অতিথি পাখি, অতিথি আমি
২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৪৫
দেশে যখন গেলাম মাস খানেকের জন্য, সব কিছু অন্যরকম লাগলো। আমার বুয়েট জীবনে দেখা ঢাকা শহর আরো অনেক ডেভেলপার-নির্মিত অ্যাপার্টমেন্ট ভবনে ছেয়ে গেছে। আমার বাবা মাও একাকীত্ব এড়াতে চট্টগ্রামের আমাদের বাগানে ঘেরা বাড়িটা ছেড়ে দিয়ে এরকম একটা অ্যাপার্টমেন্টে এসেছেন।
যাহোক, এটা আমার লেখার মূল উদ্দেশ্য না। দেশে গিয়ে একটা অনুভূতি মনে এসেছিলো, সেটাই বলতে চাই। দেশে গিয়ে বুয়েটে আমার প্রাক্তন সহকর্মীদের সাথে দেখা করলাম, আত্মীয়দের সাথে দেখা করলাম, অনেক বাজারে ঘুরাঘুরি করলাম। সেমিনারে বক্তব্য রাখলাম।
কিন্তু তার পরেও নিজেকে মনে হচ্ছিলো অতিথি পাখির মতো। বছরে একবার অল্প সময়ের জন্য দেশে যাওয়া, ওখানে স্থানীয় সব খবরাখবর পাওয়া, সব কিছু পাল্টে গেছে বলে বকের মতো মাথা নাড়তে থাকা। খেয়াল করে দেখলাম, প্রবাস থেকে ছুটিতে যারা গেছেন, সবাইকে দেখেই ঐ অতিথি পাখির মতো মনে হচ্ছে। স্থানীয় পাখিদের সাথে দেখা সাক্ষাত, সর্বশেষ ভ্রমণের পরে কি কি পাল্টেছে তা নিয়ে গবেষণা, এরকম।
কবে যে এই অতিথি পাখিত্ব ঘুঁচবে, কবে আবার মনে হবে
[ইটালিক]"হয়তোবা হাঁস হবো, কিশোরীর, ঘুঙুর রহিবে লাল পায়" (জীবনানন্দ, আবার আসিব ফিরে) [/ইটালিক]
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি, আমার দিনকাল বিভাগে । সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৫:৫৮
তিমুর বলেছেন:
রাগিব, "লিটলহাউজ" পড়তে শুরু করেছেন ?
মাহবুব সুমন বলেছেন:
আমার অবশ্য তেমন কিছু লাগে না। মনে হয় প্রতি বছর যাই বলেই কি না ! নাকি দেশের সাথে রেগুলার কথা ও বাংলা সংবাদপত্র পড়ি কি না ! হয়তো।
রাগিব বলেছেন:
@তিমুর - নাহ, তবে বরফ গলা শুরু করেছে, কাজেই আলসেমি ছেড়ে লাইব্রেরিতে যাবো অচিরেই@মাহবুব সুমন - কথা তো দিনে প্রায় দুইবার বলি, আর বাংলা পত্রিকা/ব্লগ/টিভি সবই দেখি প্রতিদিন। তার পরেও দেশে গিয়ে মনে হলো অতিথি, বিভিন্ন জিনিষ দেখি আর ঘাড় নাড়ি সবার কথা শুনে।
মাহবুব সুমন বলেছেন:
সেটা ঠিক, তবুও নতুন কিছু মনে হয় না। তবে সব কিছু খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয়ে যাচ্ছে। কিছুটা অতিথি যে মনে হয় না সেটা না, হয়। মনে হয় এটাই বাস্তবতা।
অতিথি বলেছেন:
জীবন এত বিজি একটা জিনিস যে, সেই ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়!
অতিথি বলেছেন:
ভাল্লাগেনা এই দুনিয়াদারী
কনফুসিয়াস বলেছেন:
হুম, আমারো এরকম একটা অনুভূতি হচ্ছিলো এবার, এবং সেটা একেবারেই ভালো লাগছিলো না!
অতিথি বলেছেন:
কথা সত্য। নিজেকে কেবলই অতিথি মনে হয়েছে।
রাগিব বলেছেন:
ধন্যবাদ, সবাইকে।হযবরল, দেশে একবার ঘুরে আসুন। বছর কয়েক পরে গেলেই পার্থক্যটা বুঝতে পারবেন।
মন মণষা বলেছেন:
দেশে ফিরে কি মনে হয় “না ঘর কা, না ঘাট কা” মানে, “ঘরেরও না ঘাটেরও না”? আসলে দেশকে ফিল করেন অথচ জিবিকার তাগিদে বিদেশ থাকেন বলেই মনে হয় এরকম হয়।আমি চাটগাঁ তে আছি, বাবা-মা-পরিবার ঢাকায়, তাতেই মনে হয় কি যেন মিস করছি প্রতিনিয়ত।
















