আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

আজকের উইকিপিডিয়ার প্রথম পাতা - বিমান বাংলাদেশ

২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪০

শেয়ারঃ
0 0 0

ইংরেজি উইকিপিডিয়ার প্রথম পাতায় আজকে (২৮শে সেপ্টেম্বর) সারাদিন ধরে থাকবে "বিমান বাংলাদেশ এয়ারলাইন্স" এর উপরে লেখা নিবন্ধটি । এটি আজকের নির্বাচিত নিবন্ধ।

এই নিবন্ধটির উপরে অনেক কাজ করেছেন লন্ডনপ্রবাসী বাংলাদেশী উইকিপিডিয়ান AA। মূলত উনার প্রচেষ্টাতেই এই নিবন্ধটির মান উন্নত হয়ে উইকিপিডিয়ার মান নির্ধারণী প্রক্রিয়ার মাধ্যমে এটি ফিচার নিবন্ধে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, এর পূর্বে বাংলাদেশ বিষয়ক আরো কিছু নিবন্ধ উইকিপিডিয়ার প্রথম পাতায় এসেছে, যেমন, বাংলাদেশ, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, কাজি নজরুল ইসলাম, বাংলা ভাষা আন্দোলন, রবীন্দ্রনাথ ঠাকুর, ঢাকা, ইত্যাদি।

আজ সারাদিন ধরে বিমানের নিবন্ধটি উইকিপিডিয়ার প্রথম পাতায় থাকবে, দুনিয়ার সবাই জানবে বাংলাদেশের কথা। ঘুরে আসুন আপনিও ইংরেজি উইকিপিডিয়া থেকে ...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উইকি ;
প্রকাশ করা হয়েছে: উইকিপিডিয়া  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১
আজনবী বলেছেন: ঘুরে এলাম। ধন্যবাদ আপনাকে।
২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫১
বিবর্তনবাদী বলেছেন: Another great achievement!!!!!!!!!!!

Congrats.....
৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫২
না বলা কথা বলেছেন: এই পোস্টে যে মাইনাস দিলো, হেরে কান ধইরা উঠবস করান দরকার,
শালা ফাউল।
৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৭
রাগিব বলেছেন: বাদ দেন, "পাকিস্তান ইন্টারনয়াশনাল এয়ারলাইন্স (পি আই এ)" এর উপরে লেখা হয়নি বলে কেউ একজন নাখোশ হয়েছে, এই আর কি। ;)
৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯
লুকার বলেছেন:

বিমান? উহার ইজ্জত কি আর কিছু অবশিষ্ট রহিয়াছে?
এইটা দেখিয়া যদি কোন বিদেশী বিমানে যাইতে চায়,
তাহার ভোগান্তি কিরূপ হইবে চিন্তার বিষয়।
৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০১
মেন্টাল বলেছেন: রেটিং দেখে মনে হয় বিমানের প্রতি মানুষের বেশী ভালোবাসা নাই :D
৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০১
অনন্ত দিগন্ত বলেছেন: ভাল একটি খবর জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই ।
৯. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২০
হিমালয়৭৭৭ বলেছেন: হুম....ধন্যবাদ ভাইয়া......আপনার পোস্টগুলো সবসময়ই বিশেষ অর্থবহ...সে জন্যই কি এত কম পোস্ট করেন???
১০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৬
রাঙা মীয়া বলেছেন: রাগিব ভাই এর আরো পোস্ট চাই । বিশেষ করে ফটুক
১১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৬
নুশেরা বলেছেন: পোস্ট তো খুবই ভাল; তবে বিমান ভাল না, ভয়াবহ ভোগান্তির স্মৃতি মনে পড়ে যায় :(
১২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১৩
রাত বলেছেন: পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ৩ জনের ভাল লাগেনি। এই ৩ জন "পাকিস্তান ইন্টারনয়াশনাল এয়ারলাইন্স (পি আই এ)" তে চড়ে কোন সার্ভিস-ই পায়নি, তাই এখানে মাইনাস দিয়া গেছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: বুঝলাম না কথাটা, উইকিপিডিয়ার প্রথম পাতাতেই তো আছে। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টা পর্যন্ত থাকবে ওখানে।

১৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৫৩
মৈথুনানন্দ বলেছেন: বিবা যে চারটে ড্রিমলায়নারের অর্ডার দিয়েছে - কার জন্যে হে? মানে ওগুলো কি সাধারণ মানুষের জন্যে না ভিআয়পি ফ্লিট হবে??
১৬. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৪
আরিফুর রহমান বলেছেন: সকল উইকিপিডিয়ান কে ধন্যবাদ।
১৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৬
বাবুয়া বলেছেন: প্রিয় রাগীব,
ইতোমধ্যেই ব্লগে একটা জিনিষ প্রতিঠিত হয়ে গিয়েছে- তা হলো "রাগীবের পোস্ট মানেই পরিশ্রমী, তথ্যবহুল এবং বাস্তব" লেখা। আপনার লেখা পড়ার জন্যই অনেক ব্লগার উন্মুখ হয়ে থাকে। আমিও তাদের একজন।
আপনার সার্বিক সাফল্য কামনা করি।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বাবুয়া ভাই। আমি কিন্তু আপনার অনেক জুনিয়র, আপনি ৮৪ সালে যখন ভার্সিটি পেরুচ্ছেন তখন আমি ক্লাস ওয়ানে পড়ি। আমাকে তুমি করেই বলবেন :)

১৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৭
বাবুয়া বলেছেন: আচ্ছা। আমার মনে হয় ব্লগারদের ভিতর প্রথম ৩/৪ জন সিনিয়রদের মধ্যে আমি অন্যতম।
১৯. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০০
তারিফএজাজ বলেছেন: এএ ভাই যখন বাংলাদেশে এসেছিলেন তখন তার মুখেই ভোগান্তির কথা শুনেছি। আমার মনে আছে, এএ ভাই যখন আমাকে ফোন করেন, তখন দুঃখ করে বলেছিলেন, বাংলাদেশ বিমানের লেখা আমি মুছে দিব :(

বাংলাদেশ বিষয়ক আরো একটি নিবন্ধের প্রথম পাতায় স্থান পাওয়া নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। ধন্যবাদ, রাগিব ভাইয়াকে।

২১. ০১ লা অক্টোবর, ২০০৮ রাত ১:২২
ব্রাইট বলেছেন: এক্টা হইলো কিচু?

আমাগো হাটুরে বাহিনীর নাম/কাম কবে আইবো উইকির পেরথম পাতায়?

২২. ০১ লা অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৯
আসিফ আহমেদ বলেছেন: রাগিব ভাই.....ঈদ মুবারক......।
অনেক অনেক শুভেচ্ছা।
২৩. ০১ লা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
ত্রিভুজ বলেছেন: ঈদ মোবারক রাগিব ভাই...
০১ লা অক্টোবর, ২০০৮ রাত ৯:২২

লেখক বলেছেন: ঈদ মোবারক আপনাকেও।

২৫. ০২ রা অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৭
মেঘাচ্ছন্ন বলেছেন: ঈদ মুবারক !!
ঈদের শুভেচ্ছা রইলো ।
২৬. ০২ রা অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৩
জটিল বলেছেন: জীবনে আর না । প্রচন্ড বাজে সার্ভিস ।
২৭. ০২ রা অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫০
সাঈফ শেরিফ বলেছেন: গুরুদেব, সালাম ও ঈদের মোবারকবাদ। বাংলাদেশ রেল ওয়ের উপর কিছু করলে খুশি হতাম। ও দিক টা আমার ভীষণ পছন্দের।
০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ২:৩৯

লেখক বলেছেন: ঈদ মোবারক আপনাকেও।

"কিছু করা"টা আপনিই শুরু করে দিন না ... সাহায্য করার লোক আছে।

২৯. ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ৩:১১
একজন ব্লগার বলেছেন: জীবনে কুনুদিন শুনি নাই ফ্লাইটরে কোন সাদা চামড়া ফ্লিট কইছে। লইথু আহাম্মকে ইংরেজী একসেন্টের পাকনামি করতে করতে এখন জুকারের পর্যায়ে চইলা গেসে।
০৩ রা অক্টোবর, ২০০৮ ভোর ৫:৫৮

লেখক বলেছেন: আমার মনে হয় উনি fleet বলতে চেয়েছেন, যার অর্থ বহর এবং এখানে ব্যবহারটা ঠিকই আছে।

৩০. ০৩ রা অক্টোবর, ২০০৮ ভোর ৪:২০
শফিউল আলম ইমন বলেছেন: ঈদ মোবারক রাগিব ভা ই।
৩১. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ৩:০৭
নাহিদ মাহমুদ বলেছেন: ব্রাদার ছালাম।
উইকিপিডিয়ার জন্য কাজ করতে চাই।
মানে লেখালেখি আর কি?
উপায় আছে কোনো?
৩২. ০৯ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৭
ভাইরাস! বলেছেন: সকল উইকিপিডিয়ান কে ধন্যবাদ।
৩৩. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৩৯
অভিমানী মেঘ বলেছেন: ভাল লাগল।

অফটপিক: ইংরেজী থেকে বাংলা করার সফটওয়্যার প্রয়োজন। অনেকেই অনুবাদক অনলাইনের কথা বলেছেন। কিন্তু এটি এখন কাজ করছে না। আর অনুবাদকের যে সফটওয়্যারটি ডাউনলোড করা যায়, সেটি লিনাক্স ব্যবহারকারীদের জন্য। আমার ইংরেজী থেকে বাংলা করার একটি অনুবাদক সফটওয়্যার দরকার উইনডোজ এক্সপি প্লাটফরমের জন্য।

কেউ জানলে নিচের ব্লগে কষ্ট করে জানিয়ে আসবেন।

Click This Link
৩৪. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৭
চাচামিঞা বলেছেন: লেখাটা অনেক পরে চোখে পড়ায় প্রথম পাতায় আর্টিকেলটা মিস করলাম.....এনি ওয়ে একদিন বাংলাদেশ বিমান বিশ্বের ১ নম্বর সেবা দানকারী এয়ার লাইন হবে দোয়া করি।

উইকিপিডিয়ার কন্টেন্ট কি অন্য কমার্শিয়াল ওয়েবে ব্যভার করা যায়। যাদি করতে হয়, তাহলে ফরমালিটিস গুলো কি, জানালে বাধিত হবো।
১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: উইকির যাবতীয় কন্টেন্ট অন্য যেকোনো সাইটে ব্যবহার করা যাবে। কমার্শিয়াল / প্রাইভেট ব্যাপার না। শর্ত কেবল এটাই, কন্টেন্ট যেখানে ব্যবহার করবেন, সেখানে সূত্র উল্লেখ করতে হবে, মানে, বলতে হবে "এটা উইকিপিডিয়ার অমুক নিবন্ধ থেকে জিএফডিএল এর অধীনে নেয়া"। এরকম একটা কৃতজ্ঞতা স্বীকার বাক্য দিলেই সব কিছু ব্যবহার করতে পারবেন।

৩৫. ১১ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৯
চাচামিঞা বলেছেন: ধন্যবাদ, এইবার উইকিতে এক্সটার্নাল লিংক ব্যবহার সম্পর্কে বলুন.....আমিকি কমার্শিয়াল কোনো সাইটের লিংক এড করতে পারি, যদি তা প্রাসংগিক হয়। আপনার ব্যাক্তগত ইমেইল এড্রেস টা পেলে সুবিধা হতো। আমার টা .

ভালো থাকবেন।
১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: না, এক্সটারনাল লিঙ্ক বিজ্ঞাপনের মতো করে যোগ করা যাবে না। প্রাসঙ্গিক তথ্যবহুল লিংক অনেক ক্ষেত্রে দেয়া যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে, অনেকে নিজের সাইটের বিজ্ঞাপণ হিসাবে লিংক দিতে শুরু করে। তাই লিংকের ক্ষেত্রে খুব বেশি প্রাসংগিক হলে, বা বিখ্যাত হলে (যেমন বাংলাপিডিয়ার একই বিষয়ের নিবন্ধ, ব্রিটানিকার পাতা) লিংক যোগ করা যাবে। নতুবা না।

আমার নিজের সাইটের কন্ট্যাক্ট পাতাতেই ইমেইল আছে। রাগিবহাসান অ্যাট জিমেইল।

৩৬. ১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২১
চাচামিঞা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩৭. ১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৩
বহুরূপী মহাজন বলেছেন: ওহ অনেক দেরী করে ফেলেছি, এতো অনেক আগের কথা। যাক তবুও ধন্যবাদ;) কিন্তু ভাইয়া বাংলা উইকির প্রথম পাতাতে অনেকদিন ধরে সত্যজিৎ রায়ের নিবন্ধটা আছে, নতুন কোন নিবন্ধকি দেয়া যায় না?

এতদিন ধরে ওটা প্রথম পাতায় থাকাতে কেমন যেন আকর্ষণহীন হয়ে পড়ছে।
১১ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৫

লেখক বলেছেন: এর কারণ হলো অন্য নিবন্ধকে ফিচার মানে আপগ্রেড করা হয়নি। আসলে কয়েকটি ভুক্তি কিউ-তে আছে, অচিরেই ফিচার হিসাবে আপগ্রেড করা হবে, তখন মাসে একটা করে দেয়া চলবে।

৩৮. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩১
একজন ব্লগার বলেছেন: নুতন পোস্ট কই রাগিব ভাই?
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩২

লেখক বলেছেন: আর পোস্ট :( । ছুটির দিনেও ল্যাবে পড়ে আছি। কাজ কাম কিছু জমে গেছে, থিসিস প্রোপোজাল লিখা বাকি, উইকি/ব্লগ বাদ দিতে হবে ;)

৩৯. ১৩ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৪৩
একজন ব্লগার বলেছেন: খাইছেয়ামারে! কি কন!:|
৪০. ০১ লা নভেম্বর, ২০০৮ সকাল ১০:২২
নাফিস ইফতেখার বলেছেন: বিমান বাংলাদেশ! বাঁচান আমারে! :(
৪১. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৮
কুঙ্গ থাঙ বলেছেন: প্রিয় রাগিব, মণিপুরী রাসোৎসবে উইকিপিডিয়ার প্রচারণামুলক একটি স্টল দেবার পরিকল্পনা করেছি। এ বিষয়ে বাংলা উইকিপিডিয়কদের কাছ থেকে মুল্যবান পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। আপনাদের প্রকাশিত কোন প্রচারপত্র বা পোস্টার থেকে থাকলে তার কপির জন্য কার সাথে যোগাযোগ করতে হবে দয়া করে জানালে কৃতজ্ঞ থাকবো। শারদীয় পূর্ণিমার অগ্রীম শুভেচ্ছা রইলো।
৪২. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬
দেশী পোলা বলেছেন: রাগিব,

আমি Click This Link -এ কিছু সম্পাদনা করেছি, পড়ে দেখবেন
১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: দেখেছি। ঐ নিবন্ধটিতে আরো তথ্যসূত্র দরকার, কারণ সব তথ্য একটি মাত্র বই থেকে নেয়া। আরো অন্তত ৩/৪টি বই থেকে রেফারেন্স দেয়া দরকার।

৪৩. ০১ লা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫২
কাঙাল মামা বলেছেন: কোন টপিক প্রথম পেজে থাকবে, এটা কিভাবে নির্ধারন করা হয়? আপনি কি বাংলাদেশের টপিক রাখার জন্য ওদের সুপারিশ করেন? সেটা কি করা যায়? (ফ্রাংকলি স্পিকিং, জাস্ট জানার খায়েশ!!! :) )
০১ লা এপ্রিল, ২০০৯ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: Click This Link

এই পাতায় আবেদন রাখতে হয়। আগে পয়েন্ট সিস্টেম ছিলো না, তখন ভোটাভুটি এবং উপযুক্ততার ভিত্তিতে নির্ধারণ করা হতো। অনেক সময় প্রস্তাব রাখার পরে ২/৩ মাস চলে যেতো দিন নির্ধারিত হতে।

এখন প্রস্তাব রাখার পরে পয়েন্ট সিস্টেমে নির্ধারিত হয় কোন নিবন্ধ প্রাধান্য পাবে।

বাংলাদেশের ভুক্তিগুলো প্রথম পাতায় আসার জন্য সুপারিশ করা হয়েছিলো, কয়েকটা আমি করেছি, কয়েকটা অন্যরা করেছেন।

৪৪. ০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৪
কাঙাল মামা বলেছেন: পয়েন্ট সিস্টেমটাই ভালো। পয়েন্টের ক্যালকুলেশন ভালো লাগছে। জানলাম অনেক কিছু :)

 

মোট সময় লেগেছে ১.০০৫৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ