ছবি চাই, ছবি। দিন না একটি ছবি!! (রি রি রিপোস্ট)
০১ লা এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৩
(৩ মাস, ৯ মাস, ও বছর দেড়েক আগে এই পোস্টটা তিন বার দেয়ার পরে অনেক সাড়া পেয়েছিলাম। আরো ছবি চাই, তাই আবারো জানাচ্ছি এই আহবান।)
আমাদের দেশটা এতো সুন্দর, কিন্তু তাকে দুনিয়ার কাছে তুলে ধরার চেষ্টাটা আমাদের কম। বসে আছি, কবে বিদেশী মহাজ্ঞানী মহাজনেরা এসে এদেশের সৌন্দর্য নিয়ে কিছু বুলি কপচাবে, দয়া করে এটা সেটা একটা পত্রিকা বা ম্যাগাজিনে গরীব দেশের সৌন্দর্য নিয়ে কিছু লিখবে! যদি বা লিখে, তা হবে তাদের বিদেশী দৃষ্টিকোন থেকে ... তাদের নিজেদের বাণিজ্যিক সুবিধার্থে। দেশকে ভালোবেসে আমরা যে গভীর আবেগে বাংলার চিত্রকল্প, সৌন্দর্য কাব্য তুলে ধরতে পারি, তা কি আর বিদেশী কেউ পারবে?
ইন্টারনেট আমাদের এই মহা সুযোগটা করে দিয়েছে। আর দুনিয়ার ২৫০টি ভাষায় রচিত, সর্বকালের সবচেয়ে বড়ো তথ্যভাণ্ডার হিসাবে আত্মপ্রকাশ করা উইকিপিডিয়া এইক্ষেত্রে আমাদের মহা সহায় হতে পারে ... আমাদের দেশের তথ্য, সৌন্দর্য সবার কাছে তুলে ধরার জন্য।
একটু পরীক্ষা করে দেখুন। গুগলে গিয়ে Dhaka বা cox's bazar লিখে সার্চ দিন। প্রথম লিংকটা আসছে কোথা থেকে? উইকিপিডিয়া থেকেই, তাই না? এভাবে উইকিপিডিয়াতে যোগ করা তথ্য দুনিয়ার সবার কাছে পৌছে যায় খুব সহজেই।
কথায় বলে, A picture is worth a thousand words। বাংলার নকশী কাঁথার মাঠের ছবির অবশ্য বড়ই অভাব ইন্টারনেটে। আর মুক্ত লাইসেন্সে ব্যবহার করা যায়, এরকম ছবি তো নাই বললেই চলে। উইকিপিডিয়াতে বাংলাদেশের ছবি যোগ করতে গিয়ে তাই অনেক খুঁজতে হয়েছে আমাদের। বাংলাদেশের তথাকথিত খ্যাতনামা ফটোগ্রাফারদের কাছে চাওয়া হয়েছিলো, তাঁরা আবার মোটা অংকের অর্থ চেয়ে বসেছেন অল্প কয়েকটা ছবির বদলে। কিন্তু দেশের জন্য যে প্রেম, তা কী টাকা পয়সার হিসাবে মাপা যায়?
এই অবস্থার পরিবর্তন কে ঘটাতে পারে? আপনিই। হ্যাঁ, আপনি, আমি, আমরা সবাই। জনমানুষের বিশ্বকোষ উইকিপিডিয়াতে ছবি যোগ করা খুব সহজ, আর বাংলা উইকিপিডিয়ার কর্মীরা পুরো প্রক্রিয়াটাকে আরো সহজ করে দিয়েছে। আপনার তোলা যেকোন ছবি দিতে পারেন... ঢাকা শহরের, চট্টগ্রাম, সিলেট, পদ্মা-মেঘনা-যমুনা নদীর, বিরিসিরি অথবা তেতুলিয়ার, রিকশার, সিএনজির, লালবাগ কেল্লা থেকে শুরু করে রেললাইনের বস্তি - সবকিছুই সাদরে গৃহীত হবে।
** গত তিনবারের আহবানে প্রাপ্ত ছবিগুলোর মধ্যে নির্বাচিত কিছু ছবি পাবেন এখানে , যা এবছরের বইমেলাতে ই-বুক হিসাবে উদ্বোধন করা হবে **
--------------------------------------------------------
ছবি পাঠানোর পদ্ধতি
আপনার নিজের তোলা ছবি পাঠিয়ে দিন wikiphotos AT bdosn.org এই ঠিকানায়। ইমেইলের মধ্যে I release the photos under GNU Free Documentation License এই বাক্যটি দিয়ে দিবেন, আর ছবিগুলোর সংক্ষিপ্ত এক দুই বাক্যের বর্ণনা দিয়ে দিবেন। ব্যাস। বাকিটা বাংলা উইকিপিডিয়ার কর্মীরা দেখবে।
উল্লেখ্য, ছবির বর্ণনা পাতায় ফটোগ্রাফার হিসাবে আপনার নাম/ক্রেডিট সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হবে। এখানে ছবি দিলেও সেই ছবি আপনি আপনার ব্লগে বা যেখানে খুশি যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবেন ... উইকিকে মুক্ত লাইসেন্সে "ছবি দেয়া"র অর্থ হলো আপনি দেশের সেই ছবিটি ব্যবহার করতে অন্য সবাইকে অনুমতি দিচ্ছেন।
(খেয়াল রাখবেন, কেবল নিজের তোলা ছবিই দেয়া যাবে ...)
--------------------------------------------------------
দেশকে ভালোবাসা আমাদের সবার কর্তব্য। আসুন, যে যেভাবে পারি, আমাদের এই সোনার দেশের জন্য কাজ করি। আপনার যোগ করা দেশের ছোট্ট একটি ছবি, ছোট্ট একটি দৃশ্য দুনিয়ার জ্ঞানের মহাসাগরে আমাদের দেশের রূপ, রস, মানুষকে তুলে ধরতে পারে খুব চমৎকার ভাবে।
তাই, দিন না একটা ছবি।
(পোস্টে ব্যবহৃত ছবিটি সুন্দরবনের, তোলা হয়েছিলো ঘুর্ণিঝড় সিডরের কয়েক মাস পরে। সিডরের তান্ডবের পরে নতুন করে আবার প্রাণের পুনর্জাগরণ ঘটছে সেখানে ... )
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছবি, উইকি, বাংলা ;
প্রকাশ করা হয়েছে: উইকিপিডিয়া বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ ভোর ৬:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
প্রকৃতি প্রেমিক বলেছেন:
আমার কাছে দেশের কোন ছবিই নাই, তাই নিজে না পারলেও এই পোস্টটা দেশের কয়েক জনের কাছে ফরওয়ার্ড করলাম। দেখা যাক কতদূর নেয়া যায়। আশা করি গুরুত্ব বুঝতে পারলে অনেকেই ছবি দিতে উৎসাহিত হবে।
নুভান বলেছেন:
ভাইয়া দেশে থাকতে কিছু ছবি তুলেছিলাম, কিন্তু তখন ভালো ক্যামেরা ছিলোনা আর ছবি তোলা সম্পর্কে খুব বেশী ধারনাও ছিলোনা। আমার ফ্লিকারে ছবিগুলো সংযুক্ত করা আছে (বাংলাদেশে তোলা ছবি গুলো আছে 'বাংলাদেশ পিকচার্স' নামক ফটোসেটে) এবং প্রায় সবই প্রকৃতির ছবি। যদি ভাইয়া আপনার কোন ছবি পছন্দ হয়, সরাসরি নিয়ে নেবেন। ধন্যবাদ।
লেখক বলেছেন: ফ্লিকারে ছবিগুলো সব কপিরাইট-অল রাইটস রিজার্ভড লাইসেন্সে আছে, কাজেই ওখান থেকে সরাসরি ব্যবহার করতে পারছি না। তুমি পারলে সুবিধামত কিছু ছবি ইমেইল করে দাও, আমাদের যে আপলোড সিস্টেম আছে, তাতে ওভাবেই সুবিধা হয়। নতুবা তোমার কাছ থেকে বার বার ইমেইলে অনুমতি পত্র যোগাড়ের অতিরিক্ত ধাপগুলোতে যেতে হবে।
নুভান বলেছেন:
জ্বী ভাইয়া ঠিক আছে ঃ)
রিফাত হোসেন বলেছেন:
সাধারণ দৃশ্য বিদেশী অসাধারণ ক্যামেরা দিয়ে তুললে সব সৌন্দর্যই ফুটে উঠে । এটা অবশ্য আমার কথা । 
যা হোক, আমি একটা মোটামোটি প্রফেশনাল ক্যামেরা কিনার চিন্তা করছি ।
তারপর না হয় তুলে পাঠাব । ততক্ষণ স্বপ্ন বুনতে থাকব । হেহে হেহে হেহে
লেখক বলেছেন: ক্যামেরা হোক, আর একটু ভালো মোবাইল ফোনের ক্যামেরা -- যেটাতেই হোক ছবি পাঠিয়ে দিন। ভালো খারাপ ওসব বেশি বিচার করছি না ...
যদিও বুঝতেছিনা ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়ানো লোকজনের ছবি বা টহলরত আর্মি পিকআপের ছবি কতটা প্রাসঙ্গিক,
তাও কাজে লাগলে বলবেন।
লেখক বলেছেন: পাঠিয়ে দেন জলদি। নির্বাচনের ছবি কম, পেলে ভালোই হবে।
ইসানুর বলেছেন:
ধন্যবাদ মনে করিয়ে দেয়ার জন্য।
কাঙাল মামা বলেছেন:
চেষ্টা করবো আপনিও আমাদেরকে যন্ত্র গণকের যন্তর মন্তর - ৩ দেন
আরো কিছু অসমাপ্ত লেখা আছে। কিভাবে এনক্রিপ্ট ডাটা পাস করা হয়, কম্পিউটারের নিরাপত্তা পাঠ - এসব শেষ করেন। ধৈর্যের বাধ ভেংগে যাচ্ছে
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
ভাইয়া সোনার বাংলা নামে ফ্লিকার এ একটা গ্রুপ আছে।তারা বিভিন্ন জায়গা ঘুরে ছবি তোলে।ওদের কাউকে জানালে মনে হয় ভালো ছবি পাবেন।
যীশূ বলেছেন:
wikiphotos AT bdosn.org- এটাই কি ইমেইল এড্রেস?
রাগিব বলেছেন:
এস এ মেহেদী বলেছেন:
ভাই রাগিব আশা করি ভালো আছেন। আমি যেসব লেখা দিচ্ছি, তার সাথে আমার নাম দিচ্ছ না। যাদের নিউজ অথবা যাদের লেখা, তা কিন্তু আমি উল্লেখ করেই দিচ্ছি। আশা করি আপনার ভুল ভাঙবে। আসুন সবাই এক সাথে চলি। আপনার লেখাগুলো ভালো, চালিয়ে যান সাথে আছি, সাথে পাবেন চলার পথে। ধন্যবাদ আপনাকে
লেখক বলেছেন: আপনি ফ্লাডিং করছেন, যা নীতিমালার বিরোধী। তার উপরে আবার সবই অনুমতি ছাড়াই কপি পেস্ট। যাহোক, বাকি আলাপ মডারেটরের সাথে করুন, ধন্যবাদ।
ধন্যবাদ।
Click This Link
চাচামিঞা বলেছেন:
রাগীব ভাই, আমি মোটেও ফটোগ্রাফার নই, শখে ২/১টা ছবি তুলি, তাও আবার অটোমেটিক ক্যামেরা দিয়ে। নিচের কোয়ালিটির ছবি গুলো কোনো কাজে আসবে কি? যদি আসে ফাইল সাইজ কতো হলে ভালো হয়?কক্সবাজার লাবনী পয়েন্ট থেকে তুলা
হিমছড়ি যাওয়ার পথে......
ঠিক মধ্য দুপুরে হিমছড়ি থেকে সমুদ্র।
রাগিব বলেছেন:
@মুনীর উদ্দীন শামীম অবশ্যই ঐ ছবিগুলো কাজে আসবে, আপনি ওগুলো থেকে কেবল ভক্তদের ছবিটি বাদে বাকিগুলো পাঠিয়ে দিন।
@চাচামিঞা - আপনার কাছে ছবি আসল সাইজ যা, তাতেই পাঠিয়ে দেন। মোটামুটি ২ মেগাপিক্সেলের উপরে যা তুলবেন, তাই কাজে আসবে।
শাফ্ক্বাত বলেছেন:
+++পোস্ট টা পড়ে ভালো লাগলো, আমাদের সবার কালেকশনেই নিজেদের তোলা কত সুন্দর ছবি আছে, এভাবে কেউ কখনও বলেনি...
আজকেই ছবি বের করবো...ধন্যবাদ সচেতন করার জন্য।
(এই পোস্টে মাইনাস পড়ে কেমনে বুঝলাম না। খুবই অবাক কান্ড!!)
বাফড়া বলেছেন:
অফটপিক- সারা ব্লগে রাগিব ভাইয়ের কি একটাও প্রিয় পোস্ট নেই!!!!!!!!!!!! ভীষণ অবাক হলাম!!!!! ব্যাপার কি??????
লেখক বলেছেন: বাফড়া, চরম আলসেমিবশতঃ প্রিয়পোস্ট যোগ করার পদ্ধতি দেখা হয়নি। তাই অনেক প্রিয় পোস্ট থাকলেও সব মনের মধ্যেই আছে, তালিকা ঝোলানো নাই। ![]()
বাফড়া বলেছেন:
পোস্টের শেষে একটা হলুদ রংয়ের স্টার দেয়া থাকে অন্যন্য আইকনের পাশে... ঐটাতে টিপি দিলেই প্রিয় পোস্টে যোগ হয়... আপনার কাছ থেকে, আমার পুরনো নিকে, কোথ্থেকে সাম্প্রতিক কে কে ব্লগ ভিঝিট করেছে তার লিস্ট পাওয়া যাবে তা জেনেছিলা!!!! ... আজকে মনে হয় এ গুড টার্ন ফর এ গুড টার্ন হিসাব টা চুকতা হয়া গেল...দরকার হলে বলবেন.। প্রিয় পোস্টে যোগ করার মত কয়েকটা পোস্টের লিংক দিয়ে যাব...
বাফড়া বলেছেন:
জেনেছিলা = জেনেছিলাম
হামোম প্রমোদ বলেছেন:
আমার কাছে কিছু ছবি আছে, সময় করে পাঠাবো। ধন্যবাদ আপনার এই উদ্যেগের জন্য।বাংলাদেশের ভাষা বৈচিত্র এবং সাংস্কৃতিক বৈচিত্র রক্ষায় এগিয়ে আসুন.............
Click This Link
অপ্সরা বলেছেন:
আমাদের দেশটা স্বপ্নপূরী.................এটা খুব করে মনে হয়েছিলো সুন্দরবন আর বান্দরবন দেখার পর।
রাগিব ভাই একটা ব্যাপার বলেনতো..
আমি নগরবাউল জেমসের বড় ভক্ত। হিন্দি ফিল্ম গ্যাংস্টার এর লিনক থেকে এই খানে Click This Link) গিয়া দেখি তার আর্টিকেল ডিলিটেড.. এটার কারন যা দেখাইছে তা মন:পুত হল না। যদি একটু বলতেন, খুব ভালো লাগতো
লেখক বলেছেন: ঢাকায় প্রচুর কর্মী আছে আমাদের, আপনি দয়া করে আপনার যোগাযোগের ঠিকানা/ফোনটি এই পোস্টে উল্লেখ করা ইমেইল অ্যাড্রেসে পাঠান।
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
ভাইয়া কিছুদিন আগে নিজে কিছু ছবি তুলেছিলাম। Click This Link
আমার এই পোষ্টে দেখেন। আপনার কাজে লাগতে পারে।
আর আমার এক সহকর্মী নিচের লিঙ্কে তার নিজের তোলা কিছু ছবি দিয়েছে।
http://www.anisuzzaman.com/
মিছে মন্ডল বলেছেন:
নিজের তোলা কিছু ছবি মেইলে অ্যাটাচ করে পাঠাতে চেয়েছিলাম,কিন্তু দেশে নেটের যে স্পিড তাতে এই বড় ছবি গুলো আপ হচ্ছে না। অন্য কোন ব্যবস্থা থাকলে বলেন। আমার মেইল আই ডি
অভিজিত রায় অভি বলেছেন:
রাগিব ভাইয়া আমি আপনার ভক্ত বলতে পারেন। আমি আমার সাইবার সট ক্যামেরা দিয়ে সারাক্ষন ছবি তুলি। ছবি তুলতে আমার ভাল লাগে আর এইটা আমার একটা শখও। তাই আমি আশা করি কিছু একটা করতে পারব। আমি ফেসবুক এ আমার তোলা অনেক ছবি দিয়েছি। আমি ওই গুলো কিভাবে সরাসরি পাঠাব তা যদি একটু জানাতেন তাহলে ভাল হয়।আমার মেইল হল
আমাকে প্লিজ একটা মেইল দিবেন।
আর যদি কোনো প্রতিযোগিতা বা কোনো কিছুর জন্য ছবি লাগে তাহলে আমাকে জানালে আমি দেওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















