বলেছেন: ভাইয়া, আপনি কোন স্টেটে আছেন? আপনার মতো সমস্যা প্রথমে আমারও হতো! এখন অবশ্য ঠিক হয়ে গেছে। আমি এখানে এসেছি প্রায় মাস ছয়েক হলো। ভালো থাকবেন।
২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:১২
comment by: রাগিব বলেছেন: ভুট্টা ও সয়াবিন দেখে বুঝতে পারছেন না? ইলিনয়ের মধ্য-পূর্বাংশে, আরবানাতে। !@@!281476 !@@!281477 !@@!281478, আশে পাশে পুরাটাই ক্ষেত খামার।
৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ২:২৮
comment by: মাহবুব সুমন বলেছেন: বেশ মজার তো, শুনেছি কিন্তু দেখার সৌভাগ্য হয়নি।
৪. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:১১
comment by: অতিথি বলেছেন: ক্ষেত-খামারে কি পিএইচডি করতে গেলেন? যাইহোক ভালো।
৫. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:৪১
comment by: অতিথি বলেছেন: ওই সমস্ত টিপস আর সাজেশন কোথায় পাওয়া যেতে পারে, ভাইয়া একটু জানাবেন। তাহলে, আমরা (যারা বুয়েটে পড়ি নি বা সৌভাগ্য হয়নি পড়ার) তারা খুবই উপকৃত হতো।

সাধারণ মানের ছাত্রদের জন্য আমেরিকায় পড়াশোনার ব্যাপারে কিছু টিপস আর ইউনিভাসির্টি-এর নাম, কোন স্টেটস ই বা সুবিধে হবে, জানালে উপকৃত হতাম। যারা ব্যাচেলর শেষ করে মাস্টার্স পড়তে ইচ্ছুক, তাদের জন্য লিখুন না একটু। আপনার লেখার প্রত্যাশা করে ইতি টানছি, আশা করছি নিরাশ করবেন না।
৬. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:৫৪
comment by: রাগিব বলেছেন: ঐ টিপস পাওয়া যায় ভারতীয়দের বিভিন্ন মেইলিং লিস্ট, ইয়াহু ফোরাম ইত্যাদিতে। আমি সম্ভবত ফল২০০৩ এই নামের মেইলিং লিস্ট থেকে পেয়েছিলাম, আপনারা ফল২০০৭ এ খুঁজে দেখতে পারেন।

!@@!281510 !@@!281511 !@@!281512 নামে সিএসই ডিপার্টমেন্টের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের একটা ওয়েবসাইট আমি শুরু করেছি, ওখানে ভর্তি সংক্রান্ত অনেক ভালো নিবন্ধ অনেকে লিখেছেন। ভর্তি ছাড়াও চাকুরিগত বিষয়ে অনেক পরামর্শও পাবেন। আমি এই ব্যাপারে লিখবো অচিরেই।
৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:০৫
comment by: অতিথি বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনি প্রচুর ব্যস্ত মানুষ। এতো কিছুর মাঝেও জানি না, কিভাবে সময় বের করেন।

যাই হোক, আপনার লেখার প্রত্যাশায় রইলাম।
আপনার সাফল্য কামনা করছি।
৮. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৪:২৪
comment by: হযবরল বলেছেন: এস এম মাহবুব মোর্শেদ এ নিয়ে পোস্ট দিয়েছে @ দেশী ক্যাঙারু

লিখাটা পড়ে ভাল লাগল রাগীব ।
৯. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৪৯
comment by: অতিথি বলেছেন: মাইনকার চিপা

ভাল থাইকেন।
১০. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:৪০
comment by: অতিথি বলেছেন: রাগীব ভাই ঠিকই বলেছেন। প্রথম কয়েক সপ্তাহ এত অদ্ভুত লাগত। মনে হোত কোথায় যেন নির্বাসনে এসেছি।
১১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:৪১
comment by: অতিথি বলেছেন: দেশী ক্যাঙ্গারু উচ্চতর শিক্ষা নিয়ে লেখা [link|http://www.somewhereinblog.net/mahbubblog/post/22221|GLv

 

 


আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ