আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

মডারেশন ১০১ (অথবা উইকিপিডিয়াতে মডারেশনের প্রথম পাঠ)

২৫ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৫১

শেয়ারঃ
0 0 0

(এই পোস্টটি এই ব্লগের মডারেশন নিয়ে না, বরং উইকিপিডিয়ার মডারেশন নিয়ে। দয়া করে বিভ্রান্ত না হলে বাধিত হবো।)

উইকিপিডিয়া দুনিয়ার সবচেয়ে বড় বিশ্বকোষ, আর ইন্টারনেটের সবচেয়ে বড়ো কোলাবরেটিভ প্রজেক্ট। সারা দুনিয়ার লাখ লাখ লোক এতে কাজ করছে। এদের মধ্যে ভালো উদ্দেশ্য নিয়ে যেমন অনেকে এসেছে, আবার অনেকে এসেছে তাদের মতাদর্শ বা পক্ষপাত প্রচারের জন্য। অনেকে আবার নিছক মজা করার জন্য হিজিবিজি ভ্যান্ডালিজম করে থাকে।


দুনিয়ার সবচেয়ে বড় এই প্রজেক্টে তাহলে শান্তি বজায় থাকে কীভাবে? সেটাই আমার এই পোস্টের বিষয়বস্তু।


উইকিপিডিয়াতে হাজারো মানুষের ভিড়ে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য আছে বেশ কিছু নীতিমালা। এর মধ্যে রয়েছে -

* ব্যক্তিগত আক্রমণ নয় - অন্য কোনো এডিটরকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। তর্ক হবে বিষয়ের উপরে, ব্যক্তিগত প্রসঙ্গ আসবে না। যেমন, কাউকে বলা যাবে না, "তুমি গবেট", বরং বলা যেতে পারে, "তোমার যুক্তিতে ফাঁক আছে", বা দেয়া যাবে যুক্তির পালটা যুক্তি। গালাগাল করা যাবে না।


* শোভন - কথা বার্তায় শোভন আচরণ করতে হবে।


* জাতিগত আক্রমণ - কোনো ধরণের জাতিগত আক্রমণ (রেসিস্ট) করা যাবে না।


* সম্পাদনার ক্ষেত্রে - এক দিনে বড়জোর তিনবার অন্য কারো লেখা আনডু করে নিজের পছন্দের সংস্করণে ফেরত নেয়া যাবে।


* কপিরাইট মানা - মানতেই হবে। কপিরাইটেড ছবি দেয়া যাবে না।


* ব্যক্তিগত গোপনীয়তা - মানুষের প্রাইভেসি রক্ষা করতে হবে। কারো গোপনীয় ইমেইল, চ্যাট বা অন্য কিছু প্রকাশ করা যাবে না। কারো প্রকৃত নাম ঠিকানা প্রকাশ করা যাবে না একেবারেই।

যদি কেউ এসব নীতিমালা ভঙ্গ করে, তাহলে প্রথম দিকের অপরাধ গুলো, যেমন ব্যক্তিগত আক্রমণ, অশোভন আচরণ, জাতিগত আক্রমণ, বা কপিরাইট ভঙ্গের জন্য প্রথমে হালকা সতর্কবাণী (দুই থেকে তিন বার দেয়া হয়)। তার পর প্রথমে ৩ থেকে ২৪ ঘন্টার জন্য আইডি এবং আইপি অ্যাড্রেস ব্লক করা হয়। ব্লক শেষে ফেরার পরেও যদি আচরণ না পালটায়, তাহলে হয়তো ব্লকের দৈর্ঘ্য বাড়ে সপ্তাহে, তার পর মাসে।

ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে নীতি আরো কঠোর, অধিকাংশ ক্ষেত্রে সাথে সাথে ব্লক করে দেয়া হয়।

আর কেউ যদি দীর্ঘ সময় ধরে এরকম আচরণ চালায়, তাহলে তার নামে শালিশ ডাকা হয়। শালিশে দুই পক্ষের সব কীর্তিকলাপের প্রমাণ হাজির করা হয়, এবং তা থেকে নিরপেক্ষ শালিশকারীরা বিভিন্ন রায় দেন। যেমন, অশোভন আচরণকারী কাউকে হয়তো বলে দেয়া হয়, ভবিষ্যতে একবার কোনো খারাপ মন্তব্য দিলেই বিনা হুঁশিয়ারিতে কয়েক মাসের জন্য ব্লক করা হবে।

তবে, উইকিপিডিয়ার একটা বড় সুবিধা আছে, সবকিছু খুবই ট্রান্সপারেন্ট, মানে সবার সব আচরণ, সব কমেন্ট, আর সব কথা অন্য যে কেউ যাচাই করে দেখতে পারে। প্রশাসকেরাও তাঁদের আচরণের জন্য জবাবদিহি করতে বাধ্য। প্রশাসকেরা কেউ কোনো নীতিমালা ভঙ্গ করলে ছাড় দেয়া হয়না তাদেরকেও। প্রশাসনে যারা আছেন, তাঁদেরকে "চাহিবা মাত্র" তাঁদের সব কাজ কোন নীতিমালার আলোকে, তা ব্যাখ্যা করতে হয়। আর নীতিমালা পাথরে খোদাই করা না, বরং জনমানুষের ঐক্যমতের ভিত্তিতেই নীতিমালা বিবর্তিত হয় থাকে।


এসব নীতিমালা এবং তার নিরপেক্ষ প্রয়োগের কারণেই উইকিপিডিয়াতে লাখ লাখ সম্পাদকের ভীড়ে, ভালো এডিটর আর ভ্যান্ডাল/ট্রোলদের মাঝে, শান্তি শৃংখলা বজায় রাখা সম্ভব হয়েছে।

(পোস্টের নামে ১০১ আছে, আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কলেজ/বিশ্ববিদ্যালয়ে কোনো বিষয়ের প্রথম কোর্সের কোর্স নাম্বার হয় ১০১। তাই "মডারেশনের বাল্যশিক্ষা"কে নিয়ে লেখা পোস্টের শিরোনাম ওভাবে দিয়েছি)

 

প্রকাশ করা হয়েছে: উইকিপিডিয়া  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৫ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:০১
অবাক বলেছেন: রাগিব বস, অপাত্রে কণ্যাদান হয়ে গেলো না?
৩. ২৫ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:০৫
রাগিব বলেছেন: @অবাক - আমার উইকিপিডিয়া সিরিজের অংশ হিসাবে এটা লেখা। ব্যস। উইকিপিডিয়াতে ট্রোলদের নিয়ে আগে লিখেছি। সামনে লিখবো বেশ কিছু কুখ্যাত উইকি ট্রোলকে নিয়ে, আর তাদের শালিশি কেইসের ঘটনা বৃত্তান্ত নিয়ে।
৪. ২৫ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:১১
অবাক বলেছেন: :=) প্প্বুপ্প্বঙ্প্প্মে
৫. ২৫ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:২৯
মোসতাকিম রাহী বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়া'র 'বাঙালি কবি' বিষয়শ্রেণীতে কবি নবীনচন্দ্র সেন এর নামে একটি নিবন্ধ যোগ করে দিন, প্লিজ। আমি তাঁকে নিয়ে লিখতে চাই। ইংরেজি উইকিপিডিয়ায় বেশ সমৃদ্ধ একটা ভুক্তি আছে তাঁকে নিয়ে। আলাপ পাতায় অনেকক্ষণ আগে অনুরোধ করেছি, একটু দেখুন প্লিজ!
৬. ২৫ শে জুলাই, ২০০৭ বিকাল ৫:৩৩
দিগন্ত বলেছেন: কদিন আগেও দেখলাম উইকিতে বিবর্তন বা ডারুইন নিয়ে বিশেষ কিছু নেই। যোগ করতে হবে ...
৭. ২৫ শে জুলাই, ২০০৭ রাত ৮:৩৮
রাশেদ বলেছেন: ভাল লেখসেন...কিন্তু এইখানে এরা কি এইসব নিয়ে মাথা ঘামায়?
৮. ২৫ শে জুলাই, ২০০৭ রাত ১১:১৬
রাগিব বলেছেন: @রাহী

আপনিই শুরু করে দিয়েছেন দেখছি। চমৎকার। চালিয়ে যান। উনার বিস্তারিত তথ্য পাবেন বাংলাপিডিয়াতে, সেখান থেকে তথ্য নিজের ভাষায় উৎস উল্লেখপূর্বক যোগ করুন।
৯. ২৫ শে জুলাই, ২০০৭ রাত ১১:১৭
রাগিব বলেছেন: @দিগন্ত

না থাকলে কাজ শুরু করে দিন জলদি। :)
১০. ২৬ শে জুলাই, ২০০৭ রাত ২:২২
ফারহান দাউদ বলেছেন: রাগিব ভাই,আপনার উইকি নিয়ে লেখাগুলি আরো তাড়াতাড়ি চাই,সিরিজটা দারুণ হচ্ছে।
১১. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৫
লতিফ হোসাইন বলেছেন: রাগিব ভাই, যেটা উইকিতে সম্ভব হচ্ছে তা সামহোয়্যারে হচ্ছেনা কেন? আমি সামহোয়্যারের কিছুই জানিনা এখনও, স্রেফ ক'দিন ধরে এখানে আনগোনা। সামহোয়্যারে কি বিদেশী লোক বেশী না শুধু আরিল্ড একাই? যদি তাই হয় তাহলে সমস্যা কোথায়?

অর্থ সংস্থানও একটা বড় বিষয়। সামহোয়্যারের ক্ষেত্রে তাই বা হচ্ছে কিভাবে? বাধিত হব বিষয়গুলি আপনি বা অন্য কেউ জানালে। আগাম ধন্যবাদ।
১২. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২১
তারিফএজাজ বলেছেন: পড়ে ভাল লাগল। ভবিষ্যতে আরো লিখবেন। ৫
১৩. ৩০ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:২৮
রাগিব বলেছেন: @লতিফ,

সামহয়ারইনের বাণিজ্যিক মডেল সম্পর্কে আমি কিছুই জানি না। এই ব্যাপারে ওদেরকেই সরাসরি প্রশ্ন করতে পারেন।

উইকিপিডিয়ার সাথে ব্লগের পার্থক্য আছে, তবে ব্যক্তিগত আক্রমণ দুইখানেই একই রকম ভাবে ট্রোলেরা করে থাকে। কড়া নিয়ম যেমন উইকিপিডিয়াতে ট্রোল দমনে ব্যবহার করা হয়, একইভাবে হয়তো এখানেও তা ব্যবহার করা যেতো।
১৪. ১৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৬
হাল্ক বলেছেন: সামুর জন্যও এই পদ্ধতি ব্যবহার করা উচিত।

 

মোট সময় লেগেছে ০.৯৮৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ