আমার প্রিয় পোস্ট

জাদুনগরের কড়চা

ছবি চাই, ছবি। দিন না একটি ছবি!! (রি রিপোস্ট)

০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৪

শেয়ারঃ
0 6 1


(মাস ছয়েক এবং এক বছর আগে এই পোস্টটা দুই বার দেয়ার পরে অনেক সাড়া পেয়েছিলাম। আরো ছবি চাই, তাই আবারো জানাচ্ছি এই আহবান।)

আমাদের দেশটা এতো সুন্দর, কিন্তু তাকে দুনিয়ার কাছে তুলে ধরার চেষ্টাটা আমাদের কম। বসে আছি, কবে বিদেশী মহাজ্ঞানী মহাজনেরা এসে এদেশের সৌন্দর্য নিয়ে কিছু বুলি কপচাবে, দয়া করে এটা সেটা একটা পত্রিকা বা ম্যাগাজিনে গরীব দেশের সৌন্দর্য নিয়ে কিছু লিখবে! যদি বা লিখে, তা হবে তাদের বিদেশী দৃষ্টিকোন থেকে ... তাদের নিজেদের বাণিজ্যিক সুবিধার্থে। দেশকে ভালোবেসে আমরা যে গভীর আবেগে বাংলার চিত্রকল্প, সৌন্দর্য কাব্য তুলে ধরতে পারি, তা কি আর বিদেশী কেউ পারবে?

ইন্টারনেট আমাদের এই মহা সুযোগটা করে দিয়েছে। আর দুনিয়ার ২৫০টি ভাষায় রচিত, সর্বকালের সবচেয়ে বড়ো তথ্যভাণ্ডার হিসাবে আত্মপ্রকাশ করা উইকিপিডিয়া এইক্ষেত্রে আমাদের মহা সহায় হতে পারে ... আমাদের দেশের তথ্য, সৌন্দর্য সবার কাছে তুলে ধরার জন্য।

একটু পরীক্ষা করে দেখুন। গুগলে গিয়ে Dhaka বা cox's bazar লিখে সার্চ দিন। প্রথম লিংকটা আসছে কোথা থেকে? উইকিপিডিয়া থেকেই, তাই না? এভাবে উইকিপিডিয়াতে যোগ করা তথ্য দুনিয়ার সবার কাছে পৌছে যায় খুব সহজেই।


কথায় বলে, A picture is worth a thousand words। বাংলার নকশী কাঁথার মাঠের ছবির অবশ্য বড়ই অভাব ইন্টারনেটে। আর মুক্ত লাইসেন্সে ব্যবহার করা যায়, এরকম ছবি তো নাই বললেই চলে। উইকিপিডিয়াতে বাংলাদেশের ছবি যোগ করতে গিয়ে তাই অনেক খুঁজতে হয়েছে আমাদের। বাংলাদেশের তথাকথিত খ্যাতনামা ফটোগ্রাফারদের কাছে চাওয়া হয়েছিলো, তাঁরা আবার মোটা অংকের অর্থ চেয়ে বসেছেন অল্প কয়েকটা ছবির বদলে। কিন্তু দেশের জন্য যে প্রেম, তা কী টাকা পয়সার হিসাবে মাপা যায়?

এই অবস্থার পরিবর্তন কে ঘটাতে পারে? আপনিই। হ্যাঁ, আপনি, আমি, আমরা সবাই। জনমানুষের বিশ্বকোষ উইকিপিডিয়াতে ছবি যোগ করা খুব সহজ, আর বাংলা উইকিপিডিয়ার কর্মীরা পুরো প্রক্রিয়াটাকে আরো সহজ করে দিয়েছে। আপনার তোলা যেকোন ছবি দিতে পারেন... ঢাকা শহরের, চট্টগ্রাম, সিলেট, পদ্মা-মেঘনা-যমুনা নদীর, বিরিসিরি অথবা তেতুলিয়ার, রিকশার, সিএনজির, লালবাগ কেল্লা থেকে শুরু করে রেললাইনের বস্তি - সবকিছুই সাদরে গৃহীত হবে।

** গত দুবারের আহবানে প্রাপ্ত ছবিগুলোর মধ্যে নির্বাচিত কিছু ছবি পাবেন এখানে , যা এবছরের বইমেলাতে ই-বুক হিসাবে উদ্বোধন করা হবে **

--------------------------------------------------------
ছবি পাঠানোর পদ্ধতি

আপনার নিজের তোলা ছবি পাঠিয়ে দিন wikiphotos AT bdosn.org এই ঠিকানায়। ইমেইলের মধ্যে I release the photos under GNU Free Documentation License এই বাক্যটি দিয়ে দিবেন, আর ছবিগুলোর সংক্ষিপ্ত এক দুই বাক্যের বর্ণনা দিয়ে দিবেন। ব্যাস। বাকিটা বাংলা উইকিপিডিয়ার কর্মীরা দেখবে।

উল্লেখ্য, ছবির বর্ণনা পাতায় ফটোগ্রাফার হিসাবে আপনার নাম/ক্রেডিট সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হবে। এখানে ছবি দিলেও সেই ছবি আপনি আপনার ব্লগে বা যেখানে খুশি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবেন ... উইকিকে মুক্ত লাইসেন্সে "ছবি দেয়া"র অর্থ হলো আপনি দেশের সেই ছবিটি ব্যবহার করতে অন্য সবাইকে অনুমতি দিচ্ছেন।

(খেয়াল রাখবেন, কেবল নিজের তোলা ছবিই দেয়া যাবে ...)

--------------------------------------------------------


দেশকে ভালোবাসা আমাদের সবার কর্তব্য। আসুন, যে যেভাবে পারি, আমাদের এই সোনার দেশের জন্য কাজ করি। আপনার যোগ করা দেশের ছোট্ট একটি ছবি, ছোট্ট একটি দৃশ্য দুনিয়ার জ্ঞানের মহাসাগরে আমাদের দেশের রূপ, রস, মানুষকে তুলে ধরতে পারে খুব চমৎকার ভাবে।

তাই, দিন না একটা ছবি।


(এই পোস্টে ব্যবহৃত ছবিটি গ্রামীণ ব্যাংকের প্রকৌশলী অয়নের তোলা, সেন্ট মার্টিন দ্বীপের ছবি, যা তিনি বাংলা উইকিপিডিয়াকে দান করেছেন)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছবিউইকিবাংলা ;
প্রকাশ করা হয়েছে: উইকিপিডিয়া  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১২
ইসানুর বলেছেন: রাগিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য।

২. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৩
ক-খ-গ বলেছেন: আমি দিতে চাই। একটা প্রশ্ন, অরিজিনাল সাইজের ছবি দিতে হবে, নাকি সাইজ ছোট করে দিলেও চলবে? একেকটা ছবি ৪-৫ মে.বা. পাঠাতেই তো সমস্যা...... :(
০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: ছবিগুলো মোটামুটি ২-৩ মেগা সাইজের করে পাঠালে ভালো। বেশি ছোট ছবির সমস্যা হলো প্রিন্ট করলে ঠিক আসে না। উইকিতে যায়গার অভাব নাই, কাজেই মূল ছবি কিংবা বড়জোর ২-৩ মেগা সাইজ হয় এরকমভাবে পাঠিয়ে দিন।

৩. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৪
ক-খ-গ বলেছেন: যদি ছোট আকারে দিলেও চলে, আমি আমার তোলা সব ছবি দিয়ে দিতে ইচ্ছুক!
৪. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৮
অকাটমুর্খ বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাগিব ভাই, খুবই ভালো উদ্যোগ, চেষ্টা করবো।
৫. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৯
ক-খ-গ বলেছেন: আপাতত সেন্টমার্টিন্সের গুলো পাঠাচ্ছি। পরে একে একে বাকি সব গুলো পাঠাবো আশা রাখি। :)
০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ। এক ইমেইলে ২-৩টা করে দিবেন, আর বর্ননা দিবেন ১ লাইন করে। আপলোড কিউ থেকে ছবি আপলোডের কাজ হয়ে গেলে আমাদের ভলান্টিয়ার আপনাকে প্রাপ্তি স্বীকার করে ইমেইলের জবাব দিবে।

৬. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২১
রূপক  বলেছেন: সবাইকে আহবান জানাচ্ছি............

আমি ছবি খুব কম তুলি। ভালো ছবি পেলে অবশ্যই দেব।
৭. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৩
'লেনিন' বলেছেন: খুবই ভালো উদ্যোগ

শুভ নববর্ষ, ভালো থাকুন।
৮. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৮
আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: কষ্ট করে আমার ব্লগে একটু ঢু মেরে দেখুনতো এই ছবিগুলো পাঠাবো কিনা...
০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫২

লেখক বলেছেন: আপনার ছবিগুলো বেশ সুন্দর। পাঠিয়ে দিলে খুব কাজ দেবে। যেমন, বগা লেকের স্পষ্ট ছবি আমাদের হাতে কম (Click This Link ), আপনার ছবি থেকে বাছাই করে কিছু ফুল সাইজে পাঠিয়ে দিন। অন্য যা পারেন, তাও পাঠান, এক ইমেইলে ২-৩টি করে এবং একটু বর্ণনাসহ পাঠাবেন। আগাম ধন্যবাদ।

৯. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫২
পারভেজ রবিন বলেছেন: কোন একটি নির্দিষ্ট আটির্কেলে ছবি যুক্ত করতে চাইলে কি করতে হবে? যেমন একটি ফুলের আর্টিকেলে ঐ ফুলটির ছবি।
০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: ছবি উইকিতে যদি আপলোড ইতিমধ্যেই করা থাকে, তাহলে সিস্টেম হলো ছবির ট্যাগ দিয়ে যোগ করে দেয়া, বিস্তারিত পাবেন (http://ragibhasan.com/wikipedia/ এই পাতার নিচে)।

উইকির বাইরের ছবি যোগ করা যায় না। তাই ছবি যোগ করতে হলে আগে সেটা আপলোডের ব্যবস্থা করতে হবে। আপলোড ও লাইসেন্সের নিয়মাবলী নতুনদের জানা থাকেনা বলে আমরা এই আপলোড সার্ভিসের ব্যবস্থা করেছি।

১০. ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৩
ক-খ-গ বলেছেন: আমি চেষ্টা করেছি পুরো সেন্টমার্টিন্স কাভার করতে। বিভিন্ন দিক / বিষয়ের ছবি তুলেছি। বাছাই করার পর মোট সাইজ দাড়ালো ৩৩০ মে.বা.

মেইল ছারা অন্য কোন উপায় আছে ছবি পাঠানোর? এফ.টি.পি / ...?
০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: আপনি কি বাংলাদেশে? ঢাকায় কাঁটাবনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের অফিসে আপনার ছবিগুলো নিয়ে দিতে পারেন, আমাদের কর্মীরা ওখান থেকে ছবিগুলো সিডি বা ইউএসবিতে নিয়ে আপলোড করে দিতে পারবে। ইমেইলের চেয়ে সেটাই সহজ হবে অনেক। আপনি উপরের ঠিকানায় ইমেইল করেন, আমি ঢাকার কর্মীদের সাথে যোগাযোগ করে দিন ক্ষণ ঠিক করার ব্যবস্থা করে দিতে পারবো।

১১. ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০০
ক-খ-গ বলেছেন: অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশে থাকি। কাঁটাবনে ছবি গুলো পৌঁছে দেয়াটা আমার জন্য শুবিধেজনক। মেইল করছি, ধন্যবাদ। :)
০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: জবাব দিয়েছি, আপনার সাথে কর্মীদের কেউ সরাসরি যোগাযোগ করে দিনক্ষণ ঠিক করে দিবে।

১২. ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৪
পারভেজ রবিন বলেছেন: কাঁটাবনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের অফিসের ঠিকানাটি দিলে ভাল হয়। স্লো নেটওয়ার্কে ছবি পাঠানো অনেক কষ্ট।
০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: বিডিওএসএনের অফিসের ঠিকানা ও সময় পাবেন এখানে http://bdosn.org/contact_us.php

তবে আগে থেকে যোগাযোগ করে গেলে কর্মীদের কেউ ছবি নেয়ার ব্যবস্থা করে রাখবে। wikiphotos AT bdosn.org ঠিকানায় যোগাযোগ করে দিনক্ষণ ঠিক করে নিন। ধন্যবাদ।

১৩. ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৩
মনির হাসান বলেছেন: ফেইসবুকের বন্ধুদের এই লেখার লিঙ্কটা পাঠাচ্ছি ...
ভালো কিছু ছবি ওরা দিতে পারবে ...

রাগিব ভাইকে ধন্যবাদ।
০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

১৪. ০২ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৪
অনির্বান বলেছেন: ragib vai chobi pathalam.
Bangla likha jacche keno jani....

১৬. ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৯
ঝুমী বলেছেন: শুভ নববর্ষ, রাগিব ভাই। নতুন বছর আপনার অনেক অনেক সুন্দর হোক, আর অনেক অনেক লেখালেখির পোস্ট দিন এই কামনাই করি। +:)
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৭. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৮
ভাইরাস! বলেছেন: খুবই ভালো উদ্যোগ
১৮. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৫
সাদাকালোরঙিন বলেছেন: রাগিব ভাই, আমার তোলা সিলেটের ট্রেন জার্নির কিছু ছবি পাঠাবো।
১৯. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৪
ইউনুস খান বলেছেন: ধন্যবাদ রাগিব ভাই।

আমিও কিছু ছবি দেওয়ার চেষ্টা করবো।
২১. ১৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০১
রাহিদুল সামান্না রকি বলেছেন: আমি চেষ্টা করব ছবি দিতে।
২২. ১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৪৯
স্বাধিকার বলেছেন: Click This Link

emon chobi cholbe? tahole ami onek chobi contribute korte parbo
১৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩৪

লেখক বলেছেন: আপনার প্রথম ছবিটি ঠিক আছে। কিন্তু বাকি ছবিগুলোতে মানুষ প্রাধান্য পেয়েছে। বন্ধুরা ছাড়া কেবল প্রকৃতির ছবি যদি থাকে, তাহলে সেগুলো পাঠিয়ে দিতে পারেন। ধন্যবাদ।

২৩. ১৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:০৯
সৌম্য বলেছেন: রাগিব ভাই, ক-খ-গ ভাইএর কমেন্টস এ আপনার মন্তব্যটার প্রেক্ষিতে বলছি। আমার কাছে বগা লেক (সম্ভবত বাংলাদেশের একমাত্র মৃত আগ্নেয়গীরি এবং সর্বোচ্চ লেক) এর কিছু ছবি আছে, যেগুলো বেশ বড় সাইজের। মেইলে এটাচ হয় না। এছাড়া সাকা হাফলং (সর্বোচ্চ চুড়া) এবং রাইখাং লেক, পুকুড় পাড়া, তিন মাথা, সিপ্পি আরসুয়াং, টিন্ডু এরকম খুব অপ্রচলিত স্থানের ছবিও আছে, কিছু আমার তোলা কিছু বন্ধুদের (স্বত্বাধীকারের ব্যাপারটা নিয়ে তাদের সাথে কথা বলেছি, তারা রাজি আছে) তোলা। সবাই ডোনেট করতে আগ্রহী। এছাড়া কিছু ওয়াইল্ড লাইফ, উল্লুক, গেছো বাঘ, বাংলাদেশী পার্বত্য অজগর, শার্ক এসবও দিতে পারবো। কিন্তু আমি ছবির কোয়ালিটির জন্যে এটাচ করতে চাই না।
হাতে হাতে দেবার প্রক্রিয়াটা বিস্তারিত জানাবেন কি?
১৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৯

লেখক বলেছেন: হাতে হাতে দিতে হলে ঢাকার কাটাবন মার্কেটের জামিল সারওয়ার ট্রাস্ট ভবনে অবস্থিত বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর অফিসে সিডি দিয়ে আসতে পারেন। আমরা কয়েকদিন আগে এই ভাবে সেন্ট মার্টিন দ্বীপের ২৫০ মেগাবাইট ছবি পেয়েছি আরেকজন ব্লগারের কাছ থেকে। বিডিওএসএনের ঠিকানা পাবেন এইখানে। http://bdosn.org/contact_us.php

আর যাওয়ার আগে wikiphotosআঅ্যাট বিডিওএসএন ডট অর্গ ঠিকানাতে ইমেইল করে নিবেন, যাতে করে যথাযথ কর্মীর হাতে এটা পৌছানো সম্ভব হয়। আমাদের উইকিপিডিয়ান (এবং ব্লগার) বেলায়েত হোসেন এইগুলা দেখাশোনা করে, কাজেই ইমেইল করলে সে আপনাকে যোগাযোগের ঠিকানা এবং ফোন নম্বর দিতে পারবে।

আর ছবি দেয়ার পরে সত্ত্বাধিকারের ব্যাপারটার জন্য একই ঠিকানায় একটা ইমেইল পাঠাতে হবে, উপরের অনুমতি বাক্য সহ। (আমরা ইমেইলটা উইকিমিডিয়া ফাউন্ডেশনে ফরোয়ার্ড করে দেই, ওদের রেকর্ডে সেটা সংরক্ষণের জন্য)।

অনেক ধন্যবাদ।

১৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০০

লেখক বলেছেন: উল্লেখ্য, ক-খ-গ ভাই ইতিমধ্যেই সিডিতে করে ছবিগুলো দিয়েছেন, এবং সেগুলো আপলোডও হয়ে গেছে।

২৪. ১৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৪
বিডি আইডল বলেছেন: দোস্ত এবার বেশ কিছু ছবি তুলে এনেছি...পাঠিয়ে দিব...বিশেষ করে তোমার অনুরোধে ব্ল্যাক বেঙ্গল ছাগলের কিছু ছবি তুলেছি...কেমন হয়েছে কে জানে...
১৯ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০৮

লেখক বলেছেন: চমৎকার। ছাগুদের ছবি অত্যন্ত প্রয়োজন,বাংলা ও ইংরেজি উইকিতে মাত্র গুটি কয়েক দেশী কালো বাংলা ছাগুর ছবি আছে। :) । ওখানে ছবি দিলে "ঝাতি"র কাজে আসবে ;)

২৫. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪১
লংকার রাজা বলেছেন: রাগীব ভাই Click This Link লিংকে Subcategories এর আন্ডারে Nature বা Nature of Bangladesh নামে একটা সাবক্যাটাগরী থাকলে ভাল হতে মনে হয়। আপনি কি মনে করেন?

২৭. ২৫ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৯
জিগ স বলেছেন: Click This Link

জনগুরুত্বপূর্ন এই পোস্টে আপনার অবদান কামনা করছি :)
২৮. ২৭ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩১
পারভেজ বলেছেন: আমার নিজের তোলা ছবি গুলিও একসময় দিবো আশা করি। এখনো গুছিয়ে নিতে পারিনি।
২৯. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:১০
সৌম্য বলেছেন: উইকি পিডিয়া বাংলায় বগা লেক নিয়া দেখলাম লেখা আছে, এখানকার পানি অম্ল ধর্মী, তাই এখানে কোন শ্যাওলা কিংবা মাছ জন্মে না। এরকম হাস্যকর কথাটা সরিয়ে ফেলেন তাড়াতাড়ি, বগালেকের প্রধান আকর্ষন ঘন পানি। এখানে প্রচুর শালুক। কিছুদিন আগে একজন সাতরাতে গিয়ে শালুকে পা আটকে মরতে বসেছিল। প্রচুর গজার মাছ আছে। বগালেকের গভীরতা মাপা না যাবার বড় কারন ঘন ভেজিটেশনের কারনে শব্দের প্রতিফলনে সমস্যা হয়।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: আপনিই ঠিক করে দিন না। প্রতি পাতায় "সম্পাদনা" নামের লিংক আছে, ওখানে ক্লিক করে ওটা ঠিক করে দিন।

৩০. ১৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৪২
যীশূ বলেছেন: রাগিব ভাই, ছবি কি এখনো পাঠানো যাবে?
৩১. ১৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৪৬
যীশূ বলেছেন: wikiphotos AT bdosn.org এইটাই কি ইমেইল Addess?
১৯ শে মার্চ, ২০০৯ ভোর ৪:৫৭

লেখক বলেছেন: AT এর জায়গায় @ বসান, তাহলেই ইমেইল ঠিকানাটা পাবেন। ছবি এখনো পাঠানো অবশ্যই যাবে।

 

মোট সময় লেগেছে ০.৯৩৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি রাগিব হাসান। ভুট্টা ক্ষেতের মাঝে বসে আমি গণক মশাইকে পাহারা দিতাম। আর পাহারা দেয়ার তরিকা নিয়ে গবেষণা করতাম।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ